Pakistan Import from India: ৩ মাসেই ভারতের থেকে পাকিস্তানের রফতানি বাড়ল ৬৮.৯%, বাংলাদেশের উপরে মেটাল ‘রাগ’

Pakistan Import from India: ভারতের থেকে দুমদাম করে জিনিসপত্র কিনছে পাকিস্তান। ২০২৬-২৭ অর্থবর্ষের প্রথম তিন মাসে (জুলাই থেকে সেপ্টেম্বর) পাকিস্তানের বাণিজ্য ঘাটতি ২৬.৬২ শতাংশ বেড়ে ৪.৯৭ বিলিয়ন ডলারে পৌঁছে গিয়েছে।

Published on: Oct 27, 2026, 14:32:43 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

Pakistan Import from India: বছরের প্রথম তিন মাসেই ভারতের থেকে পাকিস্তানের আমদানির পরিমাণ বেড়েছে ৬৮.৯ শতাংশ। সেখানে পাকিস্তানের থেকে কিছুই আমদানি করেনি ভারত। স্টেট ব্যাঙ্ক অফ পাকিস্তানের রিপোর্ট উদ্ধৃত করে সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে জানানো হয়েছে, ২০২৬-২৭ অর্থবর্ষের প্রথম তিন মাসে (জুলাই থেকে সেপ্টেম্বর) ভারতের থেকে ৬১.৭৪ মিলিয়ন ডলারের (ভারতীয় মুদ্রায় প্রায় ৫৮৭ কোটি টাকা) আমদানি করেছে ইসলামাবাদ। গত বছর এই সময় আমদানির অঙ্কটা ছিল ৩৬.৫৫ মিলিয়ন ডলার। সেখানে প্রথম অর্থবর্ষে ভারত কিছুই আমদানি করেনি পাকিস্তান থেকে।

ভারতের থেকে দুমদাম করে জিনিসপত্র কিনছে পাকিস্তান। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)
ভারতের থেকে দুমদাম করে জিনিসপত্র কিনছে পাকিস্তান। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)

পাকিস্তানের বাণিজ্য ঘাটতি বেড়েছে ২৬.৬২ শতাংশ

সার্বিকভাবে চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে এশিয়ার ন'টি দেশের (ভারত, আফগানিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মালদ্বীপ, ইরান, বাংলাদেশ এবং চিন) সঙ্গে পাকিস্তানের বাণিজ্য ঘাটতির পরিমাণ লাফিয়ে বেড়েছে। ওই প্রতিবেদন অনুযায়ী, স্টেট ব্যাঙ্ক অফ পাকিস্তানের রিপোর্টে জানানো হয়েছে যে প্রথম তিন মাসে বাণিজ্য ঘাটতির পরিমাণ ২৬.৬২ শতাংশ বেড়ে ৪.৯৭ বিলিয়ন ডলারে পৌঁছে গিয়েছে। যা গত বছর একই সময় ছিল ৩.৯৩ বিলিয়ন ডলার।

আরও পড়ুন: Maldives on Muizzu Govt's Pakistan Deal: পাকিস্তানের সঙ্গে চুক্তি করায় মুইজ্জুকে চেপে ধরল মালদ্বীপই! বলল ‘সেই ভারতেরই….’

সার্বিকভাবে পাকিস্তানের আমদানি ও রফতানির হাল কী?

বাংলাদেশ, শ্রীলঙ্কার মতো দেশে রফতানির পরিমাণ কমেছে পাকিস্তানের। আর গত বছর অক্টোবর থেকে আফগানিস্তান কিছু নিচ্ছে না। সেই পরিস্থিতিতে সার্বিকভাবে প্রথম ত্রৈমাসিকে পাকিস্তানের রফতানির পরিমাণ কমে ৯৪৪.২৪ মিলিয়ন ডলারে ঠেকেছে বলে ওই রিপোর্টে জানানো হয়েছে। রিপোর্ট অনুযায়ী, গত অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে পাকিস্তানের রফতানির পরিমাণ ১.০১ বিলিয়ন ডলার ছিল। সেখান এবার আমদানির পরিমাণ ১০.৭৯ শতাংশ বেড়ে পৌঁছে গিয়েছে ৫.৯২ বিলিয়ন ডলারে। যা গত বছর ছিল ৪.৯৪ বিলিয়ন ডলার।

আরও পড়ুন: Microsoft Employees Exit Package Offer: ঘুরিয়ে ছাঁটাই? ভারত-সহ বিশ্বের প্রায় ৬০০০০ কর্মীকে বিশেষ ‘অফার’ দিল মাইক্রোসফট

বাংলাদেশের সঙ্গে কী অবস্থা পাকিস্তানের?

স্টেট ব্যাঙ্ক অফ পাকিস্তানের রিপোর্ট উদ্ধৃত করে ওই প্রতিবেদনে জানানো হয়েছে, চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে বাংলাদেশে ১৭৪.৭৭ মিলিয়ন ডলারের রফতানি করেছে ইসলামাবাদ। যা গত বছরের একই সময়ের থেকে ২.৯৬ শতাংশ কম। গত বছর রফতানির অঙ্কটা ছিল ১৮০.১২ মিলিয়ন ডলার।

আরও পড়ুন: Bangladesh Intel Chief: হাসিনার দেশে ফেরার জল্পনার মাঝে বাংলাদেশের গোয়েন্দা প্রধান হঠাৎই ভারতে!সফরের উদ্দেশ্য কী?

অন্যদিকে বাংলাদেশ থেকে আমদানির পরিমাণ একধাক্কায় কমিয়ে দিয়েছে পাকিস্তান। গত বছর জুলাই-সেপ্টেম্বর ত্রৈমাসিকে যেখানে আমদানির পরিমাণ ছিল ২১.৭৩ মিলিয়ন ডলার, এবার সেটা কমে দাঁড়িয়েছে ১৩.৮৮ মিলিয়ন ডলারে। অর্থাৎ একধাক্কায় বাংলাদেশ থেকে ৩৬.১১ শতাংশ আমদানি কমিয়ে দিয়েছে ইসলামাবাদ। আবার চিনের থেকে আমদানির পরিমাণ একধাক্কায় বেড়েছে।

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More