Pakistan Army Latest Update: কাকে ভয় পাচ্ছে পাকিস্তান? রাওয়ালপিন্ডিতে ৬ মাসের জন্য সেনা মোতায়েন শরিফ সরকারের!

Pakistan Army Latest Update: রাওয়ালপিন্ডিতে ছয় মাসের জন্য সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিল শেহবাজ শরিফ সরকার। যে রাওয়ালপিন্ডির গুরুত্বপূর্ণ বায়ুঘাঁটিতে ২০২৫ সালের মে'তে অপারেশন সিঁদুরের সময় আক্রমণ করেছিল ভারত।

Published on: Aug 22, 2026, 17:59:10 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Pakistan Army Latest Update: রাওয়ালপিন্ডিতে ছয় মাসের জন্য সেনা মোতায়েনের অনুমতি দিল পাকিস্তান সরকার। 'সংবেদনশীল নিরাপত্তা সংক্রান্ত দায়িত্ব' পালনের জন্য সেই পদক্ষেপ করা হয়েছে পাকিস্তান সরকারের তরফে জানানো হয়েছে। আর সেই বিষয়টি নিয়ে হইচই শুরু হয়েছে। কারণ রাওয়ালপিন্ডি সার্বিকভাবে পাকিস্তানি সামরিক বাহিনীর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল জায়গা। সেখানে পাক সেনার জেনারেল হেডকোয়ার্টার আছে। তাছাড়াও পাকিস্তানি বায়ুসেনার নুর খান বায়ুঘাঁটি, রাওয়ালপিন্ডি ক্যান্টনমেন্টের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান আছে রাওয়ালপিন্ডি ও সংলগ্ন এলাকায়। যে নুর খান বায়ুঘাঁটিতে অপারেশন সিঁদুরের সময় একেবারে নিখুঁতভাবে আক্রমণ করেছিল ভারত।

রাওয়ালপিন্ডিতে ছয় মাসের জন্য সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিল পাকিস্তান সরকার। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
রাওয়ালপিন্ডিতে ছয় মাসের জন্য সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিল পাকিস্তান সরকার। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)

রাওয়ালপিন্ডিতে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ

যদিও রাওয়ালপিন্ডিতে সেনা মোতায়েনের সঙ্গে অভ্যন্তরীণ বিষয় জড়িত আছে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। কারণ ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালানোর পরে। অভিযোগ উঠেছে, পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের সঙ্গে যোগ থাকা ওই ব্যক্তি গুলি চালিয়েছিলেন। পালটা গুলিতে তাঁর মৃত্যু হয়।

আরও পড়ুন: Tarique Rehman India Visit : তারেকের ভারত সফর কি হবে? রাষ্ট্রপতি ভবনের বার্তায় জল্পনার পারদ চড়ছে!

পাকিস্তানের সরকারি সংবাদমাধ্যম পিটিভিকে উদ্ধৃত করে সংবাদসংস্থা পিটিআইয়ের প্রতিবেদনে জানানো হয়েছে, আততায়ী নাকি খাইবার জেলার বাসিন্দা ছিলেন। আর ইমরানের দলের সক্রিয় সদস্য ছিলেন বলে দাবি করা হয়েছে পিটিভির রিপোর্টে। সেইসঙ্গে পিটিভির প্রতিবেদনে দাবি করা হয়েছে, ধৃতের থেকে পিটিআইয়ের পতাকা, বুলেট এবং অস্ত্র উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন: MEA: 'আমাদের অনুরোধ সত্ত্বেও...,' পাক হাইকমিশনে 'tit-for-tat’ নীতির ব্যাখ্যা ভারতের

যদিও পুরো ঘটনা থেকে নিজেদের দূরত্ব তৈরি করেছে ইমরানের দল। পিটিআইয়ের তরফে দাবি করা হয়েছে, সন্ত্রাসবাদ বা জঙ্গিবাদের সঙ্গে তাদের কোনও সম্পর্ক নেই। অহেতুক ওই ঘটনার সঙ্গে পিটিআইকে জড়িয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে ইমরানের দলের তরফে।

আরও পড়ুন: Hafiz Saeed Security:বহুবার খুনের চেষ্টা হয়েছে? মুম্বইতে ট্রায়াল শুরু, হাফিজকে নিয়ে নয়া পদক্ষেপে পাকিস্তান!

পাকিস্তান সরকারের তরফে কী বলা হয়েছে?

তারইমধ্যে পাকিস্তান সরকারের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, ‘পাকিস্তানের সংবিধানের ২৪৫ অনুচ্ছেদের আওতায় প্রদত্ত ক্ষমতার আওতায় ফেডারেল সরকার রাওয়ালপিন্ডিতে স্পর্শকাতর নিরাপত্তা দায়িত্ব পালনের জন্য পাকিস্তান সেনাবাহিনীর তিনটি কোম্পানি মোতায়েনের অনুমোদন প্রদান করেছে।’

সেইসঙ্গে ইসলামাবাদের তরফে বলা হয়েছে, ‘কোনও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এবং জেলা প্রশাসনের চাহিদা অনুযায়ী যে কোনও অপ্রত্যাশিত পরিস্থিতিতে কার্যকরভাবে সাড়া দেওয়ার লক্ষ্যে' এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More