...
...
Next Story

Punjab BSF HQ and Army Camp Blast: জলন্ধরে বিএসএফ সদর দফর এবং অমৃতসরে সেনা ক্যাম্পের বাইরে বিস্ফোরণ

পঞ্জাবের জলন্ধরে বিএসএফ সদর দফতরের বাইরে বিকট বিস্ফোরণ ঘটল। অপরদিকে ৫ মে সন্ধ্যায় অমৃতসরের সেনা ক্যাম্পে গ্রেনেড হামলা হয়। এদিকে জলন্ধরে বিএসএফ সদর দফতরের সামনে বিস্ফোরণের দায় ইতিমধ্যেই স্বীকার করেছে খলিস্তান লিবারেশন আর্মি।

Updated on: May 6, 2026, 10:51:05 IST
Advertisement

পঞ্জাবের জলন্ধরে বিএসএফ সদর দফতরের বাইরে বিকট বিস্ফোরণ ঘটল। অপরদিকে ৫ মে সন্ধ্যায় অমৃতসরের সেনা ক্যাম্পে গ্রেনেড হামলা হয়। বাইকে আরোহী দুই মুখোশধারী বিস্ফোরক ছুড়ে পাায়। সেই বোমা দেয়ালে গিয়ে লাগে। এরপরই বিকট বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের জেরে পাঁচিলে টিনের শেডগুলি ভেঙে পড়ে। গেট নম্বর ৬ এবং ৭-এর মাঝে প্রাচীর কিছুটা ক্ষতিগ্রস্থও হয়েছে। হামলায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। উল্লেখ্য, এই আর্মি ক্যাম্পটি ভারত-পাকিস্তান সীমান্তের খুব কাছে।

জলন্ধরে বিএসএফ সদর দফতরের সামনে বিস্ফোরণের দায় ইতিমধ্যেই স্বীকার করেছে খলিস্তান লিবারেশন আর্মি। (PTI)
জলন্ধরে বিএসএফ সদর দফতরের সামনে বিস্ফোরণের দায় ইতিমধ্যেই স্বীকার করেছে খলিস্তান লিবারেশন আর্মি। (PTI)

এসএসপি সোহেল মীর কাসিম জানিয়েছেন, রাত ১০টা ৫০ মিনিটের দিকে অমৃতসরের খাসা এলাকায় সেনা শিবিরের বাইরে একটি প্রচণ্ড বিস্ফোরণ ঘটে। বোম্ব ডিসপোজাল স্কোয়াড এবং ডগ স্কোয়াড ঘটনাস্থলে পৌঁছায় বিস্ফোরণের পরপরই। এই বিস্ফোরণের তদন্ত শুরু করছে পুলিশ। ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরির দলটি ঘটনাস্থল থেকে নমুনা এবং প্রমাণ সংগ্রহ করছে।

এদিকে জলন্ধরের বিস্ফোরণে আইইডি ব্যবহার করা হয়ে থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে। সেই ঘটনায় দু'জন আটক করা হয়েছে। জানা গিয়েছে, জলন্ধরে বিএসএফ সদর দফতরের গুরপ্রীত সিং নামে এক ব্যক্তির স্কুটারে আগুন লাগে এবং পরে সেখান থেকে বিস্ফোরণ ঘটে। গুরপ্রীতের এক আত্মীয় সেই স্কুটারটি ব্যবহার করছিলেন। সেই আত্মীয় কুরিয়ার বয় হিসেবে কাজ করেন। ৫ মে রাতে অ্যাক্টিভা পার্ক করে তিনি সদর দফতরের ভিতরে পার্সেল সরবরাহ করতে গিয়েছিলেন। সেই সময়ই বিস্ফোরণ ঘটে। এই আবহে গুরপ্রীত ও তাঁর সেই আত্মীয়কে আটক করেছে পুলিশ। জলন্ধরের পুলিশ কমিশনার ধনপ্রীত কৌর জানিয়েছেন, স্কুটিতে আগুন লাগার পর বিস্ফোরণ ঘটে। সেই স্কুটারে বিস্ফোরক ছিল কি না, তা নিয়ে এখনও নিশ্চিত ভাবে কিছু বলেননি তিনি।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe