US War Secretary Impeachment: ইরানে মার্কিন বাহিনীর নেতৃত্বে যুদ্ধ পরিচালনাই মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ভরাডুবির কারণ। মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ফল ঘোষণার পর এমনটাই শোনা যাচ্ছে। আর তারপরেই দলের অন্দরে কোন্দল প্রকাশ্যে। ইরানের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধ পরিচালনায় ভূমিকা নিয়ে ইমপিচমেন্টের মুখে পড়েছেন মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ। এরপরই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নিজের অবস্থানের পক্ষে সাফাই গেয়ে বললেন, এই পদক্ষেপ বিশ্বমঞ্চে শত্রুদের কাছে ভুল বার্তা পাঠাবে। প্রমাণ করবে, মার্কিন যুক্তরাষ্ট্র 'তার নিজের বীর যোদ্ধাদেরই শাস্তি দেয়।'
সোমবার পিট হেগসেথের বিরুদ্ধে বিদায়ী রিপাবলিকান আইনপ্রণেতা টমাস ম্যাসি ইমপিচমেন্টের প্রস্তাব উত্থাপন করেন। এর জবাবে মঙ্গলবার সংবাদমাধ্যমের মুখোমুখি হন মার্কিন প্রতিরক্ষা সচিব। জানা গিয়েছে, গত মে মাসের পর এই প্রথম সাংবাদিক সম্মেলন করলেন হেগসেথ। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, 'মার্কিন প্রজাতন্ত্রের ২৫০ বছরের ইতিহাসে কোনও যুদ্ধ বা প্রতিরক্ষা সচিবকে বৈধ সামরিক কাজ পরিচালনার জন্য ইমপিচ করা হয়নি।' এদিকে, সাম্প্রতিক নির্বাচনের হারের পরেই ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে পেন্টাগনের ভূমিকা নিয়ে তোপের মুখে পড়েন হেগসেথ।
প্রাইমারিতে হেরে যাওয়া রিপাবলিকান প্রার্থী টমাস ম্যাসি হেগসেথের বিরুদ্ধে ইমপিচমেন্টের এই প্রস্তাব এনেছেন। এদিন ম্যাসিকে নিশানা করেও বক্তব্য রাখেন হেগসেথ। তিনি বলেন, 'এই প্রস্তাব আসলে নীতিগত মতভেদের কারণে এক 'পরাজিত ও অসন্তুষ্ট' কংগ্রেস সদস্যের ব্যক্তিগত ক্ষোভ ও অহংকারের প্রকাশ।' পাশাপাশি, এই প্রস্তাবকে একটি সস্তা রাজনৈতিক নাটক ও প্রহসন বলেও আখ্যা দেন তিনি। নিজের বিরুদ্ধে আনা ইমপিচমেন্ট উদ্যোগকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত আখ্যা দিয়ে তিনি বলেন, ‘এটি একটি রাজনৈতিক নাটক, ব্যক্তিগত অহংকার ও ক্ষোভ থেকে তৈরি একটি ইশতেহার।’ হেগসেথ আরও বলেন, ‘কংগ্রেসে একজন ব্যক্তির শেষ দিনগুলোতে তিনি এই প্রেসিডেন্ট, দেশ এবং সবচেয়ে দায়িত্বজ্ঞানহীনভাবে দেশের প্রতিরক্ষায় নিয়োজিত যোদ্ধাদের ক্ষতি করার চেষ্টা করছেন।'
ইরানের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধের পক্ষে যুক্তি তুলে ধরে হেগসেথ বলেন, ‘বর্তমানে প্রচলিত ধারণার চেয়ে ইতিহাস এ যুদ্ধকে ভিন্নভাবে মূল্যায়ন করবে। আমরা এই যুদ্ধ শুরু করিনি। ৪৭ বছর আগে এটি শুরু করেছে ইরান।' ইমপিচমেন্টের প্রস্তাবে ইরানে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানকে প্রধান গুরুত্ব দেওয়া হলেও ইয়েমেনে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে এবং ভেনেজুয়েলায় পরিচালিত সামরিক কর্মকাণ্ডে হেগসেথের ভূমিকার কথাও উল্লেখ করা হয়েছে। প্রস্তাবে বলা হয়েছে, হেগসেথের কর্মকাণ্ড ‘গুরুতর অপরাধ ও অসদাচরণে’ পর্যায়ে পড়ে এবং পেন্টাগনে তাঁর নেতৃত্ব ইমপিচমেন্টের দাবি রাখে। টমাস ম্যাসির আনা ইমপিচমেন্ট প্রস্তাবে ইরান ছাড়াও ইয়েমেন ও ভেনিজুয়েলায় মার্কিন বাহিনীর সামরিক অভিযান, মাদক বহনকারী নৌকা লক্ষ্যবস্তু করে আক্রমণের বিষয়কেও তুলে ধরা হয়েছে। প্রস্তাবে হেগসেথের ভুমিকাকে 'গুরুতর অপরাধ' বলে উল্লেখ করা হয়েছে। সেই প্রসঙ্গেও এদিন বক্তব্য রাখেন হেগসেথ। প্রতিরক্ষা সচিব স্পষ্ট জানান, তিনি প্রতিটি অপারেশনের সিদ্ধান্তে কার্যকর করতে পেরে গর্বিত। ভবিষ্যতে সুযোগ এলেও তিনি একই কাজ করবেন বলে দাবি করেন। পাশাপাশি তিনি জানান, এই ইমপিচমেন্ট প্রস্তাব আসলে মার্কিন সেনাদের অবদানকে 'অপরাধ' হিসেবে তুলে ধরে তাদের অপমান করেছে। হেগসেথের পাশে দাঁড়িয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও।
{{/usCountry}}ইরানের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধের পক্ষে যুক্তি তুলে ধরে হেগসেথ বলেন, ‘বর্তমানে প্রচলিত ধারণার চেয়ে ইতিহাস এ যুদ্ধকে ভিন্নভাবে মূল্যায়ন করবে। আমরা এই যুদ্ধ শুরু করিনি। ৪৭ বছর আগে এটি শুরু করেছে ইরান।' ইমপিচমেন্টের প্রস্তাবে ইরানে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানকে প্রধান গুরুত্ব দেওয়া হলেও ইয়েমেনে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে এবং ভেনেজুয়েলায় পরিচালিত সামরিক কর্মকাণ্ডে হেগসেথের ভূমিকার কথাও উল্লেখ করা হয়েছে। প্রস্তাবে বলা হয়েছে, হেগসেথের কর্মকাণ্ড ‘গুরুতর অপরাধ ও অসদাচরণে’ পর্যায়ে পড়ে এবং পেন্টাগনে তাঁর নেতৃত্ব ইমপিচমেন্টের দাবি রাখে। টমাস ম্যাসির আনা ইমপিচমেন্ট প্রস্তাবে ইরান ছাড়াও ইয়েমেন ও ভেনিজুয়েলায় মার্কিন বাহিনীর সামরিক অভিযান, মাদক বহনকারী নৌকা লক্ষ্যবস্তু করে আক্রমণের বিষয়কেও তুলে ধরা হয়েছে। প্রস্তাবে হেগসেথের ভুমিকাকে 'গুরুতর অপরাধ' বলে উল্লেখ করা হয়েছে। সেই প্রসঙ্গেও এদিন বক্তব্য রাখেন হেগসেথ। প্রতিরক্ষা সচিব স্পষ্ট জানান, তিনি প্রতিটি অপারেশনের সিদ্ধান্তে কার্যকর করতে পেরে গর্বিত। ভবিষ্যতে সুযোগ এলেও তিনি একই কাজ করবেন বলে দাবি করেন। পাশাপাশি তিনি জানান, এই ইমপিচমেন্ট প্রস্তাব আসলে মার্কিন সেনাদের অবদানকে 'অপরাধ' হিসেবে তুলে ধরে তাদের অপমান করেছে। হেগসেথের পাশে দাঁড়িয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও।
{{/usCountry}}