...
...
Next Story

PM Modi Cabinet Decision: দু'পা এগোতে ১ পা পিছিয়ে গেল মোদী সরকার, জোড়া সিদ্ধান্ত নিয়ে বড় কাজ মন্ত্রিসভার

PM Modi Cabinet Decision: সংশোধিত ডিলিমিটেশন বিলে (লোকসভার আসন পুনর্বিন্যাস) অনুমোদন দিল নরেন্দ্র মোদীর কেন্দ্রীয় মন্ত্রিসভা। সূত্রের খবর, আগামী সপ্তাহে সংসদের যে বিশেষ অধিবেশন (বাদল অধিবেশনের বর্ধিত পর্ব) ডাকা হচ্ছে, সেখানেই ওই সংশোধিত বিল পেশ করা হবে।

Published on: Nov 27, 2026, 23:58:52 IST
Advertisement

PM Modi Cabinet Decision: দু'পা এগোতে এক পা পিছিয়ে গেল নরেন্দ্র মোদী সরকার। সংশোধিত ডিলিমিটেশন বিলে (লোকসভার আসন পুনর্বিন্যাস) অনুমোদন দিল মোদীর কেন্দ্রীয় মন্ত্রিসভা। সূত্রের খবর, আগামী সপ্তাহে সংসদের যে বিশেষ অধিবেশন (বাদল অধিবেশনের বর্ধিত পর্ব) ডাকা হচ্ছে, সেখানেই ওই সংশোধিত বিল পেশ করা হবে। আর গত এপ্রিলে ধাক্কা খাওয়ার পরে এবার ৩৬০-র ম্যাজিক ফিগার ছুঁতে দুটি গুরুত্বপূর্ণ দাবি মেনে নিয়েছে মোদী সরকার।প্রথমত, সব রাজ্যের লোকসভা আসন সংখ্যা ৫০ শতাংশ বৃদ্ধি পাবে। দ্বিতীয়ত, ২০৫১ সালে পর্যন্ত অপরিবর্তিত থাকবে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। (ফাইল ছবি, সৌজন্যে রয়টার্স)
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। (ফাইল ছবি, সৌজন্যে রয়টার্স)

নতুন এই উদ্যোগের মাধ্যমে মূলত গত এপ্রিল মাসের সমালোচনা ও অচলাবস্থা কাটানোর চেষ্টা করা হচ্ছে। সে সময় লোকসভায় বিরোধী দলগুলি বিল আটকে দিয়েছিল। সমালোচকদের অভিযোগ ছিল, সব রাজ্যে সমান হারে আসন বৃদ্ধির প্রতিশ্রুতি কেবল ভাষণে দেওয়া হয়েছিল। কিন্তু বিলের ভাষায় তার স্পষ্ট উল্লেখ ছিল না।

এপ্রিলে বিশেষ অধিবেশনে সংশ্লিষ্ট সংবিধান সংশোধনী বিল লোকসভায় প্রয়োজনীয় সমর্থন পায়নি। ওই বিলে লোকসভার সর্বোচ্চ আসনসীমা ৫৫০ থেকে বাড়িয়ে ৮৫০ করার প্রস্তাব ছিল—যার মধ্যে রাজ্যগুলি থেকে সর্বোচ্চ ৮১৫ জন এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলি থেকে ৩৫ জন সদস্য থাকার কথা ছিল। পাশাপাশি ২০২৯ সালের নির্বাচনের আগেই লোকসভা ও বিধানসভায় ৩৩ শতাংশ মহিলা সংরক্ষণ চালুর লক্ষ্যও রাখা হয়েছিল। বর্তমানে নিম্নকক্ষে ৫৪৩ জন সদস্য রয়েছেন (তিনজন অনুপস্থিত)।

এপ্রিলের ভোটাভুটিতে বিলের পক্ষে ২৯৮টি এবং বিপক্ষে ২৩০টি ভোট পড়েছিল। সংবিধান সংশোধনের জন্য উপস্থিত ও ভোটদানকারী সদস্যদের দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন ছিল, যা সেদিন ছিল ৩৫২। ২০১৪ সালে এনডিএ সরকার ক্ষমতায় আসার পর সেই প্রথম কোনও সংবিধান সংশোধনী বিল লোকসভায় পরাজিত হয়েছিল।

আসন বণ্টনের সমীকরণই ছিল আগের বিতর্কের সবচেয়ে বড় কেন্দ্রবিন্দু। যদি ২০১১ সালের জনগণনার ভিত্তিতে জনসংখ্যার নিরিখে সব ৮৫০টি আসন বণ্টন করা হত, তবে লোকসভায় দক্ষিণ ভারতের রাজ্যগুলির আসন অনুপাত কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল একটি মহলে। সমালোচকদের মতে, জনসংখ্যার কারণে উত্তর ভারতের রাজ্যগুলি বেশি আসন পেতে পারে, অথচ ভারতের মোট জিডিপি-তে প্রায় ৩০-৩১ শতাংশ অবদান রাখা দক্ষিণ ভারতের রাজ্যগুলির প্রতিনিধিত্ব কমতে পারে।

সরকার তখন আশ্বস্ত করেছিল যে প্রতিটি রাজ্যের আসন সমান অনুপাতে বাড়বে এবং সব রাজ্যের জন্য ৫০ শতাংশ বৃদ্ধির প্রস্তাব দেওয়া হয়েছিল। এবার সেই বিষয়টি লিখিতভাবে বিলের খসড়ায় যুক্ত করা হয়েছে। আর ডিএমকের মতো দল ওই বিলের ক্ষেত্রে সমর্থন প্রদানের ক্ষেত্রে সেই শর্ত রেখেছিল। ফলে পদ্মশিবিরের আশা, ডিএমকে-সহ একাধিক বিরোধী দলের সমর্থন পেয়ে লোকসভার আসন পুনর্বিন্যাস করে মহিলা সংরক্ষণ চালু সংক্রান্ত বিল পাশ করিয়ে নিতে পারবে।

 

ABOUT THE AUTHOR

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks