...
...
Next Story

Pakistan in ICC T20 World Cup: পাকিস্তান এখনও কীভাবে টি২০ বিশ্বকাপের সেমিফাইনালে যোগ্যতা অর্জন করতে পারে? একনজরে সমীকরণ

মিচেল স্যান্টনারের নেতৃত্বাধীন নিউজিল্যান্ড বর্তমানে ৩ পয়েন্টে পৌঁছে গিয়েছে। টি২০ বিশ্বকাপে সুপার-৮ পর্বে পাকিস্তান আপাতত তৃতীয় স্থানে রয়েছে তাদের গ্রুপে। আর পয়েন্ট টেবিলে ইংল্যান্ডের পিছনে দ্বিতীয় স্থানে রয়েছে নিউজিল্যান্ড।

Published on: Feb 26, 2026, 08:15:00 IST
By
Prefer HTon Google
Advertisement

টি২০ বিশ্বকাপে সেমিফাইনালের পথ কঠিন হয়ে গিয়েছে ভারতের জন্য। তবে এরই মধ্যে পাকিস্তানের সেমিফাইনালের পথ যেন আরও কঠিন হয়ে পড়েছে। গতকাল শ্রীলঙ্কাকে বড় ব্যবধানে হারিয়ে দিয়েছে নিউজিল্যান্ড। এই ফলাফলের পরে শ্রীলঙ্কা ইতিমধ্যেই টুর্নামেন্ট থেকে বাইরে চলে গিয়েছে। যদিও পাকিস্তান এখনও খাতায় কলমে টিকে আছে বিশ্বকাপে। মিচেল স্যান্টনারের নেতৃত্বাধীন নিউজিল্যান্ড বর্তমানে ৩ পয়েন্টে পৌঁছে গিয়েছে। টি২০ বিশ্বকাপে সুপার-৮ পর্বে পাকিস্তান আপাতত তৃতীয় স্থানে রয়েছে তাদের গ্রুপে। আর পয়েন্ট টেবিলে ইংল্যান্ডের পিছনে দ্বিতীয় স্থানে রয়েছে নিউজিল্যান্ড।

টি২০ বিশ্বকাপে সুপার-৮ পর্বে পাকিস্তান আপাতত তৃতীয় স্থানে রয়েছে তাদের গ্রুপে।
টি২০ বিশ্বকাপে সুপার-৮ পর্বে পাকিস্তান আপাতত তৃতীয় স্থানে রয়েছে তাদের গ্রুপে।

সুপার-৮ পর্বে নিউজিল্যান্ডের প্রথম ম্যাচ ছিল পাকিস্তানের বিপক্ষে। তবে বৃষ্টির জন্য সেই ম্যাচটি ভেস্তে গিয়েছিল। এরপর পাকিস্তান এই পর্বের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের কাছে হেরে যায়। এই আবহে দুই ম্যাচে পাকিস্তানের কাছে ১ পয়েন্টই আছে। তবে পাকিস্তান এখনও সেমিফাইনালের দৌড়ে রয়েছে। তবে এখন তাদের সেমিফাইনালের টিকিটের ভাগ্য তাদের নিজেদের হাতে নেই। এই আবহে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে যোগ্যতা অর্জন করতে পাকিস্তানকে কী করতে হবে?

সুপার-৮ পর্বে পাকিস্তানের শেষ ম্যাচটি ২৮ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার বিপক্ষে। সেমিফাইনালের দৌড়ে টিকে থাকতে হলে প্রথমে তাদের এই ম্যাচটি জিততে হবে পাকিস্তানকে। একই সঙ্গে, ২৭ ফেব্রুয়ারি, নিউজিল্যান্ডকে ইংল্যান্ডের কাছে হারতে হবে। এদিকে সেই ম্যাচে যদি কিউয়িরা জিততে সক্ষম হয়, তাহলে পাকিস্তান টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে যাবে। একই সঙ্গে কিউয়ি দলকে যদি হারে, তাহলে সেমিফাইনালে ওঠার আশা তখনও বেঁচে থাকবে পাকিস্তানের।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe