...
...
Next Story

Pakistan Latest Update: UAE-র ৩.৪৫ বিলিয়ন ডলারের ঋণ মেটানোর পরে পাকিস্তানের পকেটে পড়ে থাকবে আর কত টাকা?

রিপোর্ট অনুযায়ী, গত ২৭ মার্চ পর্যন্ত পাকিস্তানের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ১৬.৪ বিলিয়ন ডলার। এই অর্থের বিনিময়ে পাকিস্তান তিন মাসের আমদানির দাম মেটাতে পারবে। এখন সেখান থেকে ঋণ শোধ করতে সংযুক্ত আরব আমিরাতকে ৩.৪৫ বিলিয়ন ডলার দিয়ে দিলে পাকিস্তানের পকেটে আরও টান পড়বে।

Published on: Apr 7, 2026, 09:21:30 IST
Advertisement

অপরিশোধিত তেলের দাম আকাশছোঁয়া হওয়ার কারণে পাকিস্তানের অর্থনীতি ইতোমধ্যে প্রচণ্ড চাপের মধ্যে রয়েছে। এই সবের মাঝে পাকিস্তানকে ৩.৪৫ বিলিয়ন ডলার ঋণ শোধ করতে বলেছে সংযুক্ত আরব আমিরাত। এই ৩.৪৫ বিলিয়ন ডলার পাকিস্তানের মোট বৈদেশিক মুদ্রা রিজার্ভের প্রায় ১৮ শতাংশ। স্বভাবতই এই ঋণ শোধ করার পরে পাকিস্তানের কোষাগারের ওপর ব্যাপক প্রভাব পড়তে চলেছে। রিপোর্ট অনুযায়ী, গত ২৭ মার্চ পর্যন্ত পাকিস্তানের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ১৬.৪ বিলিয়ন ডলার। এই অর্থের বিনিময়ে পাকিস্তান তিন মাসের আমদানির দাম মেটাতে পারবে। এখন সেখান থেকে ঋণ শোধ করতে সংযুক্ত আরব আমিরাতকে ৩.৪৫ বিলিয়ন ডলার দিয়ে দিলে পাকিস্তানের পকেটে আরও টান পড়বে।

গত ২৭ মার্চ পর্যন্ত পাকিস্তানের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ১৬.৪ বিলিয়ন ডলার
গত ২৭ মার্চ পর্যন্ত পাকিস্তানের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ১৬.৪ বিলিয়ন ডলার

এদিকে সংযুক্ত আরব আমিরাত হঠাৎ করে কেন এখন এই ঋণ ফেরত চেয়েছে, তা আসল কারণ পরিষ্কার নয়। এদিকে পাকিস্তানি গণমাধ্যম মনে করছে, ঋণের শর্ত নিয়ে আলোচনা ব্যর্থ হয়েছে। আবার অনের বিশ্লেষকের অনুমান, সৌদির সঙ্গে পাকিস্তানের ঘনিষ্ঠতা বৃদ্ধির জেরেই সংযুক্ত আরব আমিরাত কঠোর হয়েছে ইসলামাবেদর ওপর। প্রসঙ্গত, সাম্প্রতিক বছরগুলিতে আইএমএফ, সংযুক্ত আরব আমিরাত, চিন এবং সৌদি আরবের থেকে আর্থিক সহায়তা নিয়ে নিজেদের অর্থনীতি কিছুটা স্থিতিশীল করার চেষ্টা করেছে পাকিস্তান। তবে সংযুক্ত আরব আমিরাত এভাবে এক ঝটকায় ঋণ পরিশোধ করতে বলায় জোর ধাক্কা খেয়েছে পাকিস্তান।

সৌদি আরবের সঙ্গে পাকিস্তানের সামরিক চুক্তির জেরে সংযুক্ত আরব আমিরাত বিরক্ত। সৌদি-পাক চুক্তির পরই ভারতের সঙ্গে চুক্তি করেছিল সংযুক্ত আরব আমিরাত। এদিকে আবার পাকিস্তানের ফৌজি ফাউন্ডেশনের শেয়ারের বদলে টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল সংযুক্ত আরব আমিরাত। তবে এখন সেই প্রতিশ্রুতির কী হবে, তা স্পষ্ট নয়। এই ফৌজি ফাউন্ডেশন আদতে পাকিস্তানি সেনার পরিচালিত একটি কর্পোরেট সংস্থা। যারা কি না, পাচার থেকে শুরু করে খাবার বিক্রির ব্যবসার সঙ্গে যুক্ত আছে।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe