...
...
Next Story

IPL-র আকর্ষণে পিএসএল ত্যাগ! জিম্বাবোয়ের পেসারের ‘ডিগবাজি’তে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি PCBর

গত টি-টোয়েন্টি বিশ্বকাপে নজরকাড়া পারফরম্যান্স করেছিলেন মুজারাবানি। ৬ ম্যাচে ১৩ উইকেট নিয়ে নজর কেড়েছিলেন বিশ্বের ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর।

Published on: Mar 14, 2026, 19:24:02 IST
Advertisement

আইপিএল শুরুর আগেই মাঠের বাইরে উত্তাপ ছড়ালো কলকাতা নাইট রাইডার্স। পাকিস্তান সুপার লিগের দল ইসলামাবাদ ইউনাইটেডের সঙ্গে চুক্তি থাকা সত্ত্বেও তা ভেঙে কেকেআর-এ যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন জিম্বাবোয়ের পেসার ব্লেসিং মুজারাবানি। আর এই ঘটনায় চরম ক্ষুব্ধ পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এখন আইনি পদক্ষেপ করার কথা ভাবছে।

জিম্বাবোয়ের পেসারের বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি PCB-র
জিম্বাবোয়ের পেসারের বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি PCB-র

জিম্বাবোয়ের হয়ে ৮৯টি টি-২০ আন্তর্জাতিক ম্যাচ খেলা মুজারাবানি টি-২০ বিশ্বকাপে নজরকাড়া পারফরম্যান্স করেছিলেন। শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়া নজরকাড়া পারফরম্যান্স ছিল মুজারবানির। কেকেআর কর্তৃপক্ষ বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানের পরিবর্তে সেই মুজারাবানিকে দলে নিয়েছে। অন্যদিকে, ২৬ মার্চ থেকে শুরু হতে চলা পিএসএল সিজন-১১-এ শামার জোসেফের বিকল্প হিসেবে মুজারাবানির সঙ্গে ১ কোটি ১০ লক্ষ টাকার চুক্তি করেছিল ইসলামাবাদ ইউনাইটেড। কিন্তু আইপিএল-এর আকর্ষণ ও কেকেআর-এর প্রস্তাব আসতেই তিনি সিদ্ধান্ত বদলে ফেলেন। পিএসএল থেকে তিনি নাম তুলে নিয়ে চলে আসছেন আইপিএলে। আগামী ১৭ মার্চ তাঁর কলকাতায় পৌঁছানোর কথা রয়েছে।

জিও সুপারের প্রতিবেদন অনুযায়ী, আইপিএল-এর জন্য মুজারাবানির এই ‘ডিগবাজি’তে ক্ষুব্ধ পাকিস্তানের ক্রিকেট কর্তারা। পিসিবি সূত্রে খবর, এভাবে চুক্তি ভাঙার জন্য জিম্বাবোয়ের এই ক্রিকেটারের ওপর ভবিষ্যতে পিএসএল খেলার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হতে পারে। সেক্ষেত্রে আগামী কয়েক বছর মুজারবানি পিএসএল খেলতে পারবেন না। তবে আইপিএলে খেলতে তাঁর সমস্যা হবে না। আইপিএল খেলার জন্য পিএসএলের চুক্তি ভাঙার ঘটনা এই প্রথম নয়। গত মরসুমে একই ভাবে দক্ষিণ আফ্রিকার করবিন বশ-ও একইভাবে পেশোয়ার জালমির চুক্তি ভেঙে মুম্বই ইন্ডিয়ান্সে সই করেছিলেন। মুজারবানির ক্ষেত্রেও পিসিবি একই পথে হাঁটবে কিনা, তা নিয়ে গুঞ্জন শুরু হয়েছে। বারবার এমন ঘটনা আটকাতেই এবার কড়া আইনি পথে হাঁটতে চায় পিসিবি। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে নজরকাড়া পারফরম্যান্স করেছিলেন মুজারাবানি। ৬ ম্যাচে ১৩ উইকেট নিয়ে নজর কেড়েছিলেন বিশ্বের ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর। গতির পাশাপাশি অতিরিক্ত বাউন্স আদায় করে নেওয়ার ক্ষমতা তাঁকে কেকেআর-এর বোলিং ইউনিটে বাড়তি শক্তি জোগাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। পিসিবি নিষেধাজ্ঞা দিলেও আইপিএল খেলতে তাঁর কোনও সমস্যা হবে না বলেই জানা গিয়েছে।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe