ইরানের তেহরানে কিছুদিন আগেই পাকিস্তানের দূতাবাসের কিছু কাছে আছড়ে পড়েছিল ইজরায়েলি ক্ষেপণাস্ত্র। এরপর সুর চড়া করে ইসলামাবাদের হুঙ্কার ছিল, 'আমরা কাতার নই যে চুপ করে বসে থাকব।' পাশাপাশি তারা ইজরায়েলকে 'নরক দেখিয়ে ছাড়ার' হুমকিও দিয়ে রেখেছে। এবার ইরানে সেই ইজরায়েলি হানার নিন্দা করে ইরানের প্রেসিডেন্টকে ফোন করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।
পাকিস্তানের সঙ্গে সৌদির প্রতিরক্ষা চুক্তিমতে, দুই দেশের মধ্যে কোনও একটিতে তৃতীয় কোনও দেশ হামলা করলে, তা দুই দেশেই হানার সমান বলে মনে করা হবে। এদিকে, ইরান সৌদি আরবের একাধিক মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়ে গেলেও, পাকিস্তানের সেনার বা ইসলামাবাদকে যুদ্ধের ময়দানে নামতে দেখা যায়নি। অন্যদিকে, বেশ কিছু রিপোর্ট দাবি করছে, পাকিস্তানে কিছুদিন আগে, ইরানপন্থী শিয়া ধর্মগুরুদের হুমকি দিয়ে পাকিস্তানের সেনার ফিল্ড মার্শাল মুনির বলে বসেছেন, 'যাঁদের ইরানের প্রতি এত দরদ, তাঁরা যেন সে দেশেই চলে যান।' যারফলে পাকিস্তানের বহু শিয়া ধর্মগুরু বেশ রুষ্ট! এমন অবস্থায়, ইরানের পাশে থেকে ইজরায়েলের বিরোধিতার সুর চড়া করতে আরম্ভ করেছে ইসলামাবাদ। তেহরানে পাকিস্তানের দূতাবাসের কাছে ইজরায়েলি হামলার পর ইসলামাবাদ সুর চড়া করার পর এদিন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে ফোন করেন পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।
শোনা যাচ্ছে, পাকিস্তানে ইরান- আমেরিকা, ইজরায়েল যুদ্ধের রফাসূত্রের খোঁজে আলোচনা হতে চলেছে। তার আগে, ইরানের প্রেসিডেন্টকে ফোন করে শেহবাজ কী কথা বলেছেন, তা সোশ্যাল মিডিয়ায় আনা হয়েছে। শেহবাজ তাঁর পোস্টে জানান, 'আজ সকালে আমার ভাই, ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ানের সাথে এক ঘণ্টারও বেশি সময় ধরে একটি বিস্তারিত টেলিফোন আলাপ হয়েছে। আমি ইরানের উপর ইজরায়েলের অব্যাহত হামলা, যার মধ্যে অসামরিক অবকাঠামোর উপর সাম্প্রতিক হামলাও অন্তর্ভুক্ত, তার তীব্র নিন্দা জানিয়ে পাকিস্তানের পক্ষ থেকে ব্যক্ত করেছি এবং ইরানের সাহসী জনগণের প্রতি পাকিস্তানের সংহতি জ্ঞাপন করেছি।'
উল্লেখ্য, ইরানে মার্কিন হামলার নিন্দা পাকিস্তানের তরফে সেভাবে নাম নিয়ে না এলেও, ইজরায়েলি হামলা নিয়ে দেশটির নাম নিয়ে নিন্দা করেছে শেহবাজ সরকার। এরই সঙ্গে শেহবাজ শরিফ, তাঁর পোস্টে লেখেন, 'মূল্যবান প্রাণহানির এই মর্মান্তিক ঘটনায় আমি আবারও গভীর শোক প্রকাশ করেছি এবং আহত ও বাস্তুচ্যুতদের দ্রুত আরোগ্য কামনা করেছি। এছাড়াও, এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা ও সংলাপ সহজতর করার ক্ষেত্রে পাকিস্তানের আন্তরিক প্রচেষ্টার প্রশংসা করায় আমি তাঁকে ধন্যবাদ জানিয়েছি।'
{{/usCountry}}উল্লেখ্য, ইরানে মার্কিন হামলার নিন্দা পাকিস্তানের তরফে সেভাবে নাম নিয়ে না এলেও, ইজরায়েলি হামলা নিয়ে দেশটির নাম নিয়ে নিন্দা করেছে শেহবাজ সরকার। এরই সঙ্গে শেহবাজ শরিফ, তাঁর পোস্টে লেখেন, 'মূল্যবান প্রাণহানির এই মর্মান্তিক ঘটনায় আমি আবারও গভীর শোক প্রকাশ করেছি এবং আহত ও বাস্তুচ্যুতদের দ্রুত আরোগ্য কামনা করেছি। এছাড়াও, এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা ও সংলাপ সহজতর করার ক্ষেত্রে পাকিস্তানের আন্তরিক প্রচেষ্টার প্রশংসা করায় আমি তাঁকে ধন্যবাদ জানিয়েছি।'
{{/usCountry}}রয়টার্সের প্রতিবেদন অনুসারে, ইরানের প্রেসিডেন্ট পাকিস্তানের কূটনৈতিক প্রচেষ্টার প্রশংসা করেছেন এবং মধ্যপ্রাচ্যের সংঘাত নিরসনে আলোচনা ও মধ্যস্থতা সহজতর করার জন্য আস্থা তৈরির গুরুত্বের ওপর জোর দিয়েছেন।