President’s Bodyguard Shot: দীপাবলির আনন্দ পরিণত হতো বিষাদে। দেশের সর্বোচ্চ নাগরিক অর্থাৎ রাষ্ট্রপতির নিরাপত্তার দায়িত্বে থাকেন তিনি। অথচ দীপাবলির ছুটিতে নিজের গ্রামের বাড়িতে ফিরে সেই সেনা জওয়ানকেই নিরাপত্তার চরম অভাবের মুখে পড়তে হল। উত্তরপ্রদেশে বাজি ফাটানো নিয়ে সামান্য বচসার জেরে রাষ্ট্রপতির দেহরক্ষী বাহিনীতে (পিবিজি) কর্মরত এক সেনা জওয়ানের মাথায় গুলি করার অভিযোগ উঠল এক প্রতিবেশীর বিরুদ্ধে। ন’মাসের একরত্তি সন্তানকে নিয়ে যে পরিবারে উৎসবের আনন্দ উপচে পড়ার কথা ছিল, তাই নিমেষে বদলে গেল হাহাকার ও কান্নায়।

মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বাগপতের গোপালপুর খাড়ানা গ্রামে। জানা গিয়েছে, আহত জওয়ানের নাম সৌরভ তোমর (২৬)। তিনি রাষ্ট্রপতি ভবনে ‘প্রেসিডেন্টস বডিগার্ড’ হিসেবে কাজ করেন। গুরুতর আহত অবস্থায় ২৬ বছর বয়সি সৌরভ তোমরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ইতিমধ্যেই মাথায় অস্ত্রোপচার করে গুলি বের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, আপাতত তাঁর অবস্থা স্থিতিশীল।
উৎসবের রাতেই রক্তপাত
সৌরভ তোমর মাত্র দু’দিন আগেই ছুটি নিয়ে বাগপতের গোপালপুর খাড়ানা গ্রামে নিজের বাড়িতে এসেছিলেন পরিবারের সঙ্গে দীপাবলি কাটাতে। পুলিশ জানিয়েছে, দিওয়ালির দিন রাত দশটা নাগাদ পরিবারের সকলের সঙ্গে রাস্তার ধারে বাজি পোড়াচ্ছিলেন সৌরভ। সেই সময় প্রতিবেশী দুই ভাই ধীরজ ও মনু এসে বাজি পোড়াতে বাধা দেয়। সৌরভের ভাই বিনীতের সঙ্গে এই নিয়ে ওই দুই প্রতিবেশীর তীব্র বচসা শুরু হয়। উৎসবের মুহূর্ত দেখতে দেখতেই চরম হিংসাত্মক আকার ধারণ করে। অভিযোগ, বচসা চলাকালীন আচমকাই ধীরজ একটি দেশি পিস্তল বের করে গুলি চালিয়ে দেয়। গুলিটি প্রথমে একটি দেওয়ালে ধাক্কা খায় এবং সেখান থেকে ছিটকে সোজা সৌরভের মাথায় গিয়ে লাগে। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন ওই তরুণ জওয়ান।
গুলি চালানোর পরেই অভিযুক্তরা সৌরভের ভাই বিনীতকে মারধর করে এবং গোটা পরিবারকে খুনের হুমকি দিয়ে এলাকা ছেড়ে চম্পট দেয়। রক্তে ভাসতে থাকা সৌরভকে তড়িঘড়ি প্রথমে বড়ৌতের কমিউনিটি হেলথ সেন্টারে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাঁকে মিরাট মেডিক্যাল কলেজে পাঠানোর পরামর্শ দেওয়া হলেও পরিবারের সদস্যরা তাঁকে মিরাটের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে অস্ত্রোপচার করে মাথায় আটকে থাকা বুলেট বের করা হয়। ভারতীয় সেনার এই জওয়ান বর্তমানে চিকিৎসাধীন। পুলিশ জানিয়েছে, তাঁর অবস্থা এখন স্থিতিশীল। মাত্র দু’বছর আগেই সৌরভের বিয়ে হয়েছিল এবং তাঁর ৯ মাস বয়সি একটি ছোট্ট সন্তান রয়েছে। তরুণ সেনা জওয়ানের এমন মর্মান্তিক পরিণতিতে গোটা পরিবার এখন শোক ও আতঙ্কে স্তব্ধ। অভিযুক্ত ধীরজ ও মনুর বিরুদ্ধে খুনের চেষ্টার (attempt to murder) অভিযোগে এফআইআর দায়ের করা হয়েছে এবং তাদের খোঁজে পুলিশি তল্লাশি চলছে।
{{/usCountry}}গুলি চালানোর পরেই অভিযুক্তরা সৌরভের ভাই বিনীতকে মারধর করে এবং গোটা পরিবারকে খুনের হুমকি দিয়ে এলাকা ছেড়ে চম্পট দেয়। রক্তে ভাসতে থাকা সৌরভকে তড়িঘড়ি প্রথমে বড়ৌতের কমিউনিটি হেলথ সেন্টারে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাঁকে মিরাট মেডিক্যাল কলেজে পাঠানোর পরামর্শ দেওয়া হলেও পরিবারের সদস্যরা তাঁকে মিরাটের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে অস্ত্রোপচার করে মাথায় আটকে থাকা বুলেট বের করা হয়। ভারতীয় সেনার এই জওয়ান বর্তমানে চিকিৎসাধীন। পুলিশ জানিয়েছে, তাঁর অবস্থা এখন স্থিতিশীল। মাত্র দু’বছর আগেই সৌরভের বিয়ে হয়েছিল এবং তাঁর ৯ মাস বয়সি একটি ছোট্ট সন্তান রয়েছে। তরুণ সেনা জওয়ানের এমন মর্মান্তিক পরিণতিতে গোটা পরিবার এখন শোক ও আতঙ্কে স্তব্ধ। অভিযুক্ত ধীরজ ও মনুর বিরুদ্ধে খুনের চেষ্টার (attempt to murder) অভিযোগে এফআইআর দায়ের করা হয়েছে এবং তাদের খোঁজে পুলিশি তল্লাশি চলছে।
{{/usCountry}}