...
...
Next Story

Pak on Iran War: ইজরায়েলি প্রভাবের সরকার ইরানে এলে ‘কাল’ হবে পাকের? কোন সমীকরণ নিয়ে চিন্তায় পাকিস্তানি মন্ত্রী আসিফ

ইজরায়েল যদি ইরানে সরকার গঠন করতে ভূমিকা পালন করে, তাহলে তা যে ইরানের প্রতিবেশি পাকিস্তানের পক্ষে সুবিধার বার্তা নয়, সেই সমীকরণ আঁচ করছে ইসলামাবাদ!

Published on: Mar 3, 2026, 20:04:27 IST
By
Prefer HTon Google
Advertisement

ইরানে ক্রমাগত ইজরায়েলি, মার্কিনি হামলার জেরে বেশ উদ্বেগে রয়েছে পাকিস্তান। ইরানের প্রতিবেশি পাকিস্তানের মাথায় চিন্তা রয়েছে ইরানে এবার কোন সরকার আসে তা নিয়ে। কারণ, ইতিমধ্যেই ‘শাসনকাল’ পরিবর্তন নিয়ে ইজরায়েল ও আমেরিকার কণ্ঠে সুর শোনা গিয়েছে। এদিকে, পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্ররীর চিন্তা, যদি ইজরায়েলের প্রভাবে প্রভাবিত কোনও সরকার এই যুদ্ধের পর থেকে ইরানে শাসন করে, তাহলে পাকিস্তানের জন্য ভূরাজনৈতিক ক্ষেত্রে সমীকরণ পাল্টাবে!

ইজরায়েলি প্রভাবের সরকার ইরানে এলে ‘কাল’ হবে পাকের? কোন সমীকরণ নিয়ে চিন্তায় আসিফ (REUTERS)
ইজরায়েলি প্রভাবের সরকার ইরানে এলে ‘কাল’ হবে পাকের? কোন সমীকরণ নিয়ে চিন্তায় আসিফ (REUTERS)

পাকিস্তান বর্তমানে ডুরান্ড লাইন নিয়ে আফগানিস্তানের সঙ্গে সংঘর্ষে লিপ্ত। আফগান তালিবানের সঙ্গে সম্পর্ক ভালো নেই ইসলামাবাদের। দুই দেশ রয়েছে অকে অপরের সঙ্গে যুদ্ধের মেজাজে। এদিকে, ভারতের সঙ্গে পাকিস্তান বহুদিন ধরে শত্রুতার রাস্তা জিইয়ে রেখেছে। অন্যদিকে, ইজরায়েলের সঙ্গে পাকিস্তানের বনিবনা একদমই নেই! অন্তত আন্তর্জাতিক কূটনীতি তাইই বলে! সেই ইজরায়েল যদি ইরানে সরকার গঠন করতে ভূমিকা পালন করে, তাহলে তা যে ইরানের প্রতিবেশি পাকিস্তানের পক্ষে সুবিধার বার্তা নয়, সেই সমীকরণ আঁচ করছে ইসলামাবাদ! পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ বলছেন,' ইরানের চুক্তির জন্য প্রস্তুতি থাকা সত্ত্বেও, তাদের উপর একটি যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে, এবং ইহুদিবাদীদের দ্বারা পরিচালিত তাদের এজেন্ডা হল পাকিস্তানের সীমান্ত পর্যন্ত ইজরায়েলের প্রভাব বিস্তার করা।' এরই সঙ্গে তিনি বলছেন,, যদি ইরানে ইজরায়েলি প্রভাবের সরকার আসে তাহলে ,'আফগানিস্তান, ইরান এবং ভারতের যৌথ একক দফা এজেন্ডা হবে পাকিস্তানের প্রতি শত্রুতা, আমাদের সীমান্তকে নিরাপত্তাহীন করে তোলা, চারদিক থেকে শত্রুদের দ্বারা আমাদের ঘিরে ফেলা এবং পাকিস্তানকে একটি দাসত্বের শিকার রাষ্ট্রে পরিণত করা।'

 
ABOUT THE AUTHOR
Sritama Mitra

শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe