...
...
Next Story

LED dome planetarium: জ্যোতির্বিজ্ঞান শিক্ষায় বড় অগ্রগতি! দেশের প্রথম এলইডি ডোম প্ল্যানেটেরিয়াম উদ্বোধন প্রধানমন্ত্রীর

LED dome planetarium: চামুণ্ডি পাহাড়ের পাদদেশে, মাইসুরু বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তৈরি হওয়া অত্যাধুনিক এই মহাকাশ বিজ্ঞান কেন্দ্রের প্রধান আকর্ষণ হল এর ১৫ মিটার চওড়া হেলানো এলইডি ডোম। সাধারণ প্ল্যানেটেরিয়ামে যেখানে প্রজেক্টর দিয়ে ছবি দেখানো হয়, এখানে গোটা ডোমটাই এলইডি প্যানেল দিয়ে তৈরি।

Published on: Nov 13, 2026, 20:36:02 IST
Advertisement

LED dome planetarium: বিজ্ঞান শিক্ষা ও জ্যোতির্বিজ্ঞানে আরও এক ধাপ এগোল ভারত। মহীশূর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে শুক্রবার 'কসমস-মহীশূর প্ল্যানেটোরিয়াম'-এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। কর্ণাটকের এই প্ল্যানেটেরিয়াম বিশ্বের অন্যতম প্রথম এলইডি ডোম প্ল্যানেটেরিয়াম (LED dome planetarium)। ৮কে রেজোলিউশনে (8K resolution) দর্শকরা এখানে মহাবিশ্বকে আরও কাছ থেকে দেখতে পাবেন, উপভোগ করতে পারবেন। এই উদ্যোগ প্ল্যানেটোরিয়াম প্রযুক্তি এবং জ্যোতির্বিজ্ঞান শিক্ষায় বড় অগ্রগতি বলে মনে করা হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন, কর্ণাটকের মুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার-সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

দেশের প্রথম এলইডি ডোম প্ল্যানেটেরিয়াম উদ্বোধন প্রধানমন্ত্রীর (DPR PMO)
দেশের প্রথম এলইডি ডোম প্ল্যানেটেরিয়াম উদ্বোধন প্রধানমন্ত্রীর (DPR PMO)

ভারতীয় জ্যোতির্বিজ্ঞান প্রতিষ্ঠান ইন্ডিয়ান ইন্সটিটিউট অব অ্যাস্ট্রোফিজিক্স (Indian Institute of Astrophysics) এবং মাইসোর বিশ্ববিদ্যালয় (University of Mysore)-এর যৌথ উদ্যোগে তৈরি হয়েছে এই প্ল্যানেটেরিয়াম। এই প্রকল্পে সহযোগিতা করেছে ডিপার্টমেন্ট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (Department of Science and Technology), ডিপার্টমেন্ট অব অ্যাটমিক এনার্জি (Department of Atomic Energy) এবং ভারতের প্রিন্সিপাল সায়েন্টিফিক অ্যাডভাইজর (Principal Scientific Adviser)-এর দফতর। ২০২২ সালে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এই প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। তাঁর সাংসদ তহবিল থেকে ৫ কোটি টাকা দেওয়া হয়েছিল। পুরো প্রকল্পে মোট ব্যয় হয়েছে প্রায় ১১৫ থেকে ১১৬ কোটি টাকা।

কী বিশেষত্ব রয়েছে কসমস-এ?

চামুণ্ডি পাহাড়ের পাদদেশে, মাইসুরু বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তৈরি হওয়া অত্যাধুনিক এই মহাকাশ বিজ্ঞান কেন্দ্রের প্রধান আকর্ষণ হল এর ১৫ মিটার চওড়া হেলানো এলইডি ডোম। সাধারণ প্ল্যানেটেরিয়ামে যেখানে প্রজেক্টর দিয়ে ছবি দেখানো হয়, এখানে গোটা ডোমটাই এলইডি প্যানেল দিয়ে তৈরি। মোট ৬১৪৮টি এলইডি প্যানেল আর প্রায় ৪.২৭ কোটি পিক্সেল দিয়ে তৈরি হয়েছে এই ডোম। যার ফলে দর্শকরা ৮কে রেজোলিউশনে গ্রহ, নক্ষত্র, গ্রহণ আর ধূমকেতুর মতো মহাকাশে ঘটে চলা নানা গতিবিধি দেখতে পাবেন। অভিনব এই প্ল্যানেটেরিয়ামে ১৬০ জন দর্শক একসঙ্গে বসে এই শো দেখতে পাবেন। এই উদ্যোগ দেশের শিক্ষার্থী, গবেষক, সাধারণ মানুষের মহাকাশ সম্পর্কিত অভিজ্ঞতা ও কৌতূহল আরও বাড়াবে বলে মনে করা হচ্ছে।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks