...
...
Next Story

Iran War: ইসলামাবাদ চুক্তি নিয়ে জল্পনা, ইরান-আমেরিকার মধ্যে মধ্যস্থতা করতে গিয়ে মুখ পুড়েছে? চুপ কেন পাকিস্তান?

যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে মুখে কুলুপ এঁটেছে পাকিস্তান। যদিও তারা জানিয়েছে, শান্তি প্রক্রিয়া এখনও চলছে। এই আবহে প্রশ্ন উঠছে, সরাসরি মধ্যস্থতার চুক্তি প্রস্তাবের বিষয়টি পাকিস্তান খারিজও করেনি, আবার তা নিয়ে কিছু বলছে না, কেন? প্রস্তাব খারিজ হওয়ার জেরেই কি এই নীরবতা?

Published on: Apr 7, 2026, 10:31:49 IST
Advertisement

মার্কিন-ইরান যুদ্ধ শেষ করার জন্য পাকিস্তান নাকি ৪৫ দিনের যুদ্ধবিরতি চুক্তির প্রস্তাব দিয়েছিল। সম্প্রতি এমনই দাবি করা হয়েছিল সংবাদমাধ্যমের প্রতিবেদনে। যদিও এই বিষয়ে পাকিস্তান সরকারকে প্রশ্ন করা হলে তারা তা নিয়ে মন্তব্য করতে অস্বীকার করেছে। উল্লেখ্য, যুদ্ধবিরতির প্রস্তাব মানেনি ইরান। এই পরিস্থিতিতে পাকিস্তানের কান লাল হয়েছে। এর আগে এক রিপোর্টে দাবি করা হয়েছিল, পাকিস্তানের মধ্যস্থতার প্রয়াস বিফল হয়েছে। সেই সময় ইসলামাবাদ চটে গিয়ে দাবি করেছিল এই দাবি ভুয়ো। তবে এখন যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে মুখে কুলুপ এঁটেছে পাকিস্তান। যদিও তারা জানিয়েছে, শান্তি প্রক্রিয়া এখনও চলছে। এই আবহে প্রশ্ন উঠছে, সরাসরি মধ্যস্থতার চুক্তি প্রস্তাবের বিষয়টি পাকিস্তান খারিজও করেনি, আবার তা নিয়ে কিছু বলছে না, কেন? প্রস্তাব খারিজ হওয়ার জেরেই কি এই নীরবতা?

যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে মুখে কুলুপ এঁটেছে পাকিস্তান। (AFP)
যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে মুখে কুলুপ এঁটেছে পাকিস্তান। (AFP)

পাকিস্তানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র তাহির আন্দ্রাবি বলেন, '৪৫ জিনের যুদ্ধবিরতির প্রস্তাব বা ১৫ দফা চুক্তি নিয়ে বেশ কিছু রিপোর্ট ঘোরাঘুরি করছে। তবে আমরা এই বিষয়ে কোনও মন্তব্য করতে পারছি না। তবে শান্তি প্রক্রিয়া অব্যাহত রয়েছে।' উল্লেখ্য, পশ্চিমের গণমাধ্যমের রিপোর্টে দাবি করা হয়েছে, ওয়াশিংটন ও তেহরানের কাছে একটি শান্তি পরিকল্পনা জমা দিয়েছে পাকিস্তান। তবে সর্বশেষ যুদ্ধবিরতি প্রস্তাবটিও নাকি প্রত্যাখ্যান করেছে ইরান। তেহরান চায় এই যুদ্ধের স্থায়ীভাবে অবসান হোক। ৬ এপ্রিল ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ জানায়, ইরান পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে তাদের জবাব পাঠিয়েছে।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের যুদ্ধবিরতি চুক্তির কাঠামোতে দুটি পর্যায় রয়েছে: প্রথমে একটি তাত্ক্ষণিক যুদ্ধবিরতি হবে, তারপরে একটি বিস্তৃত চুক্তি হবে। প্রাথমিক চুক্তিটি একটি 'সমঝোতা স্মারক' আকারে থাকবে। রয়টার্সের খবরে বলা হয়েছে, এই চুক্তির নাম দেওয়া হয়েছে ইসলামাবাদ চুক্তি। চুক্তিতে হরমুজ প্রণালীর জন্য একটি আঞ্চলিক কাঠামো অন্তর্ভুক্ত থাকার কথা। এবং দ্বিতীয় পর্যায়ে ইসলামাবাদে মুখোমুখি আলোচনায় বসবে আমেরিকা এবং ইরান। এরপরই চূড়ান্ত কথাবার্তা অনুষ্ঠিত হবে। যুক্তরাষ্ট্র ও ইরানি কর্মকর্তাদের কাছ থেকে অবশ্য এই রিপোর্টের পরিপ্রেক্ষিতে তাৎক্ষণিক কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আর পাকিস্তানের বিদেশ মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি এ বিষয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe