...
...
Next Story

Delhi CJP protests: দিল্লিতে বিক্ষোভের মাঝে ভুয়ো খবরের জাল! নেপথ্যে পাকিস্তান? ৪টি FIR দিল্লি পুলিশের

Delhi CJP protests: দিল্লি পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলি সোশ্যাল মিডিয়ায় ছড়ানো বিভিন্ন পোস্টের উপর নজর রাখছে। পরিস্থিতির সুযোগ নিয়ে ভুয়ো খবর ছড়ানো হচ্ছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

Published on: Oct 13, 2026, 22:00:52 IST
Advertisement

Delhi CJP protests: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে আন্দোলন চলাকালীন সোশ্যাল মিডিয়ায় ভুয়ো খবর এবং বিভ্রান্তিকর ভিডিও ছড়ানোর অভিযোগ উঠেছে। এই ঘটনায় মঙ্গলবার চারটি এফআইআর দায়ের করেছে দিল্লি পুলিশ। এমনটাই জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই। গোয়েন্দা সূত্রের খবর, এর পেছনে পাকিস্তানের-এর যোগসাজশ থাকতে পারে। রাজধানীতে অস্থিরতা তৈরির ষড়যন্ত্রের অংশ হিসেবে বেশ কিছু পাকিস্তানি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল সক্রিয় হয়েছে বলে সন্দেহ করছেন তদন্তকারীরা। বিষয়টি নিয়ে সতর্ক দিল্লি পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলি।

দিল্লিতে বিক্ষোভের মাঝে ভুয়ো খবরের জাল! নেপথ্যে পাকিস্তান? (PTI)
দিল্লিতে বিক্ষোভের মাঝে ভুয়ো খবরের জাল! নেপথ্যে পাকিস্তান? (PTI)

বার্তা সংবাদ এএনআই-কে দিল্লি পুলিশের সূত্র জানিয়েছে, 'এখন পর্যন্ত প্রায় ৫০০টি সোশ্যাল মিডিয়া পোস্ট সরিয়ে ফেলা হয়েছে, যেগুলো মাধ্যমে গুজব ছড়াচ্ছিল বা মানুষের মধ্যে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করা হচ্ছিল।' পাশাপাশি, দিল্লি পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলি সোশ্যাল মিডিয়ায় ছড়ানো বিভিন্ন পোস্টের উপর নজর রাখছে। পরিস্থিতির সুযোগ নিয়ে ভুয়ো খবর ছড়ানো হচ্ছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে সূত্রের খবর, কংগ্রেসের বিক্ষোভ চলাকালীন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে যে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী আহত হয়েছেন। পাশাপাশি, দিল্লি পুলিশ বিক্ষোভকারীদের লক্ষ্য করে প্রকাশ্যে গুলি চালিয়েছে বলেও দাবি করা হয়। অভিযোগ, এই ধরনের দাবি ছড়ানো একটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট পাকিস্তান থেকে পরিচালিত হচ্ছিল।

এর আগে, ১০ অক্টোবর দিল্লিতে বিক্ষোভ চলাকালীন ১৩ জনের মৃত্যুর খবরও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল বলে অভিযোগ। ওই দাবির সঙ্গে ভুয়ো ভিডিও ছড়ানো হয় বলে জানা গিয়েছে। পাকিস্তান-সহ বিদেশ থেকে পরিচালিত একাধিক সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের মাধ্যমে উস্কানিমূলক পোস্ট, ভুয়ো খবর এবং বিভ্রান্তিকর ভিডিও ছড়ানোর অভিযোগ উঠেছে। এই ধরনের পোস্টের মাধ্যমে রাজধানীর পরিস্থিতি নিয়ে বিভ্রান্তি তৈরি করার চেষ্টা হচ্ছে বলে মনে করা হচ্ছে। সূত্রের খবর, ভুয়ো খবর ও বিভ্রান্তিকর ভিডিও ছড়ানোর অভিযোগে কয়েকটি পাকিস্তানি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট চিহ্নিত করেছে দিল্লি পুলিশ। ওই অ্যাকাউন্টগুলি বন্ধ করার জন্য সংশ্লিষ্ট সংস্থাগুলির সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলে জানা গিয়েছে। একে একে চিহ্নিত অ্যাকাউন্টগুলি বন্ধ করার প্রক্রিয়া চালানো হচ্ছে বলেও দাবি করা হয়েছে।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks