PCB asking money from Nepal T20 League: নেপালি লিগে প্লেয়ারদের NOC দিতেও 'তোলাবাজি' পাকিস্তান বোর্ডের, চাইছে ২৪০০০ টাকা?
PCB asking money from Nepal T20 League: পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ উঠল। নেপালের টি-টোয়েন্টি লিগে খেলার জন্য নো অবজেশন সার্টিফিকেট বা এনওসি দিতে সেই টাকা চাওয়ার অভিযোগ উঠল।
PCB asking money from Nepal T20 League: নেপালের টি-টোয়েন্টি লিগ থেকেও নাকি কাটমানি খাওয়ার চেষ্টা করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সূত্র উদ্ধৃত করে সংবাদমাধ্যম ক্রিকইনফোর প্রতিবেদনে জানানো হয়েছে, নেপাল টি-টোয়েন্টি লিগে (নেপাল প্রিমিয়ার লিগ) পাকিস্তানিদের খেলার ছাড়পত্র (নো অবজেশন সার্টিফিকেট বা এনওসি) দেওয়ার বিনিময়ে মাথাপিছু ২৪,০০০ টাকার মতো কাটমানি চাইছেন মহসিন নকভিরা। এমনকী যাঁদের প্রাথমিকভাবে এনওসি দেওয়া হয়েছিল, তাঁদের ক্ষেত্রেও একইরকম কাটমানি চাওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

আজ থেকে নেপাল T20 লিগ শুরু, জট পাকিস্তানিদের নিয়ে
এমনিতে আজ থেকে নেপাল প্রিমিয়ার লিগ শুরু হচ্ছে। চলবে আগামী ২১ নভেম্বর পর্যন্ত। আটটি টিমে একাধিক পাকিস্তানির খেলার কথাও আছে। ওই প্রতিবেদন অনুযায়ী, ইতিমধ্যে কাঠমান্ডুতে পৌঁছে গিয়েছে একাধিক পাকিস্তানি খেলোয়াড়। তারইমধ্যে কাটমানি বা তোলাবাজির বিষয়টি সামনে এসেছে। ফলে লিগে পাকিস্তানি খেলোয়াড়ের অংশগ্রহণ নিয়ে জট তৈরি হয়েছে। সেই জটিলতার জেরে কয়েকজন খেলোয়াড় এখনও পাকিস্তানেই রয়ে গিয়েছেন বলে ওই রিপোর্টে জানানো হয়েছে।
মাথাপিছু ২৪,০০০ টাকার মতো 'তোলা' চেয়েছে পিসিবি?
ওই প্রতিবেদন অনুযায়ী, নেপাল প্রিমিয়ার লিগের একাধিক সূত্রের সঙ্গে কথা বলে জানা গিয়েছে যে প্রাথমিকভাবে পাকিস্তানি খেলোয়াড়দের এনওসি দেওয়া হয়েছিল। কিন্তু এখন সেটা স্থগিত করে দেওয়া হয়েছে। কয়েকজন জানিয়েছেন যে প্রত্যেক পাকিস্তান খেলোয়াড়ের এনওসির বিনিময়ে ২৫,০০০ মার্কিন ডলারের (ভারতীয় মুদ্রায় ২৪,০০০ টাকার মতো) আশপাশে ফি চেয়েছে পিসিবি।
‘ট্রফি চোর’ নকভির বোর্ড কিছু বলেনি এখনও
তবে লিখিতভাবে নাকি মৌখিকভাবে সেই দাবি তোলা হয়েছে, সে বিষয়ে নিশ্চিতভাবে কোনও তথ্য মেলেনি বলে ওই প্রতিবেদনে জানানো হয়েছে। ওই প্রতিবেদন অনুযায়ী, বিষয়টি নিয়ে প্রাথমিকভাবে ‘ট্রফি চোর’ নকভির নেতৃত্বাধীন পিসিবির তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি। যে নকভি আবার যিনি আবার পাকিস্তানের মন্ত্রী এবং পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত।
আরও পড়ুন: S Jaishankar: সন্ত্রাসবাদকে রাষ্ট্রনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার নয়, ইঙ্গিতবাহী বার্তা জয়শঙ্করের
পাকিস্তানি বোর্ডের নয়া চুক্তি ও নাটক
আর পুরো বিষয়টি সামনে এসেছে এমন একটা সময়, যখন নেপালের লিগে সুযোগ পাওয়া কোনও পাকিস্তানি ক্রিকেটারকে (অধিনায়ক সাহিবজাদা ফারহান, হায়দার আলির মতো খেলোয়াড়) জাতীয় দলের হয়ে ম্যাচ খেলতে হবে না ওই টুর্নামেন্টের মধ্যেই। চলতি বছরের গোড়ার দিকে পাক বোর্ডের তরফে চুক্তিবদ্ধ খেলোয়াড়দের একটি বিশেষ তালিকা তৈরি করা হয়েছে। সেই তালিকায় থাকা খেলোয়াড়রা টি-টোয়েন্টি স্পেশালিস্ট। আন্তর্জাতিক ম্যাচের সূচির সঙ্গে সংঘাত না হলে তাঁরা বিশ্বজুড়ে যতখুশি টি-টোয়েন্টি লিগে খেলতে পারবেন বলে ছাড়পত্র দেওয়া হয়। তারপরও নাটক চলছে পাক বোর্ড।
ABOUT THE AUTHORAyan Dasঅয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More
E-Paper


