...
...
Next Story

PM Narendra Modi: বিমান অবতরণের পরও ছাড়ল না কনভয়! দিল্লি বিমানবন্দরে ৪৫ মিনিট অপেক্ষা প্রধানমন্ত্রীর, কিন্তু কেন?

PM Narendra Modi: সরকারি তথ্য অনুযায়ী, রবিবার দুপুর প্রায় দুপুর ১টা ১৫ নাগাদ দিল্লি বিমানবন্দরে পৌঁছয় প্রধানমন্ত্রীর বিমান। সাধারণ নিয়ম অনুযায়ী সেখান থেকে তাঁর সরকারি বাসভবনের উদ্দেশে রওনা হওয়ার কথা থাকলেও প্রধানমন্ত্রী তা করেননি। বিমানবন্দরেই বসে থাকেন তিনি।

Published on: Jun 21, 2026, 17:39:03 IST
Advertisement

PM Narendra Modi: নিট-ইউজি পুনঃপরীক্ষায় অংশ নিতে যাওয়া লক্ষ লক্ষ পরীক্ষার্থীর যাতায়াতে যাতে কোনও ধরনের সমস্যা না হয়, সেই লক্ষ্যেই রবিবার প্রায় ৪৫ মিনিট দিল্লি বিমানবন্দরে অপেক্ষা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

দিল্লি বিমানবন্দরে ৪৫ মিনিট অপেক্ষা প্রধানমন্ত্রীর, কিন্তু কেন?
দিল্লি বিমানবন্দরে ৪৫ মিনিট অপেক্ষা প্রধানমন্ত্রীর, কিন্তু কেন?

সরকারি তথ্য অনুযায়ী, রবিবার দুপুর প্রায় দুপুর ১টা ১৫ নাগাদ দিল্লি বিমানবন্দরে পৌঁছয় প্রধানমন্ত্রীর বিমান। সাধারণ নিয়ম অনুযায়ী সেখান থেকে তাঁর সরকারি বাসভবনের উদ্দেশে রওনা হওয়ার কথা থাকলেও প্রধানমন্ত্রী তা করেননি। বিমানবন্দরেই বসে থাকেন তিনি। কারণ, ঠিক দুপুর ২টায় শুরু হওয়ার কথা ছিল নিটের পুনঃপরীক্ষা। ওই সময় রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার পরীক্ষার্থী নিজেদের নির্ধারিত পরীক্ষা কেন্দ্রে যাচ্ছিলেন। প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্তের ফলে রাজধানীতে তাঁর কনভয়ের কারণে সম্ভাব্য যানজট বা ট্রাফিক নিয়ন্ত্রণজনিত অসুবিধা এড়ানো সম্ভব হয়েছে বলে সরকারি সূত্রে জানানো হয়েছে। কারণ, প্রধানমন্ত্রীর কনভয় চলাচলের সময় নিরাপত্তাজনিত কারণে নির্দিষ্ট রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণ এবং সাময়িক বিধিনিষেধ জারি করা হয়। ফলে অনেক সময় সাধারণ যানবাহনের চলাচলে প্রভাব পড়ে। সেই পরিস্থিতি এড়াতেই প্রধানমন্ত্রী বিমানবন্দরেই অপেক্ষা করার সিদ্ধান্ত নেন।

সরকারি সূত্রের দাবি, এই পদক্ষেপের মূল উদ্দেশ্য ছিল পরীক্ষার্থীদের সময় মতো পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে সহায়তা করা এবং কোনও ধরনের ট্রাফিক সমস্যার কারণে তাদের যাতে অসুবিধায় না পড়তে হয়, তা নিশ্চিত করা। নিট-ইউজি পুনঃপরীক্ষা শুরু হওয়ার পর, অর্থাৎ দুপুর ২টার পর প্রধানমন্ত্রী বিমানবন্দর থেকে সরকারি বাসভবনের উদ্দেশে রওনা দেন।

নিট-ইউজি দেশের স্নাতক স্তরের মেডিক্যাল শিক্ষায় ভর্তির প্রধান প্রবেশিকা পরীক্ষা।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe