গত কয়েক মাসে তেহরিক এ তালিবান পাকিস্তান গোষ্ঠী ছাড়াও বালোচ বিদ্রোহীদের একের পর এক হামলায় জেরবার পাকিস্তানের মুনিরের ফৌজ। সদ্য বালোচ বিদ্রোহী হিসাবে পরিচিত বালোচিস্তান লিবারেশন আর্মি জানিয়েছে, তাদের নয়া চিফের নাম। আর তিনি হলেন রেহমান গুল। প্রসঙ্গত, যে পাকিস্তানি সেনা বারবার বালোচ বিদ্রোহীদের টার্গেটে রয়েছে, সেই পাকিস্তানি সেনাতেই এককালে কর্মরত ছিলেন এই রেহমান গুল। পাকিস্তানের সেনার সেই প্রাক্তনীকে বালোচরা নিজেদের বিদ্রোহী গোষ্ঠীর চিফের পদে রেখে কার্যত ‘পাক সেনার ভাষাতেই পাক সেনাকে জবাব’ দেওয়ার মেজাজে রয়েছে, বলে মনে করছেন অনেকে।
কে এই রহমান গুল?

ফ্রি প্রেস জার্নালের রিপোর্ট বলছে, পাকিস্তানি সেনার প্রাক্তন এই ক্যাপ্টেন রেহমান গুলের পরিচিত ছদ্মনাম উস্তাদ মুরিদ। বেশ কিছু রিপোর্টের মতে পাকিস্তানের সেনার ফ্রন্টিয়ার ফোর্স রেজিমেন্টের সদস্য এই রহমান। রিপোর্টের দাবি, ওই ফ্রন্টিয়ার ফোর্সে এককালে কর্তব্যরত ছিলেন পাকিস্তানের বর্তমান সেনা চিফ আসিম মুনির। রিপোর্টের দাবি, ওই রেজিমেন্টেই মুনির ছিলেন অন্য ব্যাটালিয়ানে। আর সেই সেনার বিরুদ্ধেই কার্যত রহমান গুলের নেতৃত্বাধীন বিএলএর সংঘাত। এককালে পাকিস্তান অধিকৃত কাশ্মীর ও উত্তর ও দক্ষিণ ওয়াজিরিস্তানেও পাকিস্তানি সেনার হয়ে কর্তব্যরত ছিলেন রহমান। পাকিস্তানি সেনার বেশ কিছু অপারেশনে গুল অংশও নেন। তবে ২০১০ সালে তিনি পাকিস্তানি সেনা ছেড়ে বেরিয়ে আসেন।রিপোর্ট বলছে, পাক সেনার দমন পীড়ন দেখেই রহমান পাকিস্তানি সেনা থেকে সরে আসেন। অন্যদিকে, রহমানের অপর এক ভাই এখনও রয়েছেন পাকিস্তানের সেনার মেজর পদে। গুলের আরও এক ভাই মীরান, বালোচিস্তান লিবারেশন আর্মির হয়ে লড়েছেন বলেও দাবি করছে, বালোচিস্তান পোস্ট। গুল তাঁর মায়ের দিক থেকে ১৯৭০-এর দশকে পাকিস্তানি রাষ্ট্রের বিরুদ্ধে লড়াই করা লাওয়াং খান মেঙ্গাল এবং বালুচিস্তানের শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকারী কবি ও রাজনীতিবিদ গুল খান নাসিরের আত্মীয়।
যুক্তরাষ্ট্র-ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক জেমস্টাউন ফাউন্ডেশনের ২০২৫ সালের একটি প্রোফাইল অনুসারে, রহমান গুল ২০০২ সালে পাকিস্তান সেনাবাহিনীতে যোগদান করেন এবং ফ্রন্টিয়ার ফোর্স রেজিমেন্টে প্রায় আট বছর দায়িত্ব পালন করেন। বহু কবিতায় পাকিস্তান রাষ্ট্রের বিরুদ্ধে রহমান গুল তাঁর ক্ষোভ জাহির করেছেন। এককালে বালোচ বিদ্রোহীদের আত্মঘাতী বাহিনী মাজিদ ব্রিগেডের দায়িত্ব খারান ও কালাত এলাকায় সামলেছেন গুল।
{{/usCountry}}যুক্তরাষ্ট্র-ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক জেমস্টাউন ফাউন্ডেশনের ২০২৫ সালের একটি প্রোফাইল অনুসারে, রহমান গুল ২০০২ সালে পাকিস্তান সেনাবাহিনীতে যোগদান করেন এবং ফ্রন্টিয়ার ফোর্স রেজিমেন্টে প্রায় আট বছর দায়িত্ব পালন করেন। বহু কবিতায় পাকিস্তান রাষ্ট্রের বিরুদ্ধে রহমান গুল তাঁর ক্ষোভ জাহির করেছেন। এককালে বালোচ বিদ্রোহীদের আত্মঘাতী বাহিনী মাজিদ ব্রিগেডের দায়িত্ব খারান ও কালাত এলাকায় সামলেছেন গুল।
{{/usCountry}}এদিকে, বিএলএ-র মুখপাত্র জীয়ন্দ বালোচ বলেছেন, দলের সিনিয়র কমান্ড কাউন্সিল তাদের নেতা ও কমান্ডারদের সঙ্গে পরামর্শ করে সর্বসম্মতিক্রমে গুলকে নির্বাচিত করেছে। রহমান গুল, বশির জেবের স্থলাভিষিক্ত হলেন, যাঁর দলত্যাগের ঘোষণা বিএলএ গত ৩ নভেম্বর দিয়েছিল।