Gurugram Hit-and-Run: দেশজুড়ে ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি করা গুরুগ্রামের হিট-অ্যান্ড-রান (Hit-and-Run) মামলায় এল বড় সাফল্য। মহিলা বাইকারকে সজোরে ধাক্কা মেরে পালানোর অভিযোগে অভিযুক্ত সাদা সেডান গাড়ির চালক কল্যাণ বেইনসলাকে (Kalyan Bainsla) রাজস্থানের দৌসা থেকে আটক করল পুলিশ। সিসিটিভি ফুটেজ ভাল করে খতিয়ে দেখার পর তাঁর বিরুদ্ধে হত্যার চেষ্টা-সহ একাধিক গুরুতর ধারায় মামলা রুজু করা হয়েছে, যাতে অপরাধ প্রমাণিত হলে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড হতে পারে।

গত রবিবার সকালে গুরুগ্রামের বিখ্যাত গলফ কোর্স রোডে (Golf Course Road) এই ঘটনা ঘটে। ভুক্তভোগী মহিলা বাইকার সিয়া সেদিন নিজের এপ্রিলিয়া আরএস ৪৫৭ (RS 457) স্পোর্টস বাইক নিয়ে তাঁর বাইকার বন্ধুদের একটি দলের সঙ্গে রাইড করছিলেন। তাঁর অভিযোগ অনুযায়ী, কল্যাণ বেইনসলার গাড়িটি শুরু থেকেই তাঁকে অনুসরণ করছিল এবং গাড়ির ভেতরে থাকা ব্যক্তিরা মদ্যপ অবস্থায় ছিলেন। এরপর সিয়া তাদের নিরাপদ দূরত্ব বজায় রাখতে বললে, অভিযুক্ত চালক হঠাৎ গাড়িটির গতি বাড়িয়ে দেয় এবং সজোরে তাঁর বাইকের পাশে ধাক্কা মারে বলে অভিযোগ। ধাক্কার তীব্রতায় সিয়া বাইক থেকে ছিটকে রাস্তায় দূরে গিয়ে পড়েন। এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর দেশজুড়ে সাধারণ মানুষ ও বিভিন্ন বাইকার গ্রুপ তীব্র প্রতিবাদ জানায়। যদিও ভিডিওটির সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা।
পুলিশ সূত্রে খবর, অভিযুক্তকে ট্র্যাকিং করে রাজস্থানের দৌসা থেকে পাকড়াও করা হয়েছে। আইন অনুযায়ী তাঁর বিরুদ্ধে কঠোরতম আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে। ঘটনার পর গুরুগ্রাম পুলিশ স্পষ্ট বার্তা দিয়ে জানিয়েছে, ‘কোনও অবস্থাতেই আইনশৃঙ্খলা ভঙ্গ বা আইন নিজের হাতে তুলে নেওয়ার চেষ্টা বরদাস্ত করা হবে না। অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে প্রশাসন বদ্ধপরিকর।’ এদিকে, সিয়া এবং তাঁর বাবা রোশন চৌহান সংবাদমাধ্যম এনডিটিভি-এর সাক্ষাৎকারে জানিয়েছেন, অপরাধী শাস্তি না পাওয়া পর্যন্ত তাঁরা আইনি লড়াই লড়ে যাবেন। সিয়া বলেন, 'ও মনে করে যে একজন মহিলাকে ধাক্কা দিয়ে দ্রুতগতিতে পালিয়ে গেলেও তার কিছুই হবে না।' সিয়ার বাবা রোহশান চৌহানও স্পষ্ট জানান, 'অভিযুক্তের শাস্তি না হওয়া পর্যন্ত তারা শান্ত হবেন না।' তবে ঘটনার পরে অভিযুক্ত কল্যাণ এক ভিডিও বার্তায় দাবি করেছিলেন, ওই বাইকার যে কোনও মহিলা তা তিনি জানতেন না। গোটা ঘটনার একটি মাত্র দিক দেখানো হচ্ছে বলেও দাবি করেন তিনি। ওই ঘটনার সময়ে সিয়ার সঙ্গে যে পুরুষ সঙ্গী ছিলেন, তাঁকে কেন প্রকাশ্যে আনা হচ্ছে না, সেই প্রশ্নও তুলেছেন কল্যাণ।
কল্যাণ বেইনসলার দাবি, তিনি বাইকটি কে চালাচ্ছেন (পুরুষ না মহিলা) তা বুঝতে পারেননি এবং ইন্টারনেটে কেবল একটি কোণ থেকেই ফুটেজ দেখানো হচ্ছে। তাঁর বক্তব্য, প্রায় ২২-২৫ জন বাইক আরোহী গাড়িকে বার বার ওভারটেক করছিলেন এবং গাড়ির সামনে এসে গতি কমাচ্ছিলেন। তাঁর দাবি, সিয়া আচমকা বাইক ঘোরানোয় সংঘর্ষ হয়। তিনি ইচ্ছাকৃত ভাবে বাইকে ধাক্কা দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন। এমনকী সিয়া যে মহিলা, সেটিও তিনি আগে বুঝতে পারেননি বলে দাবি করেছেন। তবে ভাইরাল ভিডিও খতিয়ে দেখে পুলিশের দাবি, ঘটনাটি ইচ্ছাকৃত ভাবে ঘটানো হয়ে থাকতে পারে। সেই কারণেই এফআইআর-এ খুনের চেষ্টার ধারা যোগ করা হয়েছে।
{{/usCountry}}কল্যাণ বেইনসলার দাবি, তিনি বাইকটি কে চালাচ্ছেন (পুরুষ না মহিলা) তা বুঝতে পারেননি এবং ইন্টারনেটে কেবল একটি কোণ থেকেই ফুটেজ দেখানো হচ্ছে। তাঁর বক্তব্য, প্রায় ২২-২৫ জন বাইক আরোহী গাড়িকে বার বার ওভারটেক করছিলেন এবং গাড়ির সামনে এসে গতি কমাচ্ছিলেন। তাঁর দাবি, সিয়া আচমকা বাইক ঘোরানোয় সংঘর্ষ হয়। তিনি ইচ্ছাকৃত ভাবে বাইকে ধাক্কা দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন। এমনকী সিয়া যে মহিলা, সেটিও তিনি আগে বুঝতে পারেননি বলে দাবি করেছেন। তবে ভাইরাল ভিডিও খতিয়ে দেখে পুলিশের দাবি, ঘটনাটি ইচ্ছাকৃত ভাবে ঘটানো হয়ে থাকতে পারে। সেই কারণেই এফআইআর-এ খুনের চেষ্টার ধারা যোগ করা হয়েছে।
{{/usCountry}}