বাবর আজমকে বেনজির আক্রমণ করলেন পাকিস্তানেরই এক ফ্যান। সেই রেশ ধরেই বিরাট কোহলিকে প্রশংসায় ভরিয়ে দেন। তাঁকেই আসল ‘কিং’ বলে উল্লেখ করেন। বুধবার কলম্বোয় আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে নামিবিয়ার বিরুদ্ধে ম্যাচ ছিল পাকিস্তানের। সেই ম্যাচের আবহেই সংবাদমাধ্যমে এক পাকিস্তানি ভক্ত বেনজির আক্রমণ শানিয়ে বলেন, ‘বাবর আজমকে বের করে দাও। কিচ্ছু করতে পারে না। কীসের কিং বাবর? মোষের কিং? ও খেলতেই পারে না। একমাত্র কিং হলেন বিরাট কোহলি। ও (বাবর) কীসের কিং?’
ভারত ম্যাচের পরে আরও সমালোচনায় বিদ্ধ বাবর

আর যেদিন বাবরকে ওরকমভাবে আক্রমণ শানানো হেছে, সেদিন নামিবিয়ার ম্যাচে ব্যাট করতেই নামানো হয়নি পাকিস্তানি তারকাকে। গত রবিবার ভারতের বিরুদ্ধে চার নম্বরে ব্যাট করতে নেমেছিলেন। কিন্তু আজ ডিমোশন করিয়ে দেওয়া হয়। দ্রুত রান তোলার জন্য বাবরকে পাঁচ নম্বরেও নামানো হয়নি। যিনি দীর্ঘদিন ধরেই স্ট্রাইক রেটের সমস্যায় ভুগছেন। আধুনিক টি-টোয়েন্টির সঙ্গে খাপ খাইয়ে মেরে খেলতে পারছেন না। ফলে লাগাতার সমালোচনার মুখে পড়ছেন।
আর তাতে ঘি ঢেলেছে ভারত ম্যাচের ব্যর্থতা। ভারতের ১৭৬ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে পাকিস্তান যখন দ্রুত উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল, তখন বাবরের থেকে একটি স্থিতিশীল ইনিংসের প্রত্যাশা করা হয়েছিল। কিন্তু সেই চাপের মধ্যে বড় শট মারতে গিয়ে সাত বলে পাঁচ রান করেই বোল্ড হয়ে গিয়েছিলেন। বলের ধারেকাছেও পৌঁছাতে পারেননি বাবর। সেই পরিস্থিতিতে তাঁকে পাকিস্তানের টি-টোয়েন্টি দল থেকে ছেঁটে ফেলারও দাবি উঠতে থাকে।
রেকর্ড জয়ে সুপার এইটে পাকিস্তান
তবে নামিবিয়ার বিরুদ্ধে বাবরকে প্রথম একাদশে রাখা হয়। তিনি ব্যাট করতে না নামলেও বড় স্কোর তুলে ফেলে পাকিস্তান। প্রথম ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে তিন উইকেটে ১৯৯ রান তোলে। জবাবে মাত্র ৯৭ রানেই অল-আউট হয়ে যায় নামিবিয়া। ফলে ১০২ রানের বিশাল ব্যবধানে জিতে সুপার এইটের টিকিট পেয়ে গিয়েছেন সাহিবজাদা ফারহান, সলমন আলি আঘারা।
রানের ব্যবধানে পুরুষদের T20 বিশ্বকাপে পাকিস্তানের সবথেকে বড় জয়
{{/usCountry}}তবে নামিবিয়ার বিরুদ্ধে বাবরকে প্রথম একাদশে রাখা হয়। তিনি ব্যাট করতে না নামলেও বড় স্কোর তুলে ফেলে পাকিস্তান। প্রথম ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে তিন উইকেটে ১৯৯ রান তোলে। জবাবে মাত্র ৯৭ রানেই অল-আউট হয়ে যায় নামিবিয়া। ফলে ১০২ রানের বিশাল ব্যবধানে জিতে সুপার এইটের টিকিট পেয়ে গিয়েছেন সাহিবজাদা ফারহান, সলমন আলি আঘারা।
রানের ব্যবধানে পুরুষদের T20 বিশ্বকাপে পাকিস্তানের সবথেকে বড় জয়
{{/usCountry}}১) বনাম নামিবিয়া: ১০২ রান, ২০২৬ সাল।
২) বনাম নেদারল্যান্ডস: ৮২ রান, ২০০৯ সাল।
৩) বনাম স্কটল্যান্ড: ৭২ রান, ২০২১ সাল।
T20 বিশ্বকাপের সুপার এইটের গ্রুপ বিন্যাস
১) গ্রুপ ১: ভারত, জিম্বাবোয়ে, ওয়েস্ট ইন্ডিজ এবং দক্ষিণ আফ্রিকা।
২) গ্রুপ ২: ইংল্যান্ড, নিউজিল্যান্ড, পাকিস্তান এবং শ্রীলঙ্কা।