গত কয়েক দিন ধরেই অশান্ত পাকিস্তান অধিকৃত কাশ্মীর। সেখানে স্থানীয়দের সঙ্গে নিরাপত্তাবাহিনীর সংঘাতে একাধিক জনের মৃত্যু ইতিমধ্যেই হয়েছে। এরই মধ্যে এদিন পাকিস্তান অধিকৃত কাশ্মীরের মুজ্জফরাবাদে পাকিস্তানি সেনার এক হেলিকপ্টার দুর্ঘটনাগ্রস্ত হয়। ঘটনায় ২১ জনের মৃত্যু হয়েছে। এদিকে, পাকিস্তান অধিকৃত কাশ্মীরের জয়েন্ট আওয়ামি অ্যাকশন কমিটির নেতারা সরব হতে শুরু করেছেন প্রশাসনের বিরুদ্ধে। সরব হয়েছেন চেয়ারম্যান শওকত মির, নেতা খোয়াজা মেহরান।

অশান্ত পাকিস্তান অধিকৃত কাশ্মীর। নতুন করে সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে এবং গত তিন দিন ধরে অঞ্চলটিকে কাঁপিয়ে দেওয়া প্রাণহানির ঘটনায় ক্ষোভ বাড়ছে। আন্দোলনের প্রথম পর্যায়কে সফল ঘোষণা করে জেএএসি (জয়েন্ট আওয়ামি অ্যাকশন কমিটি)-এর চেয়ারম্যান শওকত মীর জানান যে, পদযাত্রার শুরুর দিনেই আন্দোলনটি সফলভাবে তাদের ‘প্ল্যান এ’ সম্পন্ন করেছে। তিনি বলছেন,'আমাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের যে অভিযোগ আনা হয়েছে, তা শীঘ্রই প্রত্যাহার করতে হবে। এর চেয়ে বরং আমি আগে গুলি বুক পেতে নেব।'
একই সময়ে, জেএএসিএর আরেক শীর্ষ নেতা অ্যাডভোকেট খোয়াজা মেহরান, তাত্তা পানি এলাকা হয়ে নিজের গাড়িবহর নিয়ে পুঞ্চে প্রবেশ করেন, যাত্রাপথে তাঁর সাথে বিপুল সংখ্যক সমর্থক সমবেত হন। কোটলিতে বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে নতুন করে সংঘর্ষের খবর আসার ঠিক সেই মুহূর্তেই তাঁর এই আগমন ঘটে। সব মিলিয়ে সেখানে কার্যত টানটান উত্তেজনা থাকে। স্থানীয় তথ্যানুসারে, কোটলিতে বিক্ষোভ চলাকালে সংঘর্ষে নারী ও শিশুসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। হতাহতের সঠিক সংখ্যা অস্পষ্ট থাকলেও, এই ঘটনাগুলো পুরো অঞ্চলজুড়ে ক্রমবর্ধমান উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে।জেএএসি-র নেতা খোয়াজা মেহরানের সাফ হুঙ্কার, ‘বুলেট দিয়ে কাশ্মীরিদের ভয় দেখানোর নীতি শোচনীয়ভাবে ব্যর্থ হয়েছে।’ তিনি বলছেনস,'আমাদের জীবন, সম্পদ এবং যা কিছু আমাদের আছে,সবকিছু হারিয়ে গেলেও আমরা এক চুলও পিছু হটব না।'
এদিকে, পাকিস্তান অধিকৃত সেই কাশ্মীরেরই মুজাফ্ফরাবাদে বুধবার পাকিস্তানি সেনার হেলিকপ্টার এমআই-১৭ উত্তরণের পর পরই তা আছড়ে ভেঙে পড়ে। ঘটনায় ২১ জন পাকিস্তানি জওয়ানের মৃত্যু হয়েছে। প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, হেলিকপ্টারটি পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর সদস্যদের বহন করছিল এবং পাকিস্তান-অধিকৃত কাশ্মীরের (পিওকে) নীলম উপত্যকা এলাকায় অতিরিক্ত সেনা নিয়ে যাচ্ছিল।
{{/usCountry}}এদিকে, পাকিস্তান অধিকৃত সেই কাশ্মীরেরই মুজাফ্ফরাবাদে বুধবার পাকিস্তানি সেনার হেলিকপ্টার এমআই-১৭ উত্তরণের পর পরই তা আছড়ে ভেঙে পড়ে। ঘটনায় ২১ জন পাকিস্তানি জওয়ানের মৃত্যু হয়েছে। প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, হেলিকপ্টারটি পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর সদস্যদের বহন করছিল এবং পাকিস্তান-অধিকৃত কাশ্মীরের (পিওকে) নীলম উপত্যকা এলাকায় অতিরিক্ত সেনা নিয়ে যাচ্ছিল।
{{/usCountry}}