PM Modi on Middle East: পশ্চিম এশিয়ায় সংঘাত দীর্ঘায়িত হয়েছে। তেলের বাজারে তার প্রভাব পড়েছে যেমন, বিঘ্ন ঘটেছে সরবরাহেও। আর এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাগরিকদের গণপরিবহণ ব্যবহারের মাধ্যমে পেট্রোল, ডিজেল ও বৈদেশিক মুদ্রা ভান্ডার বাঁচাতে সহায়তা করার জন্য আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি অপ্রয়োজনে বিদেশযাত্রা, এমনকী খুব প্রয়োজন না থাকলে সোনা কেনা থেকেও বিরত থাকতে আবেদন জানিয়েছেন।

রবিবার হায়দরাবাদ থেকে ভারতীয়দের জ্বালানি সাশ্রয়ে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। তিনি বলেন, 'সীমান্তে প্রাণ বিসর্জন দেওয়াই শুধুমাত্র দেশপ্রেম নয়। বর্তমান সময় দাঁড়িয়ে দায়িত্বশীল হওয়া, দৈনন্দিন জীবনে দেশের প্রতি কর্তব্যপালনও দেশপ্রেম।' আন্তর্জাতিক সংঘাতের কারণে সৃষ্ট বিশ্ব অর্থনৈতিক মন্দা, সরবরাহ শৃঙ্খলে চ্যালেঞ্জ এবং লাগামহীন মূল্যস্ফীতি মোকাবিলায় দেশবাসীকে সম্মিলিতভাবে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
পেট্রোল-ডিজেলের ব্যবহার কমাতে হবে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী মোদী দেশবাসীকে মেট্রো ও গণপরিবহন ব্যবহার করে ব্যক্তিগত গাড়ির ওপর নির্ভরতা কমাতে বলেছেন। এছাড়া ব্যক্তিগত গাড়ির বদলে কার-পুলিং এবং পণ্য পরিবহনের ক্ষেত্রে রেলওয়েকে অগ্রাধিকার দেওয়ার পরামর্শ দেন। তিনি পরিবেশ বান্ধব ইলেকট্রিক যানবাহন (ইভি) ব্যবহারের ওপরও বিশেষ জোর দিয়েছেন। দেশের স্বার্থে করোনা মহামারীর সময় কর্মদক্ষতা বৃদ্ধির কৌশলগুলো পুনরায় চালু করার কথা বলেন প্রধানমন্ত্রী। এর মধ্যে রয়েছে, ওয়র্ক ফ্রম হোম, নলাইন মিটিং এবং ভিডিও কনফারেন্স।
অপ্রয়োজনে সোনা কেনা নয়
বিদেশি মুদ্রা বাঁচাতে প্রধানমন্ত্রী মোদী দেশের জনগণকে বিদেশ ভ্রমণ ও বিদেশে বিয়ে করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, 'আজকাল বিদেশে বিয়ে করা, বিদেশে বেড়াতে যাওয়া, ছুটি কাটাতে যাওয়ার সংস্কৃতি বাড়ছে মধ্যবিত্তদের মধ্যে। আমাদের ঠিক করতে হবে, সঙ্কটকালে, দেশের খাতিরে অন্তত এক বছর বিদেশযাত্রা বন্ধ রাখা উচিত আমাদের। বিদেশি মুদ্রা বাঁচানোর সব উপায় দেখতে হবে। সোনা কেনার ক্ষেত্রেও বিদেশই মুদ্রা বেশি খরচ হয়। এককালে সঙ্কটের সময়, যুদ্ধের সময় দেশের স্বার্থে সোনা দান করতেন মানুষ। আজ দানের প্রয়োজন নেই। কিন্তু দেশের স্বার্থে আমাদের সিদ্ধান্ত নিতে হবে, অন্তত এক বছর, যে অনুষ্ঠানই হোক না কেন, সোনার গয়না কিনব না আমরা। সোনা কিনব না। বিদেশি মুদ্রা বাঁচাতে, আমাদের দেশপ্রেম চ্যালেঞ্জের মুখে। বিদেশি মুদ্রা বাঁচাতে হবে।'
{{/usCountry}}বিদেশি মুদ্রা বাঁচাতে প্রধানমন্ত্রী মোদী দেশের জনগণকে বিদেশ ভ্রমণ ও বিদেশে বিয়ে করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, 'আজকাল বিদেশে বিয়ে করা, বিদেশে বেড়াতে যাওয়া, ছুটি কাটাতে যাওয়ার সংস্কৃতি বাড়ছে মধ্যবিত্তদের মধ্যে। আমাদের ঠিক করতে হবে, সঙ্কটকালে, দেশের খাতিরে অন্তত এক বছর বিদেশযাত্রা বন্ধ রাখা উচিত আমাদের। বিদেশি মুদ্রা বাঁচানোর সব উপায় দেখতে হবে। সোনা কেনার ক্ষেত্রেও বিদেশই মুদ্রা বেশি খরচ হয়। এককালে সঙ্কটের সময়, যুদ্ধের সময় দেশের স্বার্থে সোনা দান করতেন মানুষ। আজ দানের প্রয়োজন নেই। কিন্তু দেশের স্বার্থে আমাদের সিদ্ধান্ত নিতে হবে, অন্তত এক বছর, যে অনুষ্ঠানই হোক না কেন, সোনার গয়না কিনব না আমরা। সোনা কিনব না। বিদেশি মুদ্রা বাঁচাতে, আমাদের দেশপ্রেম চ্যালেঞ্জের মুখে। বিদেশি মুদ্রা বাঁচাতে হবে।'
{{/usCountry}}জ্বালানি সাশ্রয়ের পাশাপাশি প্রধানমন্ত্রী দেশের নাগরিকদের ভোজ্য তেলের ব্যবহার কমাতে এবং কৃষকদের বিদেশ থেকে আমদানি করা রাসায়নিক সারের ওপর নির্ভরতা হ্রাস করতে আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী মোদী বলেন, 'ভোজ্য তেলের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। ভোজ্য তেল আমদানির জন্য আমাদের বৈদেশিক মুদ্রা ব্যয় করতে হয়। যদি প্রতিটি পরিবার ভোজ্য তেলের ব্যবহার কমিয়ে আনে, তবে তা দেশপ্রেমের বড় উদাহরণ হবে। এতে জাতীয় কোষাগারের পাশাপাশি পরিবারের প্রতিটি সদস্যের স্বাস্থ্যেরও উন্নতি ঘটবে।' তিনি আরও বলেন, 'আরেকটি খাতে বৈদেশিক মুদ্রা ব্যয় হয়, তা হল আমাদের কৃষি। আমরা বিদেশ থেকে বিপুল রাসায়নিক সার আমদানি করি। আমাদের রাসায়নিক সারের ব্যবহার অর্ধেকে নামিয়ে এনে প্রাকৃতিক চাষাবাদের দিকে ঝোঁকা উচিত। এভাবে আমরা বৈদেশিক মুদ্রা সাশ্রয় করতে পারব এবং আমাদের খামার ও পৃথিবীকে রক্ষা করতে পারব।'