...
...
Next Story

PoK Protest Against Pak:‘পিওকে পাকিস্তানের অংশ নয়’, সীমান্তের ওপারে গর্জন স্থানীয়দের, কী ঘটছে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে?

পিওকের নেতা সর্দার আলম খান বলেন,'যদি কোথাও স্বৈরাচারী থাকেন, তাহলে আমরা তাঁকে মানিনা, কাশ্মীরের মানুষ কোনও স্বৈরাচারীকে মানেনা।'

Published on: Jun 30, 2026, 17:26:28 IST
Advertisement

সিন্ধুর জল নিয়ে যখন পাকিস্তান ক্রমেই ভারতের বিরুদ্ধে হুমকি, হুঁশিয়ারি জারি রাখছে, কাশ্মীর ইস্যু নিয়ে যখন পাক সংসদে ফজলুর রহমান সুর চড়াচ্ছেন, তখন পাকিস্তান অধিকৃত কাশ্মীর (পিওকে) থেকে গর্জন উঠল, ‘পিওকে পাকিস্তানের অংশ নয়।’

‘PoK পাকিস্তানের অংশ নয়, তোমাদের রেশন চাইনা, ’ সীমান্তের ওপারে গর্জন, কী ঘটছে?
‘PoK পাকিস্তানের অংশ নয়, তোমাদের রেশন চাইনা, ’ সীমান্তের ওপারে গর্জন, কী ঘটছে?

সিন্ধুর জল নিয়ে পাকিস্তানের মন্ত্রী মুসাদিক মালিক যখন ‘ হাত কেটে’ নেওয়ার হুমকি দিচ্ছেন দিল্লিকে তাক করে, তখন পাকিস্তানের প্রশাসনের বিরুদ্ধে পিওকের অন্দরে ক্রমেই রোষ বাড়ছে। সদ্য পাকিস্তানের মন্ত্রী মুসাদিক বলেছেন,' একটি কল রয়েছে যা প্রতিবেশী দেশের প্রধানমন্ত্রী নিয়ন্ত্রণ করছেন। তিনি বলছেন, পাকিস্তানে এক ফোঁটা জলও যেতে দেবেন না। যারা আমাদের জলের ভাগের উপর দাবি করবে, আমরা তাদের হাত কেটে ফেলব।' এদিকে, পাকিস্তান অধিকৃত কাশ্মীরে সদ্য রাওয়ালকোটের ইদগায় এক সভা থেকে পাকিস্তানের প্রশাসন বিরোধী প্রতিবাদ আরও জোরালো হয়েছে। সেখানের সভায় পিওকের নেতা সর্দার আলম খান বলেন, ‘ ওরা বলছে, কাশ্মীরিদের রেশন বন্ধ করবে। আমি বলছি, তোমাদের রেশনের দরকার নেই। আমাদের প্রয়োজন রয়েছে তোমাদের কাছে। এমন না হয়ে যায়, যে বাকি রাস্তা খুলে যায় আর তোমরা আমাদের পায়ে পড়তে হয়, আমাদের কাছে আর্জি জানাতে হয়.. ।’ ‘বাকি রাস্তা খোলা’ নিয়ে এই ইঙ্গিতবহ বার্তার সঙ্গেই তিনি বলেন,' এখানে কোনও স্বৈরাচার নেই। যদি কোথাও স্বৈরাচারী থাকেন, তাহলে আমরা তাঁকে মানিনা, কাশ্মীরের মানুষ কোনও স্বৈরাচারীকে মানেনা।' এরপর সুর চড়িয়ে তিনি বলেন,'কাশ্মীর পাকিস্তানের অংশ নয়। কাশ্মীর পাকিস্তানের সাম্রাজ্যের অংশ নয়। … মানুষকে ন্যায় দিন, মানুষকে শিক্ষা দিন, সসম্মানের জীবন দিন।'

সদ্য পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী কাশ্মীরিদের নিয়ে এক বিতর্কিত মন্তব্য করেন। রাওয়ালকোটে হওয়া সদ্য এই প্রতিবাদ সভায় পাকিস্তান বিরোধী এই নয়া বক্তব্য, পাকিস্তানি মন্ত্রীর সেই বিতর্কিত মন্তব্যের পরই আসে। এর আগে, ওই বিতর্কিত মন্তব্যে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ বলেছিলেন যে রাওয়ালাকোট ও মিরপুরের বাসিন্দারা ‘প্রকৃত কাশ্মীরি নন।’ এরপরই ক্ষোভে ফেটে পড়েন পিওকের বহু বাসিন্দা। অন্যদিকে, খোয়াজা আসিফের মন্তব্য ঘিরে প্রতিবাদ জানান পাকিস্তানের শাসকপক্ষের অন্য শরিক পিপিপির নেতা বিলাওয়াল ভুট্টো। এদিকে, পাকিস্তান অধিকৃত কাশ্মীরে পাক প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভের মধ্যেই সেখানে খাবারের সরবরাহে বিঘ্ন ঘটছে বলে অভিযোগ। যে ঘটনায় আরও ক্ষোভ বাড়ছে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে।

 
ABOUT THE AUTHOR
Sritama Mitra

শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe