...
...
Next Story

President will not meet TMC MPs: রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে চাইলেন তৃণমূল সাংসদরা, সময় দিল না রাষ্ট্রপতি ভবন

গত শনিবার পশ্চিমবঙ্গে গিয়েছিলেন রাষ্ট্রপতি। সেই সময় বাগডোগরা বিমানবন্দরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা তাঁর কোনও ক্যাবিনেট মন্ত্রী তাঁকে স্বাগত জানাতে যাননি। তাতে রাষ্ট্রপতি গভীর হতাশা প্রকাশ করেছিলেন। এরই মাঝে এবার রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে চাইলেন তৃণমূল সাংসদরা।

Published on: Mar 13, 2026, 08:50:58 IST
By
Prefer HTon Google
Advertisement

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করার জন্য সময় চেয়েছিলেন তৃণমূল কংগ্রেসের এক সাংসদরা। তবে তাঁদের সঙ্গে দেখা করেননি রাষ্ট্রপতি। পশ্চিমবঙ্গ সরকারের কল্যাণমূলক উদ্যোগ সম্পর্কে অবহিত করার জন্য রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে চেয়েছিলেন তৃণমূল সাংসদরা। তবে সূত্রের খবর, বৃহস্পতিবার রাষ্ট্রপতি ভবন 'সময়ের অভাব' দেখিয়ে তাঁদের আবেদন প্রত্যাখ্যান করে। গত শনিবার পশ্চিমবঙ্গে গিয়েছিলেন রাষ্ট্রপতি। সেই সময় বাগডোগরা বিমানবন্দরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা তাঁর কোনও ক্যাবিনেট মন্ত্রী তাঁকে স্বাগত জানাতে যাননি। তাতে রাষ্ট্রপতি গভীর হতাশা প্রকাশ করেছিলেন। রাষ্ট্রপতি সেখানে একটি আন্তর্জাতিক আদিবাসী সম্মেলনে যোগ দিতে গিয়েছিলেন। এই পরিস্থিতিতে এবার তৃণমূল সাংসদদের সঙ্গে দেখা করতে অস্বীকার করলেন রাষ্ট্রপতি।

রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে চাইলেন তৃণমূল সাংসদরা। (Darjeeling District Administrati)
রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে চাইলেন তৃণমূল সাংসদরা। (Darjeeling District Administrati)

সূত্রের খবর, তৃণমূলের এক প্রবীণ নেতা গত ৯ মার্চ রাষ্ট্রপতির কাছে চিঠি লিখে জানান, দলের ১২-১৫ সদস্যের একটি প্রতিনিধি দল তাঁর সঙ্গে দেখা করতে চান। এর জন্য তাঁর সময় চেয়েছিলেন সেই নেতা। তৃণমূলের সেই প্রতিনিধি দলের মধ্যে দলের লোকসভা ও রাজ্যসভার সাংসদ এবং পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রীরা ছিলেন। এই প্রতিনিধি দলের উদ্দেশ্য ছিল সমাজের সকল স্তরের মানুষের 'সমন্বিত বিকাশের' জন্য পশ্চিমবঙ্গ সরকার যে কল্যাণমূলক প্রকল্পগুলি চালাচ্ছে তার বিষয়ে রাষ্ট্রপতিকে অবগত করা।

তবে রাষ্ট্রপতি ভবনের প্রতিক্রিয়া রাষ্ট্রপতি ভবনের তরফে তৃণমূলকে জানানো হয়েছে যে তাদের অনুরোধ বিবেচনা করা হয়েছে, তবে সময়ের অভাবের জন্য তা গ্রহণ করা যাচ্ছে না। সূত্রের খবর, আগামী সপ্তাহের সময় চেয়ে আবারও রাষ্ট্রপতির দফতরে চিঠি দিয়েছে তৃণমূল।

এর আগে গত শনিবার সাঁওতালি উপজাতি সম্প্রদায়ের একটি সম্মেলনে মানুষের উপস্থিতি কম থাকায় অসন্তোষ প্রকাশ করেছিলেন রাষ্ট্রপতি। এরপরই বড় রাজনৈতিক বিতর্ক শুরু হয়। আগে সেই অনুষ্ঠান হওয়ার কথা ছিল বিধাননগরে। পরে তা বাগডোগরায় স্থানান্তরিত করা হয়। রাজ্য সরকারের এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় হয়ত তাঁর ওপর রেগে আছে। প্রোটোকল ভাঙার অভিযোগ ওঠে। অনুষ্ঠানস্থলে অব্যবস্থার অভিযোগও ওঠে। এই ঘটনার পর পশ্চিমবঙ্গের রাজনীতি উত্তপ্ত হয়ে উঠেছে। উভয় পক্ষই তীব্র ভাষায় আক্রমণ শানিয়েছে একে অপরকে।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe