পাকিস্তানে অনুষ্ঠিত ইরান এবং আমেরিকার আলোচনা ব্যর্থ হয়েছে। বিশ্বশান্তি স্থাপনের বার্তা দিতে গিয়ে 'দালালি' করা পাকিস্তানের এতে জোর ধাক্কা খেয়েছে। তবে আলোচনা ব্যর্থ হওয়ার পরে পাকিস্তান রবিবার বলল, দুই দেশের মধ্যে অর্থবহ আলোচনা যাতে জারি থাকে, তার জন্য প্রচেষ্টা চালাতে থাকবে পাকিস্তান। পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী তথা বিদেশমন্ত্রী ইসহাক দার বলেন, 'বেশ কয়েকটি দফার ক্ষেত্রে আলোচনা ফলপ্রসূ হয়েছে। ফিল্ড মার্শাল আসিম মুনির এবং আমি উভয় পক্ষকে সহমত করতে চেষ্টা করেছিলাম। উভয় পক্ষের উচিত যুদ্ধবিরতির প্রতি তাদের অঙ্গীকার বজায় রাখা। পাকিস্তানের পক্ষ থেকে এর জন্য সম্ভাব্য সব ধরনের প্রচেষ্টা চলতে থাকবে। আশা করা হচ্ছে, আগামী দিনে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ফের আলোচনা হবে।'

এদিকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট পাকিস্তানের ঢাল হয়ে দাঁড়িয়ে বলেছেন, আলোচনা সফল না হওয়ার দায় পাকিস্তানের নয়। তবে তাঁর কথায় স্পষ্ট, পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর কথা সঠিক নয়। ভান্স স্পষ্ট বলেন, উল্লেখযোগ্য বেশ কিছু ইস্যুতে আলোচনা হয়েছে দুই পক্ষের কিন্তু কোনও ক্ষেত্রেই আলোচনা সফল হয়নি। এই আবহে 'কয়েকটি দফায় আলোচনা ফলপ্রসূ' হওয়া নিয়ে ইসহাক দার যে দাবি করেছেন, তা ভুয়ো। এদিকে ইসহাক দার ভবিষ্যতে ফের বৈঠক নিয়ে আশা প্রকাশ করলেও আমেরিকা বলে দিয়েছে, তারা চূড়ান্ত প্রস্তাব পেশ করে এসেছে। এদিকে ইরান পুনরায় আলোচনায় বসার কোনও ইঙ্গিত দেয়নি। বরং তাদের অভিযোগ, আমেরিকা অপ্রয়োজনীয় সব দাবি করেছে যার জেরে আলোচনা ব্যর্থ হয়েছে।
উল্লেখ্য, পাকিস্তানে এই আলোচনা উভয় পক্ষের জন্যেই খুব সংবেদনশীল ছিল। এই আবহে ইরানের তরফ থেকে ৭১ সদস্যের প্রতিনিধি দল গিয়েছিল পাকিস্তান। এদিকে আমেরিকার তরফ থেকে জানা গিয়েছে, প্রথম দিনের আলোচনায় দুই পক্ষ ১৪ ঘণ্টারও বেশি সময় ধরে কথা বলে। উভয় দেশই তাদের খসড়া ও নথি উপস্থাপন করে। প্রাথমিকভাবে মনে হচ্ছিল, আলোচনা ইতিবাচক দিকে এগোচ্ছে। কিন্তু শেষ পর্যন্ত এই শান্তি আলোচনা ব্যর্থ হয়। এই আবহে এবার আমেরিকা ফের ইরানে হামলা চালাবে কি না, তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। আবার ইরানও হরমুজ প্রণালীতে ট্যাঙ্কারে হামলা চালাবে কি না, তা নিয়ে সংশয় দেখা দিতে পারে।
এদিকে আলোচনা ব্যর্থ হওয়ার পরে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স বলেন, আলোচনা নিয়ে ভালো খবর ও দুঃসংবাদ রয়েছে। সুখবর হল, বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ইস্যুতে দুই দেশের মধ্যে আলোচনা হয়েছে। দুঃসংবাদটি হল কোনও চুক্তি না করেই পাকিস্তান থেকে ফিরে যাচ্ছি আমরা। আমেরিকার তরফ থেকে ইরানকে চূড়ান্ত এবং সেরা প্রস্তাব দেওয়া হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট এখনও দরজা খোলা রেখেছেন। ইরান যদি তাঁর প্রস্তাব মেনে নেয়, তাহলে ইতিবাচক ফলাফল অর্জন করা যেতে পারে।' অপরদিকে ইরানের অভিযোগ, আমেরিকা অপ্রয়োজনীয় সব দাবি জানাচ্ছিল। সেই কারণেই এই আলোচনা সফল হয়নি বলেও দাবি ইরানের। এক বিবৃতি জারি করে ইরান বলে, 'দেশের জনগণের স্বার্থে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আমেরিকার অহেতুক দাবি মেনে নেওয়া তাই আমাদের জন্য অসম্ভব। ইরানি প্রতিনিধি দলের ইতিবাচক মনোভাব সত্ত্বেও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে অপ্রয়োজনীয় সব দাবি জানানো হয়। এই কারণেই আলোচনা বাধাগ্রস্ত হয়।'
{{/usCountry}}এদিকে আলোচনা ব্যর্থ হওয়ার পরে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স বলেন, আলোচনা নিয়ে ভালো খবর ও দুঃসংবাদ রয়েছে। সুখবর হল, বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ইস্যুতে দুই দেশের মধ্যে আলোচনা হয়েছে। দুঃসংবাদটি হল কোনও চুক্তি না করেই পাকিস্তান থেকে ফিরে যাচ্ছি আমরা। আমেরিকার তরফ থেকে ইরানকে চূড়ান্ত এবং সেরা প্রস্তাব দেওয়া হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট এখনও দরজা খোলা রেখেছেন। ইরান যদি তাঁর প্রস্তাব মেনে নেয়, তাহলে ইতিবাচক ফলাফল অর্জন করা যেতে পারে।' অপরদিকে ইরানের অভিযোগ, আমেরিকা অপ্রয়োজনীয় সব দাবি জানাচ্ছিল। সেই কারণেই এই আলোচনা সফল হয়নি বলেও দাবি ইরানের। এক বিবৃতি জারি করে ইরান বলে, 'দেশের জনগণের স্বার্থে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আমেরিকার অহেতুক দাবি মেনে নেওয়া তাই আমাদের জন্য অসম্ভব। ইরানি প্রতিনিধি দলের ইতিবাচক মনোভাব সত্ত্বেও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে অপ্রয়োজনীয় সব দাবি জানানো হয়। এই কারণেই আলোচনা বাধাগ্রস্ত হয়।'
{{/usCountry}}