...
...
Next Story

'এক দেশ, এক স্বামী?' অপারেশন সিঁদুর নিয়ে বিতর্কিত মন্তব্য পঞ্জাবের মুখ্যমন্ত্রীর, তোপ বিজেপির

অপারেশন সিঁদুর নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির নেতা ভগবন্ত মান।

Published on: Jun 3, 2025, 19:49:41 IST
By ,
Prefer HTon Google
Advertisement

'এবার কি এক দেশ, এক স্বামী প্রকল্প হবে?' অপারেশন সিঁদুর নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির নেতা ভগবন্ত মান। গত ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গিগোষ্ঠীর হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত অপারেশন সিঁদুর অভিযান শুরু করে। কিন্তু পঞ্জাবের মুখ্যমন্ত্রীর অভিযোগ, অপারেশন সিঁদুরকে হাসির খোরাক বানিয়ে ছেড়েছে বিজেপি। এটিকে হাতিয়ার করে ভোটও চাইছে তারা। তা নিয়ে পালটা তোপ দেগেছে বিজেপি।

'এক দেশ, এক স্বামী!' অপারেশন সিঁদুর প্রচার, বিতর্কে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী (Rajesh Sachar)
'এক দেশ, এক স্বামী!' অপারেশন সিঁদুর প্রচার, বিতর্কে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী (Rajesh Sachar)

লুধিয়ানায় পুননির্বাচনের আগে সংবাদমাধ্যমে বিজেপিকে কটাক্ষ করে ভগবন্ত মান বলেন, দেশজুড়ে বিজেপি নেতারা তো বটেই, স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পর্যন্ত অপারেশন সিঁদুর নিয়ে প্রচার করছেন। তাঁর কথায়, 'অপারেশন সিঁদুরের নামে ভোট চাইছে বিজেপি। এরা সিঁদুরকে হাসির খোরাক বানিয়ে ছেড়েছে। তারা বাড়ি বাড়ি সিঁদুর পাঠাচ্ছে। আপনারা কি মোদীর নামে সিঁদুর পাঠাচ্ছেন? এটা কী এক দেশ, এক স্বামী প্রকল্প?'

আরও পড়ুন-পেশাদার মিলিটারির উপরে ক্ষয়ক্ষতির প্রভাব পড়ে না, ফলটাই আসল, অপারেশন সিঁদুর নিয়ে হুংকার সামরিক বাহিনীর সর্বাধিনায়কের

পহেলগাঁওয়ে ২৬ জনকে হত্যার পর পাকিস্তান ও পাক-অধিকৃত কাশ্মীরের জঙ্গিঘাঁটিগুলিতে হামলা চালায় ভারত। ওই অভিযানের নাম ছিল 'অপারেশন সিঁদুর'। রীতিমতো ঘোষণা দিয়ে অপারেশন সিঁদুরে নরেন্দ্র মোদী সরকারের সাফল্যের প্রচার চালাচ্ছে বিজেপি। এরমধ্যেই কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছে, প্রচারের অংশ হিসেবে বাড়িতে বাড়িতে ‘সিঁদুর’ পাঠাবে বিজেপি। যদিও প্রেস ইনফরমেশন ব্যুরো এই প্রতিবেদনকে ভুয়ো বলে জানিয়েছে।

আরও পড়ুন-পেশাদার মিলিটারির উপরে ক্ষয়ক্ষতির প্রভাব পড়ে না, ফলটাই আসল, অপারেশন সিঁদুর নিয়ে হুংকার সামরিক বাহিনীর সর্বাধিনায়কের

কিছু প্রতিবেদনে বলা হয়েছে, ‘অপারেশন সিঁদুর’ নামে সায় দিয়েছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই নামেই পহেলগাঁওয়ের ঘটনার যোগ্য জবাব দেওয়া যাবে বলে সিদ্ধান্ত হয়। পহেলগাঁওয়ে পর্যটকদের উপর যেভাবে হামলা হয়েছিল, ‘অপারেশন সিঁদুর’-র মাধ্যমে সেটাই তুলে ধরা হয়েছিল। হিন্দু মহিলারা সাধারণত সিঁদুর পরেন।

অভিযোগ, পহেলগাঁওয়ে জঙ্গিরা সেই চিহ্ন মুছে দিয়েছে। নিহতদের মধ্যে এমন অনেকেই ছিলেন, যাঁদের সদ্য বিয়ে হয়েছিল। তাঁরা মধুচন্দ্রিমায় গিয়েছিলেন। ওই ঘটনার পর সদ্যবিধবা মহিলাদের করুণ ছবি সোশ্যাল মিডিয়ায় ছেয়ে গিয়েছিল। বিশেষভাবে ভাইরাল হয়েছিল হরিয়ানার নৌসেনা আধিকারিক বিনয় নরওয়ালের স্ত্রী হিমাংশী নরওয়ালের ছবি। ওই ছবিটিই ভারতের প্রত্যাঘাতের প্রতীকী ছবি হয়ে উঠেছে, বলছেন পর্যবেক্ষকেরা।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks