...
...
Next Story

Pakistan: হুথি কাণ্ডের মাঝে মক্কা প্যাক্ট নিয়ে মহা-চাপে পাকিস্তান? ব্যাকফুটে গিয়েও ১৮০ ডিগ্রি ঘুরে গেল ইসলামাবাদ!

কী বললেন খোয়াজা আসিফ?

Published on: Sep 17, 2026, 20:07:55 IST
Advertisement

মক্কা প্যাক্টের বয়স একমাস পেরিয়েছে সবে। এরই মাঝে সৌদিতে হুথি হামলার প্রেক্ষাপটে এই চুক্তি ঘিরে পাকিস্তানের তরফে এক এক দিন, এক এক রকমের বার্তা উঠে আসছে! এই প্রতিরক্ষা চুক্তি বলছে, চুক্তিতে থাকা তিন দেশ, অর্থাৎ পাকিস্তান, সৌদি আরব, তুরস্কে বাকি কোনও বাইরের শক্তি হামলা করলে, তা এই তিন দেশের ওপর হামলার শামিল বলে মনে করা হবে। এদিকে, সৌদিতে হুথি আক্রমণের মাঝে চুক্তি ঘিরে ব্যাকফুটে চলে গিয়েছে পাকিস্তান। পরিস্থিতি এমনই দিকে গিয়েছে যে, রিপোর্ট দাবি করছে, সৌদি, কট্টর বিপক্ষ শিবির ইজরায়েলেরও সঙ্গে কথা বলেছে হুথি হানা নিয়ে। প্রসঙ্গত, ইয়েমেনের হুথিদের সঙ্গে লড়ছে ইজরায়েলও। এমন এক জটিল সমীকরণের মাঝে, মক্কা প্যাক্ট নিয়ে ফের মুখ খুললেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ।

মক্কা প্যাক্ট নিয়ে মহা-চাপে পাক? ব্যাকফুটে গিয়েও ১৮০ ডিগ্রি ঘুরে গেল ইসলামাবাদ!
মক্কা প্যাক্ট নিয়ে মহা-চাপে পাক? ব্যাকফুটে গিয়েও ১৮০ ডিগ্রি ঘুরে গেল ইসলামাবাদ!

সদ্য সৌদিতে পবিত্র শহর মক্কার কাছে হামলার চেষ্টা হয় বলে খবর। ঘটনার তীব্র নিন্দা আসে ভারত সহ বিভিন্ন দেশ থেকে। এই হামলা হুথিরা চালিয়েছে বলে দাবি করে সৌদি। ইরান সমর্থিত হুথিরা সেই দাবি নস্যাৎ করে। এদিকে, ইরানের প্রতিবেশী পাকিস্তান এই হামলার চেষ্টার নিন্দা জানিয়ে যে বার্তা দিয়েছে, তাতে হুথিদের উল্লেখ কোথাও নেই। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেন, ‘মক্কা আল-মুকাররমাহর পবিত্র স্থানে ড্রোন হামলার যে কাপুরুষোচিত ও জঘন্য প্রচেষ্টা চালানো হয়েছে, আমি তার তীব্র নিন্দা জানাই। এই ন্যক্কারজনক ঘটনায় পাকিস্তানের জনগণ ব্যথিত ও উদ্বিগ্ন। এই নিন্দনীয় ও ক্ষমার অযোগ্য ঘটনায় আমরা যে গভীর যন্ত্রণা ও শোক অনুভব করছি।' তাঁর পোস্টে সৌদির আর্মড ফোর্সের প্রশংসা তিনি করলেও, হুথি প্রসঙ্গ তোলেননি। এর আগে, যখন হুথিদের হামলা সৌদিতে শুরু হয়, তখন পাকিস্তানের বিদেশমন্ত্রকের কাছে প্রশ্ন ছিল, এই পরিস্থিতিতে মক্কা প্যাক্ট অনুসারে কি, সৌদির পাশে দাঁড়াবে পাকিস্তান? তখন পাকিস্তানের বিদেশমন্ত্রক বলেছিল,‘ আপাতত এমন কোনও বিষয় নিয়ে আলোচনা হচ্ছে না। সময় হলে আমরা চুক্তির আওতায় পদক্ষেপ নেব।' পাকিস্তানি শেহবাজ সরকারের বিদেশমন্ত্রক সাফ জানায়, ‘মক্কা প্রতিরক্ষা চুক্তি হল প্রতিরোধ-কেন্দ্রিক একটি প্রতিরক্ষামূলক জোট।' সেই শেহবাজ সরকারেরই প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ এদিন মক্কা প্যাক্ট নিয়ে মুখ খোলেন।

 
ABOUT THE AUTHOR
Sritama Mitra

শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks