...
...
Next Story

Ketan Murder case: কেতন পরতেন পরচুলা, অপছন্দ ছিল সিয়ার? তাই খুন? প্রেমিক চেতন কি করত ব্ল্যাকমেল!

কেতনের বাবা বলেন,' আমরা তাঁদের (সিয়া গোয়েলের পরিবারকে) আগেই জানিয়েছিলাম যে, কেতন মাথায় ছোট এক টুকরো উইগ ব্যবহার করত। এটা কি কাউকে হত্যা করার মতো কোনো কারণ হতে পারে?'

Published on: Jun 26, 2026, 19:43:39 IST
Advertisement

পুনের লোহাগড় দুর্গে কেতন আগরওয়াল হত্যাকাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর দিক উঠে আসতে শুরু হয়েছে। লোহাগড় দুর্গ থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার ফলে পুনের ব্যবসায়ী কেতন আগরওয়ালের মৃত্যুর ঘটনায়, তাঁর বাবা এই হত্যাকাণ্ডের সম্ভাব্য উদ্দেশ্য নিয়ে এক চাঞ্চল্যকর দাবি করেছেন। এদিকে, পুলিশের তদন্তে খোঁজ তল্লাশি চলছে এই খুনে সিয়াকে কোনও ব্ল্যাকমেল করা হয়েছে কি না!

কেতনের পরচুলা পরা অপছন্দ ছিল সিয়ার! তাই খুন? কাকে প্রেমিক চেতন করত ব্ল্যাকমেল
কেতনের পরচুলা পরা অপছন্দ ছিল সিয়ার! তাই খুন? কাকে প্রেমিক চেতন করত ব্ল্যাকমেল

কেতন ও সিয়ার রাজকীয় বিয়ের আয়োজন চলছিল নভেম্বর মাসে। তার আগে, লোহাগড় ফোর্টে সিয়া, কেতনকে নিয়ে যান বলে দাবি করা হচ্ছে তদন্তে। সেখানেই কেতনকে ঠেলে ফোর্ট থেকে নিচে ফেলে দেওয়া হয়েছে বলে অভিযোগ। খুনের অভিযোগে গ্রেফতার হয়েছেন সিয়া ও চেতন। এদিকে, তদন্তে নেমে এই ঘটনার নানান দিক নিয়ে তল্লাশি করছেন তদন্তকারীরা। এরই মাঝে কেতনের বাবা এক বিস্ফোরক দাবি করেছেন। কেন সিয়া, কেতনকে খুন করতে গেলেন, এই প্রশ্ন সবার মুখে। সেই প্রেক্ষাপটে কেতনের বাবা বলেন,' আমরা তাঁদের (সিয়া গোয়েলের পরিবারকে) আগেই জানিয়েছিলাম যে, কেতন মাথায় ছোট এক টুকরো উইগ ব্যবহার করত। এটা কি কাউকে হত্যা করার মতো কোনো কারণ হতে পারে?' তিনি জানান, কেতনের মাথায় হেয়ারপ্যাচ ছিল। আর সেকথা সিয়ার পরিবারকে জানিয়েছিল কেতনের পরিবার। কেতনের বাবা এদিন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশের সঙ্গে দেখা করেন। তিনি জানান, মুখ্যমন্ত্রী তাঁকে আশ্বাস দিয়েছেন, এই কেসকে ফাস্ট ট্র্যাক করার। কেতনের বাবা বিশাল আগরওয়াল বলেন,' আমি মুখ্যমন্ত্রীর কাছে দাবি জানিয়েছি যে অভিযুক্তের যেন অন্তত মৃত্যুদণ্ড হয়। মুখ্যমন্ত্রী আমাকে আশ্বাস দিয়েছেন যে এই মামলাটি দ্রুত বিচার প্রক্রিয়ার (fast-track) আওতায় আনা হবে। আমাকে জানানো হয়েছে যে, এই মামলার তদন্তের জন্য একটি এসআইটি (SIT) গঠন করা হয়েছে।'

 
ABOUT THE AUTHOR
Sritama Mitra

শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe