...
...
Next Story

Bangladesh Pakistan Trade: তারেকের বাংলাদেশের সঙ্গে আরও ঘনিষ্ঠ পাকিস্তান? বাণিজ্যে নয়া পর্ব,কী কী আমদানি-রপ্তানি?

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে নয়া বাণিজ্যিক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হতে চলেছে বলে দাবি করছে এক মিডিয়া রিপোর্ট।

Published on: Jul 12, 2026, 19:41:16 IST
Advertisement

শেখ হাসিনা সরকারের পতনের পর, ১৯৭১ সালের ইতিহাস ভুলে মহম্মদ ইউনুসের বাংলাদেশ-সরকার ঝুঁকেছিল পাকিস্তানের দিকে! পরবর্তীকালে পদ্মা দিয়ে বয়ে যায় বহু জলরাশি! বাংলাদেশে হয় নির্বাচন, আর তার হাত ধরেই ঢাকার তখতে বসেন বিএনপির প্রধানমন্ত্রী তারেক রহমান। এই তারেক রহমানের জমানাতেই এবার ঢাকা-ইসলামাবাদ বাণিজ্যিক সম্পর্ক আরও একধাপ এগোতে চলেছে। দুই দেশের মধ্যে নয়া বাণিজ্যিক সমঝোতা স্মারক সাক্ষরিত হতে চলেছে। এমনই দাবি করছে পাকিস্তানের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম ‘দ্য এক্সপ্রেস ট্রিবিউন’।

তারেকের বাংলাদেশের সঙ্গে আরও ঘনিষ্ঠ পাক? বাণিজ্যে নয়া পর্ব,কী কী আমদানি-রপ্তানি?
তারেকের বাংলাদেশের সঙ্গে আরও ঘনিষ্ঠ পাক? বাণিজ্যে নয়া পর্ব,কী কী আমদানি-রপ্তানি?

জানা যাচ্ছে, পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে চাল, ডাল, ভোজ্যতেল এবং পাটের মতো নিত্যপ্রয়োজনীয় খাদ্য ও কৃষিপণ্য আমদানি-রপ্তানি সহজ করতে সরকারি পর্যায়ে একটি বড় ধরনের সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হতে চলেছে।

রিপোর্ট বলছে, সম্প্রতি বাংলাদেশের শিল্প মন্ত্রকের অনুষ্ঠিত একটি উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই সংবদামাধ্যমের সঙ্গে সাক্ষাতে পাকিস্তানের টিসিপি চেয়ারম্যান আসিম আজিম সিদ্দিকি এই বাণিজ্যিক পদক্ষেপ ঘিরে বিষয়বস্তু জানান। আসিম আজিম সিদ্দিকি, পাকিস্তানের ট্রেডিং কর্পোরেশন অব পাকিস্তান (টিসিপি)-এর চেয়ারম্যান। জানা যাচ্ছে, সিদ্দিকির নেতৃত্বে একটি পাকিস্তানি প্রতিনিধি দল বাংলাদেশ সফরকালে এক বৈঠকে অংশ নেয়। বৈঠকে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী আব্দুল মুক্তাদির এবং ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর ঊর্ধ্বতন কর্মকর্তারা। রিপোর্ট বলছে, বাংলাদেশে চাল, মসুর ডাল, ছোলা, সার, ভোজ্যতেল এবং অন্যান্য কৃষিপণ্য রপ্তানি করতে অত্যন্ত আগ্রহী পাকিস্তান। অন্যদিকে, পাকিস্তানের শিল্প খাতে বাংলাদেশের উন্নত মানের পাট এবং পাটজাত পণ্যের বিপুল চাহিদা রয়েছে। ফলত, বাংলাদেশ থেকে পাট ও পাটজাত পণ্য আমদানি করতে ইচ্ছুক পাকিস্তান, বলে রিপোর্টে দাবি করা হচ্ছে। রিপোর্ট বলছে, আন্তর্জাতিক বাজার থেকে আইনি কাঠামো মেনে প্রতিযোগিতামূলক মূল্যে বাংলাদেশে পণ্য সরবরাহে সহায়তা করার প্রস্তাবও দিয়েছে পাকিস্তান।

 
ABOUT THE AUTHOR
Sritama Mitra

শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe