...
...
Next Story

China on Army General Zongqi: গালোয়ান যুদ্ধের চিনের সেনাকে নেতৃত্ব দেওয়া অফিসারকে নিয়ে অ্যাকশনে শি! সরানো হল বড় পদ থেকে

‘চাইনিজ পিপলস পলিটিক্যাল কনসালটিভ কনফারেন্স’ এই শীর্ষক চিনের তাবড় রাজনৈতিক উপদেষ্টা সংক্রান্ত এক গোষ্ঠী থেকে ছেঁটে ফেলা হয়েছে চিনের সেনার জেনারেল ঝাও জোংগকিকে।

Published on: Aug 29, 2026, 15:16:58 IST
Advertisement

২০১৭ সালের ডোকলাম ভূখণ্ডকে কেন্দ্র করে, ২০২০ সালের পূর্ব লাদাখের গালোয়ানে, দুই ক্ষেত্রেই ভারতের বিরুদ্ধে লালফৌজ সংঘাতের রাস্তা নেয়। সংঘাতের ময়দানে তারা ভারতের তরফ থেকে পেয়েছিল মোক্ষম জবাব। সেই ঘটনার পর কেটে গিয়েছে কয়েক বছর। জানা যায়, ডোকলাম ও গালোয়ান এই দুই এলাকায় সংঘাতের সময়ই চিনের সেনার ওয়েস্টার্ন থিয়েটার কমান্ডের নেতৃত্বে ছিলেন পিএলএ (পিপলস লিবারেশন আর্মি)র জেনারেল ঝাও জোংগকি।সদ্য তাঁকে চিনের শীর্ষ রাজনৈতিক উপদেষ্টা সংক্রান্ত এক গোষ্ঠী থেকে সরিয়ে দিয়েছে চিনের জিনপিং সরকার।

গালোয়ান যুদ্ধের চিনের সেনাকে নেতৃত্ব দেওয়া অফিসারকে নিয়ে অ্যাকশনে শি! সরানো হল.. (Li Xiang/Xinhua via AP) (Li Xiang/Xinhua via AP)
গালোয়ান যুদ্ধের চিনের সেনাকে নেতৃত্ব দেওয়া অফিসারকে নিয়ে অ্যাকশনে শি! সরানো হল.. (Li Xiang/Xinhua via AP) (Li Xiang/Xinhua via AP)

‘চাইনিজ পিপলস পলিটিক্যাল কনসালটিভ কনফারেন্স’ এই শীর্ষক চিনের তাবড় রাজনৈতিক উপদেষ্টা সংক্রান্ত এক গোষ্ঠী থেকে ছেঁটে ফেলা হয়েছে চিনের সেনার জেনারেল ঝাও জোংগকিকে। দেশের সেনার যে জেনারেল, সেদেশের দুটি গুরুত্বপূর্ণ সংঘাতে নেতৃত্ব দিয়েছেন, তাঁকে হঠাৎ এতবড় রাজনৈতিক উপদেষ্টা গোষ্ঠী থেকে কেন সরানো হল? প্রশ্ন উঠছে। চিনের জিংহুয়া নিউজ এজেন্সি, জোংগকির পদচ্যুতির বিষয়ে প্রতিবেদনে তুলে ধরেছে। জোংগকির বিরুদ্ধে কোনও তদন্ত হচ্ছে কি না, বা তাঁকে হঠাৎ কোন কারণে ওই পদ থেকে সরানো হল, তা নিয়ে মুখে কুলুপ এঁটেছে বেজিং!

চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের অধীনে চিনের সামরিক নেতৃত্বের ব্যাপক রদবদলের মধ্যেই এই পদক্ষেপটি নেওয়া হয়েছে; ফলে প্রশ্ন উঠেছে যে, ঝাও জংগকিকে সরিয়ে দেওয়ার বিষয়টি পিএলএ-র সিনিয়র কর্মকর্তাদের বিরুদ্ধে চলমান বৃহত্তর দমন-অভিযানের সাথে সম্পর্কিত কি না, তা নিয়ে। তাঁর অপসারণ এই জল্পনাকে উসকে দিয়েছে যে, পিএলএ -র অভ্যন্তরে দুর্নীতি ও আনুগত্যহীনতার বিরুদ্ধে শি-র দীর্ঘদিনের অভিযানের মুখে পড়া সর্বশেষ সিনিয়র সামরিক কর্মকর্তা হয়তো ঝাও জংকি। সেক্ষেত্রেও প্রশ্ন উঠছে, জেনারেল জোংগকি কী ঘটিয়েছেন, তা নিয়ে।

 
ABOUT THE AUTHOR
Sritama Mitra

শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe