...
...
Next Story

Pakistan: লাদেন, জাওয়াহিরিদের ট্রেনিং দিয়েছিল পাকিস্তান? টাকা এসেছিল কোথা থেকে! বিস্ফোরক পাক নেতা

পাকিস্তানের সিনিয়র নেতা হুসেন কী বলেছেন!

Published on: Sep 25, 2026, 16:34:47 IST
Advertisement

পাকিস্তানের ‘খানকাস্ট’ শীর্ষক এক শো-তে সদ্য বিস্ফোরক দাবি করেছেন পাকিস্তানি সিনিয়র নেতা মুশাহিদ হুসেন সইদ। তাঁর দাবি, এক লাখ আফগান মুজাহিদিন ও ২০ হাজার আরব ভলেন্টিয়ারকে এককালে প্রশিক্ষণ (ট্রেনিং) দিয়েছে পাকিস্তান। এই ভলেন্টিয়ার ও মুজাহিদিনদের মধ্যে ছিল কুখ্যাত জঙ্গি ওসামা বিন লাদেন, আয়মন জওয়াহিরিরা।

লাদেনদের ট্রেনিং দিয়েছিল পাকিস্তান? টাকা এসেছিল কোথা থেকে! বিস্ফোরক পাক নেতা..
লাদেনদের ট্রেনিং দিয়েছিল পাকিস্তান? টাকা এসেছিল কোথা থেকে! বিস্ফোরক পাক নেতা..

আফগান জেহাদে পাকিস্তানের ভূমিকার এক চাঞ্চল্যকর বিবরণে পাকিস্তানের সিনিয়র নেতা হুসেন আরও দাবি করেন যে, যুদ্ধ শেষ হওয়ার পর প্রশিক্ষিত যোদ্ধারা ‘কর্মহীন জিহাদি‘ হয়ে কাশ্মীর, ফিলিস্তিন ও আলজেরিয়াসহ অন্যান্য সংঘাতপূর্ণ অঞ্চলে চলে যায়।

উল্লেখ্য, বর্তমানে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের দাদা নওয়াজ শরিফ যখন পাকিস্তানে প্রধানমন্ত্রী ছিলেন, সেই সময় এই পাকিস্তানি নেতা মুশাহিদ হুসেন সইদ ছিলেন মন্ত্রী। ‘খানকাস্ট’ শীর্ষক ওই অনুষ্ঠানে তিনি দাবি করেন,পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই-র সঙ্গে এই প্রশিক্ষণ প্রক্রিয়ার যোগ ছিল বলে দাবি করেন। এছাড়াও বিস্ফোরক দাবিতে তিনি বলেন, এই সমস্ত কিছুর ফান্ড এসেছিল তখন মার্কিন সিক্রেট সার্ভিস সিআইএ ও সৌদি আরবের থেকে। এই অনুষ্ঠানে হুসেরে দাবি অনুযায়ী, এই কর্মসূচির সূত্রপাতকে ঠান্ডা যুদ্ধ এবং আফগানিস্তানে সোভিয়েত হস্তক্ষেপের সাথে যুক্ত করে হুসাইন বলেন, আফগান জেহাদ অবশেষে মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যের বৃহত্তর সংঘাতের একটি অংশ হয়ে ওঠে। হুসেনের মতে, এরপর সিআইএ, এক লাখ আফগান মুজাহিদিন ও ২০ হাজার আরব ভলেন্টিয়ারকে প্রশিক্ষণের জন্য পাকিস্তানের আইএসআইকে ২.১ বিলিয়ন ডলার প্রদান করে। হুসেন আরও দাবি করেছেন যে, সৌদি আরব এই কর্মসূচির জন্য সমপরিমাণ তহবিল হিসেবে অতিরিক্ত ২.১ বিলিয়ন ডলার প্রদান করেছিল। হুসেনের দাবি আরও অর্থ এসেছিল সেই সময়। আর এই প্রশিক্ষিতদের মধ্যেই ছিল লাদেন ও জওয়াহিরি। যে লাদেন পরে আল কায়দা প্রধান হয় ও ৯/১১র মতো ভয়াবহ সন্ত্রাসী হামলা ঘটায় আমেরিকার বুকে।

 
ABOUT THE AUTHOR
Sritama Mitra

শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks