...
...
Next Story

Md Amir on ICC T20 WC Semi Final: ভারত নিয়ে আগের পূর্বাভাসে ডাহা ফেল, সেমিফাইনাল নিয়ে কী বললেন পাকিস্তানি মহম্মদ আমির?

এর আগে সুপার এইট পর্ব চলাকলীন আমিরকে বারংবার পাকিস্তানের এক টিভি শোতে বলতে শোনা গিয়েছিল যে ভারতীয় দল সেমিফাইনালে পৌঁছতে পারবে না। সেই পূর্বাভাসকে মিথ্যে প্রমাণ করে ভারত সেমিফাইনালে পৌঁছেছে।

Updated on: Mar 5, 2026, 12:27:09 IST
By
Prefer HTon Google
Advertisement

ভারতের বিরুদ্ধে ওয়েস্ট ইন্ডিজের জয়ের ভবিষ্যদ্বাণী করে মুখ পুড়েছিল আগেই। তবে এবারও সেমিফাইনালের আগে পাকিস্তানি ক্রিকেটার মহম্মদ আমির দাবি করলেন, ইংল্যান্ড এই ম্যাচে জয়ী হবে। তাঁর মতে, ভারতের বিরুদ্ধে সেমিফাইনালে ইংল্যান্ডই ফেভারিট। নিজের বিশ্লেষণে আমির বলেন, দল হিসেবে ভারত এখনো ধারাবাহিক ভাবে খেলতে পারেনি। এরই সঙ্গে আমির বলেন, সেমিফাইনাল ম্যাচটি হাই-স্কোরিং হবে এবং যে দল পরে ব্যাট করবে তাদের জয়ের সম্ভাবনা বেশি থাকবে।

সেমিফাইনালের আগে পাকিস্তানি ক্রিকেটার মহম্মদ আমির দাবি করলেন, ইংল্যান্ড এই ম্যাচে জয়ী হবে।
সেমিফাইনালের আগে পাকিস্তানি ক্রিকেটার মহম্মদ আমির দাবি করলেন, ইংল্যান্ড এই ম্যাচে জয়ী হবে।

পাকিস্তানি এক টিভি চ্যানেলে মহম্মদ আমির বলেন, 'মুম্বইয়ের উইকেট খুব ভালো। যদি ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে ব্যাট করে, তাহলে তাদের জয়ের সম্ভাবনা বেশি থাকবে। কারণ এখানে সাধারণত হাই-স্কোরিং ম্যাচ হয়। ভারতের হয়ে এক বা দুজন ব্যাটারই পারফর্ম করছে। অনেক সময় সেই একজনই দলকে এগিয়ে নিচ্ছে। কিন্তু পুরো ব্যাটিং ইউনিট ভালো ফর্মে নেই। ঈশান কিশান আমাদের বিপক্ষেই শুধু ভালো খেলেছে। অভিষেক ফর্মে নেই। তিলক বর্মা তেমন প্রভাব ফেলতে পারেনি। সূর্যকুমার যাদব সুপার এইটে এসে কিছুই করতে পারেনি। সঞ্জু স্যামসন কিছুটা করেছে, আর জসপ্রীত বুমরা ভালো করছে। এই দল পুরোপুরি আধিপত্য দেখাবে, এমনটা নিশ্চিত করে বলা যায় না। তারা কয়েকজন ক্রিকেটারের ওপরই নির্ভর করে আছে। তাই আমার মতে, এই ম্যাচে ইংল্যান্ডই ফেভারিট।'

ভারতীয় দলের সমালোচনা করে আমির আরও বলেন, 'ভারত প্রতি ম্যাচে অন্তত তিন, চারটে ক্যাচ ফেলেছে এবং ফিল্ডিংও ফস্কেছে। বুমরা বাদে প্রতিটি বোলারই রান খেয়েছে। আমি আগেই বলেছিলাম হার্দিক পান্ডিয়া কোনওদিন বড় দলগুলির বিরুদ্ধে পারফর্ম করে না। চার ওভারে ও ৪০ রান খেয়েছে। ওয়েস্ট ইন্ডিজ বরুণ চক্রবর্তীর বিরুদ্ধেও আক্রমণাত্মক ব্যাটিং করেছে এবং সেমিফাইনালে ওঠা ইংল্যান্ডও কিন্তু স্পিন ভালো খেলে। আমার মতে ভারতীয় দল কিন্তু সেমিফাইনালে পৌঁছলেও এখনও বিশ্বকাপের জন্য ফেভারিট নয়।' এর আগে সুপার এইট পর্ব চলাকলীন আমিরকে বারংবার পাকিস্তানের এক টিভি শোতে বলতে শোনা গিয়েছিল যে ভারতীয় দল সেমিফাইনালে পৌঁছতে পারবে না। সেই পূর্বাভাসকে মিথ্যে প্রমাণ করে ভারত সেমিফাইনালে পৌঁছেছে।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe