...
...
Next Story

এশিয়ায় যুদ্ধের দামামা! পাকিস্তান-আফগানিস্তান সংঘর্ষ চরমে, সামরিক শক্তিতে এগিয়ে কে?

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী আফগান তালিবান সরকারের বিরুদ্ধে ‘খোলা যুদ্ধ’ ঘোষণা করেছে।

Published on: Feb 27, 2026, 16:26:36 IST
Advertisement

পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে দীর্ঘদিনের সীমান্ত উত্তেজনা হঠাৎ করেই বড়সড় সংঘর্ষে রূপ নিয়েছে। দুই পক্ষই ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি করেছে। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী আফগান তালিবান সরকারের বিরুদ্ধে ‘খোলা যুদ্ধ’ ঘোষণা করেছে। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, যুদ্ধাবস্থার মধ্যে থাকা দুই দেশের মধ্যে সামরিক শক্তি কার বেশি?

এশিয়ায় যুদ্ধের দামামা!
এশিয়ায় যুদ্ধের দামামা!

লন্ডন-ভিত্তিক ‘ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ’-এর তথ্য অনুযায়ী, পাকিস্তানের সামরিক শক্তি আফগানিস্তানের তুলনায় কতটা বিশাল, তার একটি তুলনামূলক চিত্র নিচে দেওয়া হল-

সামগ্রিক অবস্থা

পাকিস্তানের সশস্ত্র বাহিনীতে জনবল নিয়োগ ও তাদের ধরে রাখার হার বেশ ভালো। তাদের প্রধান প্রতিরক্ষা সহযোগী চিনের কাছ থেকে পাওয়া উন্নত সরঞ্জাম এই শক্তিকে আরও বাড়িয়ে তুলেছে। ইসলামাবাদ একদিকে তাদের পারমাণবিক কর্মসূচিতে বিনিয়োগ অব্যাহত রেখেছে, অন্যদিকে নৌবাহিনী ও বিমানবাহিনীকেও আধুনিক করছে।

এদিকে, আফগান তালিবানের সামরিক সক্ষমতা দিন দিন কমছে। ২০২১ সালে ক্ষমতা দখলের সময় তারা যে বিদেশি নানা সরঞ্জাম বাজেয়াপ্ত করেছিল, সেগুলো ব্যবহারের ক্ষমতা এখন দিন দিন কমছে। এছাড়া আন্তর্জাতিক স্বীকৃতি না পাওয়ায় তাদের সামরিক আধুনিকায়নও বাধাগ্রস্ত হচ্ছে।

সেনাবাহিনীর আকার

পাকিস্তান: মোট ৬ লক্ষ ৬০ হাজার সক্রিয় সেনা সদস্য রয়েছে। এরমধ্যে ৫ লক্ষ ৬০ হাজার সেনাবাহিনীতে, ৭০ হাজার বিমানবাহিনীতে এবং ৩০ হাজার সেনা সদস্য নৌবাহিনীতে কর্মরত।

পাকিস্তান: পাকিস্তানের ৬ হাজারের বেশি সাঁজোয়া যুদ্ধযান এবং ৪ হাজার ৬০০টির বেশি কামান রয়েছে।

আফগানিস্তান: তাদের কাছেও কিছু যুদ্ধযান রয়েছে, যেগুলো মূলত সোভিয়েত আমলের ট্যাংক ও সাঁজোয়া যান। তবে সেগুলোর সঠিক সংখ্যা জানা নেই। তাদের কামান বা গোলন্দাজ বাহিনীর সঠিক সংখ্যাও অজানা।

বিমানবাহিনী

পাকিস্তান: ৪৬৫টি যুদ্ধবিমান এবং ২৬০টির বেশি হেলিকপ্টার রয়েছে। এগুলোর মধ্যে হামলাকারী ও মালবাহী হেলিকপ্টার–এই দুই ধরনের যান আছে।

আফগানিস্তান: এই দেশের সত্যিকারের কোন বিমানবাহিনী বা যুদ্ধবিমান নেই। তথ্য অনুসারে, তাদের কাছে মাত্র ৬টি বিমান ও ২৩টি হেলিকপ্টার রয়েছে। এগুলোর কিছু সোভিয়েত আমলের। তবে এগুলোর কয়টি বর্তমানে ওড়ার উপযোগী, তা নিশ্চিত হওয়া যায়নি।

পারমাণবিক শক্তি

পাকিস্তান: পাকিস্তান একটি পারমাণবিক শক্তিধর দেশ। তাদের কাছে ১৭০টি পারমাণবিক বোমা (ওয়ারহেড) রয়েছে।

আফগানিস্তান: এই দেশের কোনও পারমাণবিক অস্ত্র নেই।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe