...
...
Next Story

Modi on Jhalmuri in Netherlands: ‘ঝালমুড়ি এখানেও..’, নেদারল্যান্ডসে ঝাড়গ্রামের স্মৃতি উস্কে দিলেন মোদী, আর কী বললেন?

তিনি বিভিন্ন বক্তব্য রাখার মাঝেই হিন্দিতে বলেন, 'ঝালমুড়ি ইয়া ভি পহোচ গ্যায়া (ঝালমুড়ি এখানেও চলে এসেছে)?'

Published on: May 16, 2026 03:04 PM IST
Advertisement

সদ্য আমিরশাহি সহ ৫ দেশের বিদেশ সফরে গিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইরান-আমেরিকা যুদ্ধের মাঝে বিশ্বজুড়ে জ্বালানি নিয়ে উদ্বেগের মধ্যেই তিনি আমিরশাহিতে গিয়ে একাধিক হাইভোল্টেজ বৈঠক করেন। আমিরশাহির মাটি ছাড়তেই তিনি পৌঁছন ইউরোপের নেদারল্যান্ডসে। এদিন নেদারল্যান্ডসের হেগ শহরে প্রধানমন্ত্রী মোদী সেখানে অবস্থিত প্রবাসী ভারতীয়দের অনুষ্ঠানে যোগ দেন।

এদিনের অনুষ্ঠান সভা থেকে ভারতের প্রধানমন্ত্রী বলেন, ভারতের যুবসমাজ এখন কৃত্রিম বুদ্ধিমত্তা এবং সেমিকন্ডাক্টরের মতো ক্ষেত্রগুলিতে দেশকে এগিয়ে নিয়ে যেতে চায়। তিনি দেশের ক্রমবর্ধমান উদ্ভাবন খাতের কথাও উল্লেখ করে বলেন, ভারতে এখন বিশ্বের তৃতীয় বৃহত্তম স্টার্টআপ ইকোসিস্টেম রয়েছে। এছাড়াও তিনি জানান, ভারত, এবার অলিম্পিক আয়োজন করতেও চায়। তিনি একইসঙ্গে বলেন, ভারতের ডিজিটালাইজেশনের গতি অভূতপূর্ব এবং দেশ বিশ্বের বৃহত্তম সরকারি অর্থায়নে পরিচালিত স্বাস্থ্য বিমা প্রকল্প পরিচালনা করছে।

এরই সঙ্গে তিনি বিভিন্ন বক্তব্য রাখার মাঝেই হিন্দিতে বলেন, 'ঝালমুড়ি ইয়া ভি পহোচ গ্যায়া (ঝালমুড়ি এখানেও চলে এসেছে)?' উল্লেখ্য, নেদারল্যান্ডসের মাটিতে দাঁড়িয়ে, এই মন্তব্যের মধ্যে দিয়ে মোদী মনে করিয়ে দিলেন ঝাড়গ্রামে কিছুদিন আগেই ভোট প্রচারের সময় তাঁর ঝালমুড়ি খাওয়ার স্মৃতি। সেদিন ঝাড়গ্রামে প্রচার সভা থেকে বেরিয়ে হঠাৎই নরেন্দ্র মোদীর কনভয় থামে রাস্তার ধারের এক ঝালমুড়ির দোকানে। ১০ টাকা দিয়ে ঝালমুড়ি কেনেন প্রধানমন্ত্রী। যদিও বিক্রেতা সেই টাকা প্রথমে নিতে চাননি, পরে, তাঁকে সেই টাকা নিতে বলেন মোদী। শুধু নিজে নন, আশপাশে দাঁড়ানো অনেককেই ঝালমুড়ি খাওয়ান প্রধানমন্ত্রী। ঘটনায় রাজ্য রাজনীতিতে বেশ তাপ উত্তাপ ছড়ায়। ঘটনার ভিডিয়োও ভাইরাল হয়। খোঁচা দিতে ছাড়েনি তৃণমূলও। পাল্টা তোপ দেগেছিল বিজেপিও। এরপর ভোটের ফলাফল বেরোনোর সঙ্গে সঙ্গেই দেখা যায় রাজ্যে শাসকদল হিসাবে উঠে এসেছে বিজেপি। এরপর ঝাড়গ্রামের সেই স্মৃতিকে উস্কে বিরোধীদের দিকে নাম না করে কটাক্ষের সুরেই এদিন নেদারল্যান্ডসের সভায় ঝালমুড়ি প্রসঙ্গ আনেন মোদী। তিনি বলেন যে, সম্প্রতি সমাপ্ত নির্বাচনে তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ এবং আসামের মতো বেশ কয়েকটি রাজ্যে এযাবৎকালের সর্বোচ্চ ভোটার উপস্থিতি প্রমাণ করে যে, জনগণ মোদী সরকারের উন্নয়নমূলক কর্মসূচি এবং ভারত সরকারের কাজের ওপর তাদের আস্থা রাখছেন। ভোটে বিপুল পরিমাণ মহিলাদের উপস্থিতিকেও স্বাগত জানান মোদী।

 
ABOUT THE AUTHOR
Sritama Mitra

শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe