...
...
Next Story

Pak Leader on Balochistan:‘পাকিস্তানের নিয়ন্ত্রণের বাইরে বালোচিস্তান..’,মুনিরকে উর্দি নিয়ে খোঁচা দিয়ে সরব পাক নেতা ফজলুর

আসিম মুনির প্রসঙ্গে মুখ খুলে ফজলুর রহমান নাম না করে খোঁচা দিয়ে বলেন,' রাজনীতি করতে চাইলে উর্দি খুলে আসুন। নির্বাচনে অংশ নিন। তাহলেই পরিষ্কার হয়ে যাবে যে উর্দিধারীদের মানুষ কেমন ভোট দেয়।'

Published on: Jul 13, 2026, 07:45:40 IST
Advertisement

বালোচিস্তানে গত কয়েক দিনে একের পর এক হামলা থেকে শুরু করে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে বেড়ে চলা বিক্ষোভ, কোন দিক থেকেই স্বস্তি দেয়নি ইসলামাবাদকে। এবার খোদ পাকিস্তানেরই প্রভাবশালী নেতা মৌলানা ফজলুর রহমান তোপ দাগলেন সেদেশের সরকার ও সেনার ওপর। সদ্য পাকিস্তানের পঞ্জাব প্রদেশের কাসুরে এক জমায়েতে বক্তব্য রাখেন মৌলানা ফজলুর রহমান। সেখানে তিনি বালোচিস্তান পরিস্থিতি নিয়ে যেমন ইসলামাবাদকে খোঁচা দেন, তেমনই তিনি পাকিস্তানের সেনার সর্বেসর্বা আসিম মুনিরকেও খোঁচা দিতে ছাড়েননি।

‘বালোচিস্তান পাকের নিয়ন্ত্রণের বাইরে...’, মুনিরকে উর্দি নিয়ে খোঁচা পাক নেতার. (Photo by HANDOUT / Pakistan Prime Minister Office / AFP) (AFP)
‘বালোচিস্তান পাকের নিয়ন্ত্রণের বাইরে...’, মুনিরকে উর্দি নিয়ে খোঁচা পাক নেতার. (Photo by HANDOUT / Pakistan Prime Minister Office / AFP) (AFP)

আসিম মুনির প্রসঙ্গে মুখ খুলে ফজলুর রহমান নাম না করে খোঁচা দিয়ে বলেন,' রাজনীতি করতে চাইলে উর্দি খুলে আসুন। নির্বাচনে অংশ নিন। তাহলেই পরিষ্কার হয়ে যাবে যে উর্দিধারীদের মানুষ কেমন ভোট দেয়।' বালোচিস্তান ইস্যু নিয়েও এদিন সরব হন মৌলানা ফজলুর রহমান। ফজলুর রহমান পাকিস্তানের নিরাপত্তা পরিস্থিতির এক উদ্বেগজনক চিত্র তুলে ধরে দাবি করেন যে, পশতুন-অধ্যুষিত অঞ্চলগুলোতেও সহিংসতা ছড়িয়ে পড়ার আগেই রাষ্ট্র বেলুচিস্তানের বিশাল অংশের ওপর থেকে ক্রমশ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল। তিনি বলেন, ‘দেশ ভেঙে পড়ছে, শাসকরা কোথায়?’ একইসঙ্গে তিনি বলেন,'বালোচ এলাকাগুলোতে বিদ্রোহ দেখা দিয়েছিল। পুরো বালোচ অঞ্চল পাকিস্তানের নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে। এমনকি আজও সেখানে পাকিস্তান সরকারের কোনও কর্তৃত্ব নেই।' তিনি দাবি করছেন, পাকিস্তানের নিরাপত্তার অবনতি সেদেশের খাইবার পাখুনখোয়া এলাকা পর্যন্ত বিস্তার হয়ে গিয়েছে। ফজলুর বলেন,' আমরা বালোচ অঞ্চলকে সামলে রেখেছিলাম, এখন পশতুন অঞ্চলও রক্তে ভাসছে। মাত্র দুই-তিন দিনের মধ্যেই আমরা পঞ্চাশটিরও বেশি মৃতদেহ পেয়েছি।'

আমেরিকার ওয়াশিংটন ডিসিতে ‘জম্মু অ্য়ান্ড কাশ্মীর জয়েন্ট অ্যাকশন কমিটি’ বা জেএএসির নেতৃত্বে এক বিক্ষোভ দেখা যায়। উল্লেখ্য, পিওকে ঘিরে সরকারের বিরুদ্ধে গত কয়েক দিনে ক্ষোভ উগরে দিয়েছে জেএএসি। এবার হোয়াইট হাউসের সামনে তাদের বিক্ষোভ চলে। স্লোগান ওঠে ’পিওকে-তে রাষ্ট্র সন্ত্রাস বন্দ হোক'।

 
ABOUT THE AUTHOR
Sritama Mitra

শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe