Priyanka Gandhi Vadra: রাজনীতির ময়দানে বরাবরই লড়াকু মেজাজে দেখা যায় তাঁকে। তবে শৈশবেও যে পরিবারের অপমান মেনে নিতে পারেননি প্রিয়াঙ্কা গান্ধী বঢরা (Priyanka Gandhi Vadra), তার এক অজানা অধ্যায় এবার প্রকাশ্যে এল। জরুরি অবস্থার পর ১৯৭৭ সালের লোকসভা নির্বাচনে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর পরাজয়ের পর চরম অস্থির ও কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে হয়েছিল গান্ধী পরিবারকে। সেই সময় স্কুলে কটাক্ষের মুখে পড়েছিলেন কংগ্রেস সাংসদকেও। ‘চোর হ্যায় তেরা চাচা'—স্কুলে এক সহপাঠী এমন কথা বলায় তাকে চড় মারতে বাধ্য হয়েছিলেন প্রিয়াঙ্কা গান্ধী।

নিজের স্মৃতিকথা ‘বিলংগিং: আ জার্নি অফ লাভ’-এর (Belonging: A journey of love) এ সঞ্জয় গান্ধী ও তাঁর স্ত্রী মানেকা গান্ধীকে নিয়ে নানা অজানা কথা লিখেছেন সনিয়া গান্ধী। সম্প্রতি, সেই বই সংক্রান্ত আরও একটি খোলামেলা ‘আড্ডা’র ভিডিও প্রকাশ করা হয়েছে সোশাল মিডিয়ায়। সেখানে মা সনিয়া গান্ধী এবং রাহুল গান্ধী-প্রিয়াঙ্কা গান্ধী, তিনজনেই আরও নানা কথা আড্ডার ছলে শেয়ার করেছেন। ১৯৭৫ থেকে ১৯৭৭— দেশে জরুরি অবস্থার পর্ব। ১৯৭৭ সালের নির্বাচনে পরাজিত হন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। তাঁর পরাজয়ের পরে গান্ধী পরিবারের জীবনে কী ধরনের পরিস্থিতি তৈরি হয়েছিল, সেই স্মৃতিই ভিডিওয় তুলে ধরেছেন প্রিয়াঙ্কা গান্ধী। তিনি জানান, নির্বাচনের পর তাঁরা অন্য একটি বাড়িতে চলে গিয়েছিলেন। চারপাশে তখন যথেষ্ট উত্তেজনা ও চাপ ছিল।
প্রিয়াঙ্কা গান্ধীর কথায়, ‘জরুরি অবস্থার পরে যখন দিদা নির্বাচনে হেরে গেলেন, আমরা অন্য একটি বাড়িতে চলে যাই। আমার মনে আছে, তখন খুব উত্তেজনা ছিল।’ এরপরেই শৈশবের একটি ঘটনার কথা স্মরণ করে প্রিয়াঙ্কা গান্ধী বলেন, 'আমার মনে আছে, এক ছোট ছেলে এসে আমাকে বলেছিল, ‘তোমার কাকা জেলে রয়েছে, তোমার কাকা চোর।’ আমি তাকে সপাটে একটা চড় মেরেছিলাম। তারপর সে কাঁদতে কাঁদতে চলে যায়। এরপর আমরা শিক্ষকের কাছে যাই এবং আমাকে বকুনি খেতে হয়।' এদিন আড্ডায় দুই ভাই-বোনের বিপরীত স্বভাবের দিকটিও মজার ছলে উঠে আসে। প্রিয়াঙ্কা জানান, তিনি স্কুলে ‘প্রিফেক্ট’ ছিলেন এবং স্কুলের নিয়মকানুনের সঙ্গে বেশ মানিয়ে নিয়েছিলেন। রাহুলও সায় দিয়ে বলেন, 'প্রিয়াঙ্কা মোটেও বিদ্রোহী ছিল না, ও সব সময় নিয়ম মেনে চলত। আর আমি ছিলাম বিদ্রোহী স্বভাবের, সব সময় প্রশ্ন করতাম আর সব কিছু ওলটপালট করে দিতাম।' দাদার স্বভাবের এই পার্থক্যের সঙ্গে বর্তমান রাজনীতির তুলনা টেনে রসিকতা করতে ছাড়েননি প্রিয়াঙ্কা। হাসতে হাসতে তিনি বলেন, আজকের সংসদেও ঠিক একই ছবি দেখা যায়। তিনি সংসদীয় ব্যবস্থার সঙ্গে মানিয়ে নিতে পারলেও রাহুল মোটেও তা পারেন না!
অন্যদিকে, রাহুলের স্মৃতিতে ধরা পড়েছে এক অন্য ধরনের নিঃসঙ্গতার ছবি। রাহুল জানান, নির্বাচনের পর প্রথম দিন ক্লাসে গিয়ে তিনি বসার পর তাঁর পাশে কেউ বসেনি। সহপাঠীরা কেউ তাঁর সঙ্গে কথা বলছিল না। ঠাকুমা ইন্দিরা গান্ধীকে নিয়ে সহপাঠীরা কী ধরনের মন্তব্য করত, রাহুল সে কথা বলতে গেলে সনিয়াও আলোচনায় যোগ দেন। পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টায় প্রিয়াঙ্কা তাঁর জন্মদিনে একটি পার্টির আয়োজন করেছিলেন বলেও স্মৃতিচারণ করেন তাঁরা। তিনি মোট ৩২ জন সহপাঠীকে আমন্ত্রণ জানিয়েছিলেন। কিন্তু সময় পেরিয়ে গেলেও কেউ আসেনি। শেষ পর্যন্ত কেবল একজন বন্ধু এসেছিলেন। রাহুল গান্ধী জানান, সেই বন্ধুর সঙ্গে আজও তাঁর বন্ধুত্ব অটুট রয়েছে।
{{/usCountry}}অন্যদিকে, রাহুলের স্মৃতিতে ধরা পড়েছে এক অন্য ধরনের নিঃসঙ্গতার ছবি। রাহুল জানান, নির্বাচনের পর প্রথম দিন ক্লাসে গিয়ে তিনি বসার পর তাঁর পাশে কেউ বসেনি। সহপাঠীরা কেউ তাঁর সঙ্গে কথা বলছিল না। ঠাকুমা ইন্দিরা গান্ধীকে নিয়ে সহপাঠীরা কী ধরনের মন্তব্য করত, রাহুল সে কথা বলতে গেলে সনিয়াও আলোচনায় যোগ দেন। পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টায় প্রিয়াঙ্কা তাঁর জন্মদিনে একটি পার্টির আয়োজন করেছিলেন বলেও স্মৃতিচারণ করেন তাঁরা। তিনি মোট ৩২ জন সহপাঠীকে আমন্ত্রণ জানিয়েছিলেন। কিন্তু সময় পেরিয়ে গেলেও কেউ আসেনি। শেষ পর্যন্ত কেবল একজন বন্ধু এসেছিলেন। রাহুল গান্ধী জানান, সেই বন্ধুর সঙ্গে আজও তাঁর বন্ধুত্ব অটুট রয়েছে।
{{/usCountry}}উল্লেখ্য, সনিয়া গান্ধীর আত্মজীবনী ‘বিলংগিং: আ জার্নি অফ লাভ’ আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হওয়ার মাত্র কয়েক দিন পর এই ভিডিওটি সামনে এল। চিরাচরিত রাজনৈতিক বক্তৃতা ও বিতর্কের বাইরে গিয়ে এই ভিডিওতে গান্ধী পরিবারের তিন সদস্যকে একান্ত ব্যক্তিগত পরিসরে দেখা গিয়েছে, যেখানে তাঁরা হাসি-ঠাট্টার পাশাপাশি জীবনের সবচেয়ে কঠিন ও সংবেদনশীল মুহূর্তগুলোকে ফিরে দেখেছেন।