পাকিস্তানের তাবড় আমলারা দেশ ছেড়ে অন্যত্র বসবাসের পরিকল্পনায় রয়েছে, বলে মনে করছেন পাকিস্তানেরই মন্ত্রী। সদ্য পাকিস্তানের বিদেশমন্ত্রী খোয়াজা আসিফ ১৮ অক্টোবর এক পোস্টে এই নিয়ে প্রশ্ন তোলেন। সোশ্যাল মিডিয়া পোস্টে খোয়াজা আসিফ অভিযোগ করেন, পাকিস্তানের আমলাদের একটা বড় অংশ কানাডা, ইউরোপ, আমেরিকা, ইউকে-তে স্থায়ী বসবাসের দিকে ঝুঁকছেন, এই আমলারা বর্তমানে পাকিস্তান সরকারের অধীনে কর্মরত, বলেও দাবি করছেন খোয়াজা। এক্ষেত্রে পর্তুগালকে আলাদা করে চিহ্নিত করেছেন খোয়াজা। সোশ্যাল মিডিয়ায় এই আমলাদের দেশের প্রতি নিবেদিত থাকা নিয়েও প্রশ্ন তুলেছেন পাকিস্তানি মন্ত্রী। এরপরই ভারতের প্রাক্তন গোয়েন্দা অফিসার তিলক দেবাশের আরও এক জল্পনা উস্কে দিয়েছেন তাঁর পোস্টে।

সদ্য পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা আসিফ তাঁর পোস্টে লেখেন, ‘তাঁরা (আমলারা) পাকিস্তান সরকারের অধীনে কর্মরত থাকাকালীন একটি সুচিন্তিত পরিকল্পনার অংশ হিসেবে এর জন্য প্রস্তুতি নিয়েছিল। এটি তাদের কার্যকালে স্বদেশ ও চাকরির প্রতি তাদের দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তোলে।’ দেশের আমলাদের দেশত্যাগের পরিকল্পনা নিয়ে যখন খোদ পাকিস্তানের মন্ত্রীই চিন্তায়, তখন তা বেশ তাৎপর্যপূর্ণ বিষয় বলেও মনে করা হচ্ছে কূটনৈতিক দিক থেকে। এই পরিস্থিতিতে ভারতের প্রাক্তন গোয়েন্দা অফিসার তথা পাকিস্তান সম্পর্কিত বিশেষজ্ঞ হিসাবে পরিচিত তিলক দেবশের, একটি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। তাঁর পোস্টে তিনি লেখেন, ‘পাকিস্তানে কিছু তো একটা গুরুতর গড়বড় হচ্ছে। প্রতিরক্ষা মন্ত্রী (পাকিস্তানের) বলছেন, তাৎপর্যপূর্ণ সংখ্যায় সরকারি অফিসাররা প্রস্তুতি নিচ্ছেন বিদেশে বসবাসের জন্য, যেখানে তাঁরা (আমলারা) এখনও দেশের সরকারে কর্মরত। নজরে রাখুন, ‘তাৎপর্যপূর্ণ সংখ্যা’ আর ‘এখনও কর্মরত’ (কথা দুটি)। আমলাদের এই দেশত্যাগের ক্ষেত্রে সবচেয়ে পছন্দের জায়গা হচ্ছে পর্তুগাল।’ এরপরই ভারতের এই প্রাক্তন গোয়েন্দা অফিসার তাঁর পোস্টে এক জল্পনা উস্কে লিখছেন,‘ মূলত, আমলাদের কান থাকে মাটিতে, তাহলে কি এটা ফুটো জাহাজ ছেড়ে ইঁদুরদের পালানোর ঘটনা?’ এর সঙ্গেই খোঁচার সুরে তিনি লিখেছেন শেষে, ‘শুধু জিজ্ঞাসা করলাম মাত্র!’
পাকিস্তানি আমলাদের একাংশের দেশত্যাগ করে পর্তুগালে বসবাসের প্রস্তুতি প্রসঙ্গ আগেও ইসলামাবাদ তুলেছে। ২০২৫ সালের আগস্টে, পাকিস্তানের পাবলিক অ্যাকাউন্টস কমিটি (পিএসি) বিষয়টি গ্রহণ করে এবং তথ্যের জন্য সংশ্লিষ্ট সরকারি বিভাগ ও সংস্থাগুলোকে তলব করার সিদ্ধান্ত নেয়। এর আগে, পাকিস্তানের রাজনৈতিক ও প্রশাসনিক অভিজাতদের বিদেশে থাকা সম্পত্তির মালিকানা নিয়েও একাধিক মিডিয়া রিপোর্ট ঘিরেও সেদেশে চর্চা তুঙ্গে ছিল।
{{/usCountry}}পাকিস্তানি আমলাদের একাংশের দেশত্যাগ করে পর্তুগালে বসবাসের প্রস্তুতি প্রসঙ্গ আগেও ইসলামাবাদ তুলেছে। ২০২৫ সালের আগস্টে, পাকিস্তানের পাবলিক অ্যাকাউন্টস কমিটি (পিএসি) বিষয়টি গ্রহণ করে এবং তথ্যের জন্য সংশ্লিষ্ট সরকারি বিভাগ ও সংস্থাগুলোকে তলব করার সিদ্ধান্ত নেয়। এর আগে, পাকিস্তানের রাজনৈতিক ও প্রশাসনিক অভিজাতদের বিদেশে থাকা সম্পত্তির মালিকানা নিয়েও একাধিক মিডিয়া রিপোর্ট ঘিরেও সেদেশে চর্চা তুঙ্গে ছিল।
{{/usCountry}}