Pakistan minister after Israel threat: ইজরায়েলের হুমকিতে শুকিয়ে কাঠ পাকের গলা, বিরোধী পোস্ট ডিলিট করে পালালেন মন্ত্রী

Pakistan minister after Israel threat: মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে আবহে এবার সরাসরি সংঘাতের আঁচ লাগল পাকিস্তানে। ইজরায়েলের কড়া বার্তার পর কার্যত ভয়ে সিঁটিয়ে রয়েছে শাহবাজ শরিফ সরকার। ইজরায়েল বিরোধী একটি বিতর্কিত পোস্ট তড়িঘড়ি মুছে ফেললেন পাকিস্তানের মন্ত্রী।

Published on: Apr 10, 2026 11:59 AM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Pakistan minister after Israel threat: ইজরায়েলের হুঁশিয়ারির পরে কি ব্যাকফুটে পড়ে গেল পাকিস্তান? বেঞ্জামিন নেতানিয়াহুদের কড়া হুংকারের মুখে চাপে পড়ে গেল ইসলামাবাদ? পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাওয়াজা আসিফ তড়িঘড়ি ইজরায়েল-বিরোধী টুইট ডিলিট করে দেওয়ার পরে তেমনটাই মনে করছে সংশ্লিষ্ট মহল। কারণ ইরান ও আমেরিকার মধ্যে শান্তি বৈঠকের আবহেই পাকিস্তানের মন্ত্রী ইজরায়েলের বিরুদ্ধে এরকম মন্তব্য করেছেন, তা ভালোভাবে নেয়নি তেল আভিভ। বরং ‘জঙ্গিদের’ বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেয়। একইভাবে মার্কিন আইনপ্রণেতারাও তুমুল সমালোচনা করেছেন পাকিস্তানের।

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাওয়াজা আসিফ। (ফাইল ছবি, সৌজন্যে রয়টার্স)
পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাওয়াজা আসিফ। (ফাইল ছবি, সৌজন্যে রয়টার্স)

যেন নরকে পুড়ে যায়, ইজরায়েলকে নিশানা পাক মন্ত্রীর

আর সেই যাবতীয় সমালোচনার সূত্রপাত হয় পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রীর সোশ্যাল মিডিয়া পোস্টের পরে। আসিফ বলেন, ‘ইজরায়েল শয়তান এবং মানবতার জন্য অভিশাপ। ইসলামাবাদে যখন শান্তি আলোচনা চলছে, সেইসময় লেবাননে গণহত্যা চালানো হচ্ছে। নিরীহ মানুষকে হত্যা করছে ইজরায়েল। প্রথমে গাজায়, তারপর ইরানে, এখন লেবাননে। রক্তপাত অব্যাহত রয়েছে। আমি আশা করছি এবং প্রার্থনা করছি যে যাঁরা ইউরোপিয়ান ইহুদিদের থেকে মুক্তি পাওয়ার জন্য প্যালেস্তাইনের মাটিতে এই ক্যানসার দেশকে তৈরি করেছে, তাঁরা যেন নরকে পুড়ে যান।'

আরও পড়ুন: Bangladeshi woman arrested in India: স্বামীর মতোই দেখতে, ভারতে এসে শ্যামকে বিয়ে বাংলাদেশি বেগমের, মাছ খেতে ফেরে দেশেও

কড়া বার্তা ইজরায়েলের

সেই মন্তব্যের পরই ইজরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়ের তরফে বলা হয়, ‘ইজরায়েলকে নিশ্চিহ্ন করার যে ডাক দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী, তা অত্যন্ত নিন্দনীয়। এই বিবৃতিটি কোনও সরকারের কাছ থেকে বরদাস্ত করা যায় না। বিশেষ করে এমন একটি সরকারের কাছ থেকে নয় যে নিজেকে শান্তির জন্য একজন নিরপেক্ষ মধ্যস্থতাকারী বলে দাবি করছে।’

আরও পড়ুন: UPSC Success Story: কোচিং ছাড়াই প্রথমবারই UPSC ক্র্যাক তরুণীর, কীভাবে ভারতে ১৯ র‍্যাঙ্ক? দিলেন টিপস

আরও কড়া সুরে ইজরায়েলের বিদেশমন্ত্রী গিডিয়ন সা'র বলেন, 'শান্তি মধ্যস্থতাকারী হিসেবে দাবি করা একটি সরকারের পক্ষ থেকে করার এই নির্লজ্জ ইহুদি-বিদ্বেষী অপবাদকে ইজরায়েল অত্যন্ত গুরুতরভাবে দেখছে। ইহুদি রাষ্ট্রকে ক্যানসারের মতো আখ্যা দেওয়া কার্যত সেটির বিনাশের আহ্বান জানানোরই নামান্তর। যাঁরা এর ধ্বংসের শপথ নেন, সেইসব সন্ত্রাসীদের বিরুদ্ধে ইজরায়েল আত্মরক্ষা করবে।'

আরও পড়ুন: Donald Trump Warning: ‘যুদ্ধ শুরু হবে...,' যুদ্ধবিরতির মধ্যেই ইরানকে চরম হুঁশিয়ারি ট্রাম্পের, কিন্তু কেন?

‘এ এক পাগলামি…’, পাকিস্তানের নিন্দা মার্কিন আইনপ্রণেতার

আবার মার্কিন জশ গটহেইমার বলেন, ‘এ এক পাগলামি! পাকিস্তান যখন যুদ্ধবিরতি আলোচনায় নেতৃত্ব দিচ্ছে, তখন তাদের প্রতিরক্ষা মন্ত্রী ইহুদি ও ইজরায়েলকে লক্ষ্য করে জঘন্য বিদ্বেষপূর্ণ বক্তব্য দিচ্ছেন। এই সংবেদনশালী মুহূর্তে এ ধরনের ঘৃণ্য বক্তব্য একেবারেই মেনে নেওয়া যায় না। এটা কূটনীতি নয় এবং এর অবশ্যই নিন্দা করা উচিত।’

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More