...
...
Next Story

Pak Cricketer Fined in ICC T20 WC: টি২০ বিশ্বকাপে মহিলা হোটেলকর্মীর সঙ্গে অভব্য আচরণ পাক ক্রিকেটারের, করা হল জরিমানা

ঘটনাটি ঘটে শ্রীলঙ্কার ক্যান্ডিতে। শ্রীলঙ্কার বিরুদ্ধে পাকিস্তানের সুপার ৮ ম্যাচের আগে এই ঘটনাটি ঘটে। উল্লেখ্য, পাকিস্তানি ক্রিকেট দলের সদস্যরা এর আগেও সফরের সময় মহিলাদের বিরুদ্ধে অভব্য আচরণ করেছে বলে অভিযোগ উঠেছে।

Published on: Mar 5, 2026, 12:05:52 IST
By
Prefer HTon Google
Advertisement

টি২০ বিশ্বকাপ চলাকালীন শ্রীলঙ্কায় এক মহিলা হোটেলকর্মীর সঙ্গে অভব্য আচরণ করার অভিযোগ উঠল এক পাকিস্তানি ক্রিকেটারের বিরুদ্ধে। এই আবহে সেই ক্রিকেটারকে জরিমানা করা হয়েছে। রিপোর্ট অনুযায়ী, অভিযুক্ত পাক ক্রিকেটারের পরিচয় গোপন রাখা হয়েছে। ঘটনাটি ঘটে শ্রীলঙ্কার ক্যান্ডিতে। শ্রীলঙ্কার বিরুদ্ধে পাকিস্তানের সুপার ৮ ম্যাচের আগে এই ঘটনাটি ঘটে। উল্লেখ্য, পাকিস্তানি ক্রিকেট দলের সদস্যরা এর আগেও সফরের সময় মহিলাদের বিরুদ্ধে অভব্য আচরণ করেছে বলে অভিযোগ উঠেছে। ২০২৫ সালে পাক ক্রিকেটার হায়দার আলিকে গ্রেফতার করেছিল ম্যাঞ্চেস্টার পুলিশ। তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ছিল। তবে পরে প্রমাণের অভাবে আদালতে জামিন পায় সে। এদিকে পাকিস্তান দলের ম্যাসেজার নাকি দলের এক মহিলা সদস্যের সঙ্গে বাজে আচরণ করেছিলেন। এর জন্য তাকে জরিমানা করা হয়েছিল।

টি২০ বিশ্বকাপ চলাকালীন শ্রীলঙ্কায় এক মহিলা হোটেলকর্মীর সঙ্গে অভব্য আচরণ করার অভিযোগ উঠল এক পাকিস্তানি ক্রিকেটারের বিরুদ্ধে। (PTI)
টি২০ বিশ্বকাপ চলাকালীন শ্রীলঙ্কায় এক মহিলা হোটেলকর্মীর সঙ্গে অভব্য আচরণ করার অভিযোগ উঠল এক পাকিস্তানি ক্রিকেটারের বিরুদ্ধে। (PTI)

জানা গিয়েছে, ক্যান্ডির গোল্ডেন ক্রাউন হোটেলের একজন মহিলা হাউজকিপিং স্টাফের সঙ্গে পাক ক্রিকেটার অভব্য আচরণ করেন। সেই সময় মহিলা হোটেলকর্মী চেঁচিয়ে সাহায্য চাইতে থাকেন। অন্য হোটেলকর্মীরা তখন তাঁকে বাঁচাতে এগিয়ে আসেন। পরে পাকিস্তান দলের ম্যানেজার নাভেদ চিমাকে বিষয়টি জানায় হোটেল কর্তৃপক্ষ। হোটেল কর্তৃপক্ষ চেয়েছিল, অভিযুক্ত ক্রিকেটারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হোক। তবে পাক দলের ম্যানেজার চিমা হোটেল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ক্ষমা চেয়ে নেন। এবং অভিযুক্ত ক্রিকেটারকে জরিমানা করা হয়।

এদিকে বিশ্বকাপ শেষ হওয়ার পরে এই অভিযুক্ত ক্রিকেটারকে আরও শাস্তি দেওয়া হতে পারে বলে দাবি করা হয়েছে রিপোর্টে। জানা গিয়েছে, পিসিবির শৃঙ্খলারক্ষা কমিটির সামনে হাজির হওয়ার কথা সেই অভিযুক্ত ক্রিকেটারের। অপরদিকে পাকিস্তানের বিশ্বকাপের দলের প্রত্যেক ক্রিকেটারকে ৫০ লক্ষ টাকা (পাকিস্তানি রুপি) করে জরিমানা করা হয়েছে। রিপোর্টে বলা হয়েছে, গত ১৫ ফেব্রুয়ারি ভারতের কাছে হারের পরেই এই সিদ্ধান্ত নিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। তবে পাকিস্তান যদি সেমিফাইনালে উঠতে পারত, তাহলে হয়ত সেই জরিমানা করা হত না। যদিও পাকিস্তানি দল সুপার ৮ থেকেই বাদ হয়ে গিয়েছে। এই আবহে মহসিন নকভির নেতৃত্বাধীন বোর্ড ক্রিকেটারদের জরিমানা করেছে। বিশ্বকাপের এই পারফরম্যান্সের মূল্যায়ন করা হবে বলেও জানানো হয়েছে রিপোর্টে।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe