...
...
Next Story

Pakistani Cricket: পাক ক্রিকেটারদের আর বিশ্বাস করছে না পিসিবি? ম্যাচের আগে কেন জমা নেওয়া হচ্ছে ফোন!

ইংল্যান্ডের সঙ্গে পাকিস্তানের পুরুষ ক্রিকেটের টেস্ট ম্যাচের আগে, ক্রিকেটারদের থেকে ফোন নিয়ে তা নিজের জিম্মায় রাখছে পিসিবি। দাবি রিপোর্টের। ঘটনা ঘিরে জল্পনা তুঙ্গে।

Published on: Sep 6, 2026, 11:22:55 IST
Advertisement

সময়টা ভালো যাচ্ছে না পাকিস্তান ক্রিকেটের! ইংল্যান্ডের টেস্ট সিরিজে পর পর লজ্জার হার মাথায় নিয়ে সেদেশের পুরুষ ক্রিকেট টিম এবার ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্ট খেলতে নামছে। এদিকে, মহিলাদের এশিয়া কাপে পাকিস্তান শনিবার ভারতের কাছে কার্যত দুরমুশ হয়ে গিয়েছে! টি২০ এশিয়া কাপের এই ম্যাচে পাকিস্তানের সংগ্রহ ছিল ৫৫। ভারত, ফাতিমা সানার দলকে ৭ উইকেটে হারায়। এদিকে, ইংল্যান্ডের সঙ্গে পাকিস্তানের পুরুষ ক্রিকেটের টেস্ট ম্যাচের আগে, ক্রিকেটারদের থেকে ফোন নিয়ে তা নিজের জিম্মায় রাখছে পিসিবি। দাবি রিপোর্টের। ঘটনা ঘিরে জল্পনা তুঙ্গে।

মহসিন নকভি। (ফাইল ছবি, সৌজন্যে এপি)
মহসিন নকভি। (ফাইল ছবি, সৌজন্যে এপি)

ফের একবার পাকিস্তান ক্রিকেচে ফিক্সিং আতঙ্ক? রিপোর্ট দাবি করছে, এজবাস্টনে ইংল্যান্ডের সঙ্গে টেস্ট ম্যাচ খেলার আগে, পাকিস্তানি ক্রিকেটারদের থেকে ফোন নিজেদের কাছে নিজে রেখে দিচ্ছে পাকিস্তানি ক্রিকেট বোর্ড। ৩৬৫ নিউজ খবর অনুযায়ী, ক্রিকেটারদের ফোনগুলি পিসিবির দায়িত্বে রাখা হয়। এখানেই শেষ নয়। রিপোর্ট বলছে, ফাইনাল টেস্ট হওয়া পর্যন্ত ওই ফোনগুলি পিসিবির কাছেই থাকবে। তবে কোন কোন ক্রিকেটারদের ফোন বাজেয়াপ্ত করা হয়েছে, তা জানায়নি রিপোর্ট। জানা যাচ্ছে, সম্ভবত সব ক্রিকেটারদের ফোন বাজেয়াপ্ত হয়নি। তবে কেন ফোনগুলি বাজেয়াপ্ত করা হচ্ছে, তা জানায়নি পিসিবি। আইসিসির নিয়ম অনুযায়ী, কোনও ক্রিকেটারই নির্দিষ্ট এলাকা বা রেস্ট্রিকটেড এরিয়া-তে ক্রিকেটার বা সাপোর্ট স্টাফরা সংযোগ রক্ষাকারী ডিভাইস বা মোবাইল সঙ্গে রাখতে পারেন না। এই এলাকাগুলির মধ্যে ড্রেসিং রুম রয়েছে। এটি যেকোনও আন্তর্জাতিক ম্যাচের ক্ষেত্রে প্রযোজ্য।

আইসিসি যে এলাকাগুলিতে নির্দিষ্ট করে দিয়েছে, সেই এলাকাগুলিতে ঢোকার আগে, ক্রিকেটারদের জমা দিতে হয় ফোন। তবে রিপোর্টে উঠে আসা ঘটনার ক্ষেত্রে পিসিবিকে ঘিরে বেশ কিছু জল্পনা চলছে। পাকিস্তানের পুরুষ ক্রিকেটে, কোনও অন্তর্বর্তী তদন্ত চলছে কি না, বা দুর্নীতি নিয়ে কোনও খোঁজ তল্লাশি চলছে কি না, তা স্পষ্ট করে জানা যায়নি।

 
ABOUT THE AUTHOR
Sritama Mitra

শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks