...
...
Next Story

Bank Apprentice Recruitment 2026: রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে শিক্ষানবীশ হয়ে কাজ শিখতে চান? ৫১৩৮ অ্যাপ্রেন্টিস পদে আবেদন

​দেশের বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে এই নিয়োগ করা হচ্ছে। এর মধ্যে উত্তরপ্রদেশ, বিহার, রাজস্থান এবং দিল্লিতে শূন্যপদের সংখ্যা সবচেয়ে বেশি। নির্বাচিত প্রার্থীরা এক বছরের জন্য নিবিড় প্রশিক্ষণ পাবেন, যেখানে ব্যাঙ্কিং পরিষেবার খুঁটিনাটি শেখার সুযোগ থাকবে।

Published on: Feb 24, 2026, 10:09:15 IST
Advertisement

ব্যাঙ্কিং সেক্টরে ক্যারিয়ার গড়তে ইচ্ছুক তরুণ-তরুণীদের জন্য বড় সুযোগ দিচ্ছে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক। ‘শিক্ষানবীশ আইন ১৯৬১’ বা অ্যাপ্রেন্টিস অ্যাক্টের আওতায় দেশজুড়ে মোট ৫,১৩৮ শূন্যপদে অ্যাপ্রেন্টিস বা শিক্ষানবীশ নিয়োগের প্রক্রিয়া এখন চূড়ান্ত পর্যায়ে। আজ (২৪ ফেব্রুয়ারি) এই পদের জন্য আবেদনের শেষদিন। যাঁরা এখনও আবেদন করেননি, তাঁদের দ্রুত অনলাইন রেজিস্ট্রেশন সম্পন্ন করার পরামর্শ দিয়েছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ।

​শূন্যপদের বিবরণ

ব্যাঙ্কিং সেক্টরে ক্যারিয়ার গড়তে ইচ্ছুক তরুণ-তরুণীদের জন্য বড় সুযোগ দিচ্ছে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি)
ব্যাঙ্কিং সেক্টরে ক্যারিয়ার গড়তে ইচ্ছুক তরুণ-তরুণীদের জন্য বড় সুযোগ দিচ্ছে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি)

​দেশের বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে এই নিয়োগ করা হচ্ছে। এর মধ্যে উত্তরপ্রদেশ, বিহার, রাজস্থান এবং দিল্লিতে শূন্যপদের সংখ্যা সবচেয়ে বেশি। নির্বাচিত প্রার্থীরা এক বছরের জন্য নিবিড় প্রশিক্ষণ পাবেন, যেখানে ব্যাঙ্কিং পরিষেবার খুঁটিনাটি শেখার সুযোগ থাকবে।

​যোগ্যতা ও বয়সসীমা (২০২৬ সালের ১ জানুয়ারি অনুযায়ী)

​শিক্ষাগত যোগ্যতা: আবেদনকারীকে যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনও বিষয়ে স্নাতক হতে হবে।

​বয়স: প্রার্থীর বয়স ২০ থেকে ২৮-র মধ্যে হতে হবে। তবে সরকারি নিয়ম অনুযায়ী, তফসিলি জাতি, তফসিলি জনজাতি, অন্যান্য অনগ্রসর শ্রেণি এবং বিশেষভাবে সক্ষম প্রার্থীদের জন্য বয়সের ঊর্ধ্বসীমায় বিশেষ ছাড় রয়েছে।

​নির্বাচন প্রক্রিয়া ও স্টাইপেন্ড

​যোগ্য প্রার্থী বাছাই করা হবে অনলাইন লিখিত পরীক্ষার মাধ্যমে। পরীক্ষায় সাধারণ সচেতনতা, ইংরেজি, অঙ্ক এবং রিজনিং প্রশ্ন থাকবে। প্রয়োজনভেদে স্থানীয় ভাষা পরীক্ষাও (LPT) নেওয়া হতে পারে। প্রশিক্ষণ চলাকালীন প্রার্থীরা নির্দিষ্ট হারে মাসিক ভাতা বা স্টাইপেন্ড পাবেন -

​২) মেট্রোপলিটন শাখা: মাসিক ১৫,০০০ টাকা।

​আবেদন ফি

১) ​জেনারেল বা অন্যান্য অনগ্রসর শ্রেণি (ওবিসি) বা আর্থিক পিছিয়ে পড়া শ্রেণি (পুরুষ): ৯৪৪ টাকা।

২) ​জেনারেল বা অন্যান্য অনগ্রসর শ্রেণি (ওবিসি) বা আর্থিক পিছিয়ে পড়া শ্রেণি (মহিলা): ৭০৮ টাকা।

​৩) তফসিলি জাতি বা তফসিলি উপজাতি বা বিশেষভাবে সক্ষম: ২৩৬ টাকা।

​আবেদনের পদ্ধতি

​আগ্রহী প্রার্থীদের ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইট pnbindia.in-এ গিয়ে ‘Recruitment’ বা ‘Career’ সেকশন থেকে আবেদন করতে হবে। প্রয়োজনীয় নথি আপলোড এবং ফি প্রদানের পর ফর্মটি জমা দিয়ে তার একটি প্রিন্ট-আউট নিজের কাছে রাখতে হবে।

 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe