...
...
Next Story

Pakistan Politics Latest: নওয়াজের মতো নির্বাসন পাকিস্তানে অপেক্ষা করছে ইমরানের জন্যও? বিস্ফোরক পাক নেতা আচাকজাই

ইমরান প্রসঙ্গে আচাকজাই বলেন, ‘বিশ্বের কোথাও কোনো বন্দিকে সাক্ষাতের সুযোগ থেকে বঞ্চিত করা হয় না।’

Published on: Oct 17, 2026, 16:16:14 IST
Advertisement

পাকিস্তানের আদিয়ালা জেলে বন্দি রয়েছেন সেদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা পিটিআই নেতা ইমরান খান। ইমরানের মুক্তির দাবিতে তাবড় আন্দোলনে নেমেছেন তাঁর সমর্থকরা। ইতিমধ্যেই, পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া দেখেছে উত্তেজনাপূর্ণ আন্দোলন। খাইবার পাখতুনখোয়ায় ইমরানের পার্টি পিটিআই-র একমাত্র সরকার ছিল, যাকে উৎখাত করে শেহবাজ শরিফের পাকিস্তান প্রশাসন, সেখানে গভর্নরস রুল লাগু করেছে। তার প্রতিবাদ শুরু হতেই সেখানে ৫০ জনকে আটক করেছে পাক প্রশাসন। এরই মধ্যে পাকিস্তানের সংসদের বিরোধী নেতা মেহমুদ খান আচাকজাই দাবি করছেন, সম্ভবত, বেনজির ভুট্টো, নওয়াজ শরিফের মতো ইমরান খানকেও পাকিস্তান নির্বাসনে পাঠাতে পারে।

বেনজিরদের মতো নির্বাসন ডিল পাকিস্তানে অপেক্ষা করছে ইমরানের জন্যও? বিস্ফোরক..
বেনজিরদের মতো নির্বাসন ডিল পাকিস্তানে অপেক্ষা করছে ইমরানের জন্যও? বিস্ফোরক..

আচাকজাই তাঁর বক্তব্যে ইঙ্গিত করছেন, ইমরান খানকে জোর করে নির্বাসনে পাঠানোর বন্দোবস্ত করছে পাকিস্তানের পিএমএলএন ও পিপিপির সরকার। এমনই রিপোর্ট উঠে এসেছে পাকিস্তানের দ্য ডন সংবাদমাধ্যমে। উল্লেখ্য, পিপিপি পার্টির এককালে নেত্রী ও পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ছিলেন বেনজির ভুট্টো, নির্বাসনে যান এককালে। এরপর পিএমএলএন-র নেতা নওয়াজ শরিফকেও পাকিস্তান নির্বাসন দেয়। সদ্য পাকিস্তানের পেশাওয়ার হাইকোর্টে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে আচাকজাই বলেন, ‘একই জিনিস পিএমএলএন ও পিপিপির সরকারের সঙ্গে ঘটছে।’ তিনি জানান যে, সব বিরোধী দলের সঙ্গে যোগাযোগ রাখছেন তাঁরা এবং শীঘ্রই একটি সর্বদলীয় সম্মেলনের আয়োজন করবেন। আচাকজাই আরও বলেন, আইনসভা থেকে পদত্যাগ করার বিকল্পটিও তাদের বিবেচনায় রয়েছে এবং আলোচনার প্রস্তাবের প্রেক্ষিতে তারা তাদের দাবিগুলো পেশ করেছেন। ইমরান প্রসঙ্গে আচাকজাই বলেন, ‘বিশ্বের কোথাও কোনো বন্দিকে সাক্ষাতের সুযোগ থেকে বঞ্চিত করা হয় না।’ একই সঙ্গে তিনি ‘ভুল সংশোধনী’ প্রত্যাহার, সংসদকে শক্তিশালী করা এবং স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে একটি স্বাধীন কমিশন গঠনের আহ্বান জানান।

 
ABOUT THE AUTHOR
Sritama Mitra

শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks