...
...
Next Story

Blast in Pakistan: পাকিস্তানের পুলিশ পোস্টে ভয়াবহ ব্লাস্ট, মারদানে পাক বায়ুসেনার এয়ারক্রাফ্ট.., কী ঘটেছে?

TTP attack in Pakistan: সোমবার পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় মারদান এলাকায় পাকিস্তান এয়ারফোর্সের এক বিমান দুর্ঘটনার কবলে পড়ে। যার জেরে ২ পাইলটের মৃত্যু হয়েছে বলে খবর।

Published on: Jun 15, 2026, 18:56:12 IST
Advertisement

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া-পঞ্জাব সীমান্তের কাছে এক বিস্ফোরক বোঝাই গাড়ি গিয়ে ধাক্কা দেয় এক পুলিশ চেকপোস্টে। ঘটনায় সেদেশের ৫ জন পুলিশকর্মীর মৃত্যু হয়েছে বলে খবর। এখানেই শেষ নয়। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার মারদানে পাকিস্তানের এক বায়ুসেনার বিমান ভেঙে পড়ার ঘটনাতেও মৃত্যুসংবাদ উঠে এসেছে।

খবরে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া!পুলিশ পোস্টে ব্লাস্ট,বায়ুসেনার এয়ারক্রাফ্টে..
খবরে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া!পুলিশ পোস্টে ব্লাস্ট,বায়ুসেনার এয়ারক্রাফ্টে..

সদ্য অসমের জোরহাটে ভেঙে পড়ে ভারতীয় বায়ুসেনার বিমান। ঘটনায় ৫ জন সেনা জওয়ান হারায় ভারতীয় বায়ুসেনা। এদিকে, এর আগে, পাকিস্তান অধিকৃত কাশ্মীরে পাকিস্তান বায়ুসেনার এক বিমানের ভেঙে পড়ার খবর মেলে। ঘটনায় ২১ জন পাকিস্তানি বায়ুসেনা জওয়ানের মৃত্যুর খবর মেলে। এরপর আজ সোমবার পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় মারদান এলাকায় পাকিস্তান এয়ারফোর্সের এক বিমান দুর্ঘটনার কবলে পড়ে। যার জেরে ২ পাইলটের মৃত্যু হয়েছে বলে খবর। এই ঘটনায় দুজন নাগরিকও আহত হয়েছেন বলে খবর। ফিল্ড মার্শাল আসিম মুনির, পাকিস্তানের বিভিন্ন বাহিনীর প্রধান ও সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে নিয়ে প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

এদিকে, পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া-পঞ্জাব সীমান্তের কাছে ডেরা গাজিখান জেলায় এক পুলিশ চেক পোস্টে বিস্ফোরক বোঝাই গাড়ি ধাক্কা দেয় বলে খবর। ঘটনায় ৫ জনের মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে আত্মঘাতী হামলা বলে মনে করা হয়। পরে পাকিস্তান তেহরিক-এ-তালিবানের তরফে ঘটনার দায় স্বীকার করা হয়। তারা দাবি করছে, তারা ঘটনাস্থলে আল ফারুক মিসাইল দিয়ে হামলা করেছে।

 
ABOUT THE AUTHOR
Sritama Mitra

শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe