...
...
Next Story

Pak Minister Visit in India:‘অপারেশন সিঁদুর’র পর প্রথমবার ভারতে পা রাখতে চলেছেন পাকিস্তানি মন্ত্রী,কে তিনি? উপলক্ষ্য কী?

ইউনিভার্সিটি অফ ইলিয়নিয়স কলেজ অফ মেডিসিনের প্রাক্তন ছাত্র পাকিস্তানের মন্ত্রী এই মুসাদ্দিক মালিক। হেল্থকেয়ার অ্যাডমিনিস্ট্রেশনে রয়েছে তাঁর এমএস ডিগ্রি।

Published on: Nov 14, 2026, 22:50:35 IST
Advertisement

২০২৫ সালে কাশ্মীরের পহেলগাঁওতে পাকিস্তানি মদতপুষ্ট জঙ্গিদের গুলিতে মৃত্যুমিছিলের ঘটনার পরই ভারতীয়ে সেনা, পাকিস্তানের জঙ্গি ঘাঁটি টার্গেট করে শুরু করে ‘অপারেশন সিঁদুর’। এরই মাঝে কূটনৈতিক আঙিনার লড়াইতে ভারত, সিন্ধুর জলবণ্টন চুক্তি ঘিরেও পদক্ষেপ করে, যার পর থেকে বহু হুঁশিয়ারি এসেছে পাকিস্তানের তরফে। সন্ত্রাস নিয়ে ইসলামাবাদের প্রতিও হুঙ্কার দিয়েছে দিল্লি। এমন এক পরিস্থিতিতে এসসিও সম্মেলনে ‘সিভিলাইজ়েশন ডায়লগ’-এ যোগ দিতে পাকিস্তানের জলবায়ু বিষয়ক মন্ত্রী মুসাদ্দিক মাসুদ মালিক আসছেন ভারতে।

‘অপারেশন সিঁদুর’র পর প্রথমবার ভারতে পা রাখতে চলেছেন পাকিস্তানি মন্ত্রী, কে তিনি?
‘অপারেশন সিঁদুর’র পর প্রথমবার ভারতে পা রাখতে চলেছেন পাকিস্তানি মন্ত্রী, কে তিনি?

ভারতে আয়োজিত হতে চলেছে এসসিও ভূক্ত দেশগুলির ‘সিভিলাইজ়েশন ডায়লগ’। এসসিও অর্থাৎ সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন। এই এসসিওর সদস্য রাষ্ট্র হিসেবে দিল্লির ওই সম্মেলনে যোগ দিতে চলেছেন পাকিস্তানের জলবায়ু বিষয়ক মন্ত্রী মুসাদ্দিক মাসুদ মালিক।

উল্লেখ্য, ইউনিভার্সিটি অফ ইলিয়নিয়স কলেজ অফ মেডিসিনের প্রাক্তন ছাত্র এই মুসাদ্দিক মালিক। হেল্থকেয়ার অ্যাডমিনিস্ট্রেশনে রয়েছে তাঁর এমএস ডিগ্রি। এছাড়াও তিনি পিএইচডি-র ডিগ্রিও সম্পন্ন করেন।এককালে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের মুখপাত্র থাকা মুসাদ্দিক বর্তমানে পাকিস্তানের সেনেট সদস্য তথা সেদেশে শেহবাজ শরিফ সরকারের মন্ত্রী।

এদিকে, গত ২৮ অক্টোবরই দিল্লি জানিয়েছিল, প্রচলিত রীতি অনুযায়ী এসসিও-র সকল সদস্য রাষ্ট্রকে বৈঠকে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। তবে বর্তমানে ভারত ও পাকিস্তানের মধ্যে থাকা কূটনৈতিক টানাপোড়েনের মধ্যে ইসলামাবাদে, দিল্লি আমন্ত্রণ জানাবে কি না তা নিয়ে ছিল জল্পনা। শেষমেশ এদিন পাকিস্তান এক বিবৃতিতে জানিয়েছে, ‘এসসিও-র ব্যবস্থাপনার মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে বিভিন্ন আলোচনা এবং মানুষের সঙ্গে মানুষের যোগাযোগ বাড়াতে পাকিস্তান সরকার প্রতিশ্রুতিবদ্ধ।’ প্রসঙ্গত,শেষ বার ভারতে ২০২৩ সালের মে মাসে কোনও পাকিস্তানি মন্ত্রী এসেছিলেন। তিনি বিলাওয়াল ভুট্টো জারদারি।পাকিস্তানের তৎকালীন বিদেশমন্ত্রী ছিলেন তিনি। সেবারও ছিল এসসিও-র কর্মসূচি। আর সেবারও পাকিস্তানের তখতে ছিল শেহবাদ শরিফের সরকার। এবারও ভারতে আসছেন শেহবাজ শরিফের সরকারের আরও এক মন্ত্রী।

 
ABOUT THE AUTHOR
Sritama Mitra

শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks