...
...
Next Story

Piyush Goyal: 'অভিজিৎ দীপকের মতো মানুষরা...,' মেধাবী ভারতীয়দেয় ফেরা নিয়ে সিজেপিকে কটাক্ষ কেন্দ্রীয় মন্ত্রীর

Piyush Goyal’s dig at Abhijeet Dipke: বার্লিনের মঞ্চ থেকে বিদেশে অবস্থানরত তরুণ ভারতীয় গবেষকদের নিজেদের জন্মভূমির কথা স্মরণ করিয়ে দিয়ে বার্তা দেন পীযূষ গোয়েল।

Published on: Oct 24, 2026, 17:21:03 IST
Advertisement

Piyush Goyal’s dig at Abhijeet Dipke: বিদেশে পাড়ি দেওয়া মেধাবী ভারতীয় বিজ্ঞানী ও গবেষকদের দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে সরকারি উদ্যোগ নিয়ে আলোচনা চলাকালীনই নাম না করে 'ককরোচ জনতা পার্টি' (CJP)-র প্রধান অভিজিৎ দীপকেকে (Abhijeet Dipke) তীব্র কটাক্ষ কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল (Piyush Goyel)। জার্মানির বার্লিনে ভারতীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক গবেষক-পড়ুয়াদের সঙ্গে আলাপচারিতার সময় তিনি বলেন, 'আমরা আপনাদের সকলকে দেশে ফিরিয়ে আনতে চাই, এই মেধাকে ভারতে ফেরাতে চাই। কীভাবে সকলকে ফেরানো সম্ভব, তা নিয়ে পথ বের করতে হবে।'

'ককরোচ জনতা পার্টি'-র প্রধান অভিজিৎ দীপকেকে কটাক্ষ কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েলের (@PiyushGoyal X)
'ককরোচ জনতা পার্টি'-র প্রধান অভিজিৎ দীপকেকে কটাক্ষ কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েলের (@PiyushGoyal X)

কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল বলেন, 'আমরা যদি এই ধরনের কোনও পদক্ষেপ গ্রহণ করি, তবে অভিজিৎ দীপকের মতো মানুষরা মাঠে নেমে চিৎকার করে বলবেন - শিক্ষার্থীদের ফান্ড দেওয়া বা স্কলারশিপ দেওয়াই তো সরকারের আসল দায়িত্ব ছিল, তা না করে নিজেদের মতো কেন করতে হবে? আমি ভুল বলছি না ঠিক বলছি? দুর্ভাগ্যবশত, এই ধরনের কিছু উপাদান এসে আমাদের মাথা খারাপ করে দেবে। তাই গণতান্ত্রিক পরিকাঠামো বজায় রেখেই আমাদের নীতিমালা তৈরি করতে হয়।' চিনের মতো ভারতও একইভাবে গবেষকদের ফেরাতে কোনও বিশেষ পরিকল্পনা নেবে কিনা - পড়ুয়াদের এই প্রশ্নের উত্তরে গণতন্ত্র ও একনায়কতন্ত্রের পার্থক্য তুলে ধরেন মন্ত্রী। তিনি বলেন, 'এটি একটি ভাল উদ্যোগ, তবে এখানেই একনায়কতন্ত্র আর গণতন্ত্রের মধ্যে মূল ফারাকটা চলে আসে।'

জার্মানি ও নেদারল্যান্ডসের পাঁচ দিনের সরকারি সফরে থাকা পীযূষ গোয়েল বার্লিনের সভায় উদাহরণ হিসেবে চিনের বিশেষ সরকারি উদ্যোগের কথা উল্লেখ করেন। উল্লেখ্য, চিন বিদেশ থেকে তাদের শীর্ষস্থানীয় বিজ্ঞানী ও গবেষকদের দেশে ফেরাতে বিপুল আর্থিক অনুদান ও সুযোগ-সুবিধা প্রদান করে থাকে। ভারতীয় মেধাকে স্বদেশে ফিরিয়ে আনার বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, 'বিশ্বের যেখানেই যাবেন, সেখানেই ভারতীয়দের অসাধারণ প্রতিভা দেখতে পাবেন। কিন্তু আমরা কীভাবে তাঁদের আবার ভারতে ফিরিয়ে আনব? আমাদের সতর্ক থাকতে হবে যাতে এই ধরনের সুযোগের কোনও অপব্যবহার না হয়। চিনে মানুষ অপব্যবহারের ভয়ে মুখ খোলে না, সেখানে মানুষ স্রেফ গায়েব হয়ে যায়! ভারতে কেউ এর অপব্যবহার করলে হয়তো আমাকেই গায়েব হয়ে যেতে হবে।'

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks