...
...
Next Story

Khwaja Asif War Threat: সিন্ধুর জল না পাওয়ার ভয়ে ছটফট করছে পাকিস্তান, ভারতকে যুদ্ধের হুমকি প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের

সম্প্রতি পাকিস্তানের একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে খাজা আসিফ বলেন, জল শুধু একটি প্রাকৃতিক সম্পদ নয়, এটি পাকিস্তানের জাতীয় নিরাপত্তারও গুরুত্বপূর্ণ অংশ। যদি পাকিস্তান মনে করে যে ভারতের পদক্ষেপে দেশের জল সরবরাহ বিপর্যস্ত হতে চলেছে, তাহলে যুদ্ধের সিদ্ধান্তও নেওয়া হতে পারে।

Published on: Jun 22, 2026, 09:39:15 IST
Advertisement

সিন্ধু জলচুক্তি ঘিরে ফের ভারত-পাকিস্তান সম্পর্কের উত্তেজনা বেড়েছে। এবার সরাসরি যুদ্ধের হুঁশিয়ারি দিলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ। তিনি বলেছেন, পাকিস্তানের জল নিরাপত্তা বিপদের মুখে পড়েছে বলে মনে হলে ভারত বিরুদ্ধে সামরিক পদক্ষেপের পথেও হাঁটতে পারে ইসলামাবাদ। সম্প্রতি পাকিস্তানের একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে খাজা আসিফ বলেন, জল শুধু একটি প্রাকৃতিক সম্পদ নয়, এটি পাকিস্তানের জাতীয় নিরাপত্তারও গুরুত্বপূর্ণ অংশ। তাঁর দাবি, যদি পাকিস্তান মনে করে যে ভারতের পদক্ষেপে দেশের জল সরবরাহ বিপর্যস্ত হতে চলেছে, তাহলে যুদ্ধের সিদ্ধান্তও নেওয়া হতে পারে।

খাজা আসিফ বলেন, জল শুধু একটি প্রাকৃতিক সম্পদ নয়, এটি পাকিস্তানের জাতীয় নিরাপত্তারও গুরুত্বপূর্ণ অংশ।
খাজা আসিফ বলেন, জল শুধু একটি প্রাকৃতিক সম্পদ নয়, এটি পাকিস্তানের জাতীয় নিরাপত্তারও গুরুত্বপূর্ণ অংশ।

পাকিস্তানের এই মন্তব্যের নেপথ্যে রয়েছে সিন্ধু জলচুক্তি নিয়ে চলমান টানাপোড়েন। ১৯৬০ সালে বিশ্বব্যাঙ্কের মধ্যস্থতায় ভারত ও পাকিস্তানের মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। দীর্ঘ কয়েক দশক ধরে দুই দেশের মধ্যে জল বণ্টনের ভিত্তি হিসেবে কাজ করেছে এই চুক্তি। তবে সাম্প্রতিক বছরগুলিতে সন্ত্রাসবাদ, সীমান্ত উত্তেজনা এবং কূটনৈতিক সংঘাতের কারণে বিষয়টি নতুন করে আলোচনায় উঠে এসেছে।

ভারত সম্প্রতি ইঙ্গিত দিয়েছে যে দেশের স্বার্থে সিন্ধু অববাহিকার জল আরও বেশি ব্যবহার করা হবে। কেন্দ্রীয় সরকারের একাধিক নেতার বক্তব্যে পাকিস্তানে জল প্রবাহ কমিয়ে আনার প্রসঙ্গও উঠে এসেছে। এর জেরেই ইসলামাবাদে উদ্বেগ বেড়েছে বলে মনে করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, পাকিস্তানের কৃষি ব্যবস্থা অনেকটাই সিন্ধু নদী এবং তার শাখা নদীগুলির জলের উপর নির্ভরশীল। দেশটির একটি বড় অংশ ইতিমধ্যেই জলসংকটের মুখোমুখি। ফলে জল বণ্টন নিয়ে যে কোনও অনিশ্চয়তা পাকিস্তানের অর্থনীতি ও খাদ্য নিরাপত্তার উপর প্রভাব ফেলতে পারে।

সব মিলিয়ে, জল বণ্টনকে কেন্দ্র করে ভারত-পাকিস্তান সম্পর্কের নতুন অধ্যায় শুরু হয়েছে বলেই মনে করছেন কূটনৈতিক মহল। সীমান্তে আপাত শান্তি বজায় থাকলেও সিন্ধু নদীর জল এখন দুই দেশের সম্পর্কের অন্যতম স্পর্শকাতর ইস্যু হয়ে উঠেছে। আগামী দিনে এই বিতর্ক কোন দিকে মোড় নেয়, সেদিকেই নজর আন্তর্জাতিক মহলের।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe