Indian on Pakistan and OIC Meeting: 'নাটক করে তো ঋণ শোধ হয় না', পাককে খোঁচা ভারতের, মুসলিম দেশের সংগঠনকে দেখাল ‘ভূত’

Indian on Pakistan and OIC Meeting: রাষ্ট্রসংঘের অধিবেশনের মধ্যেই মুসলিম দেশগুলির সংগঠন অর্গানাইজেশন অফ ইসলামিক কো-অপারেশনকে (ওআইসি) তুলোধোনা করল ভারত। সেইসঙ্গে পাকিস্তানকে চড়া ভাষায় আক্রমণ করলেন ভারতীয় কূটনীতিবিদ।

Published on: Sep 23, 2026, 17:59:14 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Indian on Pakistan and OIC Meeting: পাকামি দেখাতে গিয়ে রাষ্ট্রসংঘে ভারতের কাছে বেআব্রু হয়ে ফিরল পাকিস্তান। ভারতীয় কূটনীতিবিদ ক্ষিতিজ ত্যাগী বলেন, ‘অন্য দেশের ভূখণ্ড দখলের আকাঙ্ক্ষা বা সন্ত্রাসবাদ ছড়ানোর পরিবর্তে উন্নয়নের দিকে মনোযোগ আরোপ করে নিজের দেশের জনগণের জন্য বেশি করে কল্যাণকর কাজ করতে পারবে পাকিস্তান। কারণ এসব কাজকর্ম করে অথবা রাষ্ট্রসংঘের পরিষদে (রাষ্ট্রসংঘের মানবাধিকার কমিশন) নাটক করে ঋণ পরিশোধ করতে পারবে না পাকিস্তান। যে ঋণের উপরে পাকিস্তানের অর্থনীতি টিকে আছে।’

পাকিস্তানকে তুলোধোনা করলেন ভারতীয় কূটনীতিবিদ। (ছবি সৌজন্যে এক্স)
পাকিস্তানকে তুলোধোনা করলেন ভারতীয় কূটনীতিবিদ। (ছবি সৌজন্যে এক্স)

PoK-তে অসংখ্য সাধারণ মানুষকে হত্যা করা হচ্ছে

সেই রেশ ধরে পাকিস্তান-অধিকৃত কাশ্মীরে ইসলামাবাদ যে কী ভয়াবহ নিপীড়ন চালাচ্ছে, তাও তুলে ধরেছেন ভারতীয় কূটনীতিবিদ। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, অসংখ্য সাধারণ নাগরিককে হত্যা করা হচ্ছে। ওষুধ যেতে দেওয়া হচ্ছে না। ওষুধের জোগান বন্ধ করে দেওয়া হচ্ছে বলেও অভিযোগ উঠেছে।

আর ভারতের কূটনীতিবিদ যা বলেছেন, ঠিক সেটাই বলেছেন রাষ্ট্রসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার। চলতি মাসের গোড়ার দিকে জেনেভায় মানবাধিকার কাউন্সিলের ৬৩ তম অধিবেশনে রাষ্ট্রসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ফলকার টুর্কের বলেন, ‘পাকিস্তানে বিক্ষোভ দমন করতে প্রশাসন অত্যধিক প্রাণঘাতী বলপ্রয়োগ এবং নির্বিচারে আটকের পথ বেছে নিয়েছে। (সেখানে) ভারতে সম্প্রতি যে ছাত্র বিক্ষোভ বা আন্দোলন (ককরোচ জনতা পার্টির আন্দোলন) হয়েছে, তাতে দেখা গিয়েছে যে বাড়তি বলপ্রয়োগের পরিবর্তে যুবপ্রজন্মের সঙ্গে আলোচনা করাই হল শ্রেষ্ঠ পন্থা।’

আরও পড়ুন: Indian Navy Submarine Project Update: সাবমেরিনের ‘সিক্রেট’ পাবে ভারত! ৭০,০০০ কোটির চুক্তিতে তৈরি জার্মানি, ড্রোনেও নজর

কাশ্মীরের অসংখ্য মুসলিমকে হত্যা করেছে পাকের মদতপুষ্ট জঙ্গিরা

রাষ্ট্রসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার যে দেশের প্রশংসা করেন, সেই দেশের কূটনীতিবিদ পাকিস্তানের আরও একটা স্বরূপ তুলে ধরেছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন, কাশ্মীরি পণ্ডিতদের নিজেদের বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল যে জঙ্গিরা, তাদের অস্ত্র জুগিয়েছিল পাকিস্তান। তাদের প্রশিক্ষণ দিত ইসলামাবাদ। আর সেই জঙ্গিরাই প্রত্যেক ধর্মের কাশ্মীরিকে হত্যা করেছে। মৃতদের মধ্যে অনেকেই যে মুসলিম, সেটাও স্মরণ করিয়ে দিয়েছেন ভারতীয় কূটনীতিবিদ।

আরও পড়ুন: Trump on India-Middle East-Europe Corridor: পাক-চিনকে এড়িয়ে সোজা ভারত থেকে ইউরোপ! নয়া করিডরে সমর্থন ট্রাম্পের

মুসলিম দেশগুলির সংগঠনকে ‘ডোজ’ দিল ভারত

তিনি যখন রাষ্ট্রসংঘে এরকমভাবে পাকিস্তানের মুখোশ খুলে দিচ্ছেন, তারইমধ্যে মুসলিম দেশগুলির সংগঠন অর্গানাইজেশন অফ ইসলামিক কো-অপারেশনকে (ওআইসি) ঝেড়ে কাপড় পরিয়ে দিয়েছে ভারত। রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের মধ্যেই নিউ ইয়র্কে পাকিস্তান, তুরস্ক-সহ ওই সংগঠনের কয়েকটি দেশ বৈঠক করে। আর তারপরই ভারতের তরফে একেবারে তুলোধনা করেছে ওই গোষ্ঠীকে।

আরও পড়ুন: Indian KAL Attack Drone Range: ১০০০ কিমি দূরেও কাঁপতে হবে! অ্যাটাক ড্রোন পরীক্ষায় সফল ভারত, রেঞ্জে পাক-বাংলাদেশ

ভারতীয় বিদেশ মন্ত্রকের তরফে কড়া ভাষায় বলা হয়েছে, ‘ভারতের একান্ত অভ্যন্তরীণ বিষয়ে জ্ঞান দেওয়ার জানানোর কোনও আইনি এক্তিয়ার নেই ওআইসির। কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীর এবং লাদাখের পুরো অংশই ভারতের অখণ্ড এবং অবিচ্ছেদ্য এলাকা। যতই রাজনৈতিক মনোভাবাপন্ন মিথ্যাচার ছড়ানো হোক না, তাতে সেই বাস্তবটা পালটে যায় না।’ সেইসঙ্গে নয়াদিল্লি বলেছে যে পাকিস্তানকে মিথ্যাচার ছড়ানোর সুযোগ না দিয়ে ইসলামাবাদকে ঠিক পথে আসার পরামর্শ দিলে সেটা ওআইসির পক্ষে ভালো হবে।

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More