...
...
Next Story

Rahul Gandhi attacks Narendra Modi: ‘আপনি PM হয়েছেন বিদেশি সাহায্যে’, মোদীকে বড় চ্যালেঞ্জ রাহুলের, নজিরবিহীন আক্রমণ

সোশ্যাল মিডিয়ায় করা এক পোস্টে রাহুল গান্ধী বলেন,‘মি. মোদী, আপনি দেশকে মিথ্যা কথা বলা বন্ধ করুন। আপনি প্রধানমন্ত্রী হয়েছেন বিদেশি সাহায্যে, আপনি প্রধানমন্ত্রী রয়েছেনও বিদেশি সাহায্যে।’

Published on: Nov 2, 2026, 20:48:49 IST
Advertisement

নরেন্দ্র মোদীর প্রতি বিস্ফোরক বার্তা দিয়ে এক নজিরবিহীন আক্রমণ শানালেন কংগ্রেস সাংসদ তথা বিরোধী দলনেতা রাহুল গান্ধী। কিছুদিন আগে, দেশের একতা দিবসে এক অনুষ্ঠানে মোদী, বিরোধীদের দিকে নিশানা তাক করে বলেছিলেন, ‘এরা এখন প্রকাশ্যে চলে এসেছে। বিদেশে গিয়ে গোপনে কার সঙ্গে কার বৈঠক হচ্ছে? কোন ভারত-বিরোধী শক্তি এদের সমর্থন দিচ্ছে? আমাদের ঐক্যবদ্ধভাবে এদের মোকাবিলা করতে হবে।’ এরপরই রাহুল গান্ধী পাল্টা তীব্র আক্রমণ শানালেন।

‘আপনি PM হয়েছেন বিদেশি সাহায্যে’, মোদীকে বড় চ্যালেঞ্জ রাহুলের, নজিরবিহীন আক্রমণ
‘আপনি PM হয়েছেন বিদেশি সাহায্যে’, মোদীকে বড় চ্যালেঞ্জ রাহুলের, নজিরবিহীন আক্রমণ

সোশ্যাল মিডিয়ায় করা এক পোস্টে রাহুল গান্ধী বলেন,‘মি. মোদী, আপনি দেশকে মিথ্যা কথা বলা বন্ধ করুন। আপনি প্রধানমন্ত্রী হয়েছেন বিদেশি সাহায্যে, আপনি প্রধানমন্ত্রী রয়েছেনও বিদেশি সাহায্যে।’ এছাড়াও বিস্ফোরক এই পোস্টে আরও আক্রমণ শানিয়ে রাহুল গান্ধী বলেন, ভারতের ‘.. আর্থিক ব্যবস্থাপনা সম্পূর্ণভাবে নিয়ন্ত্রিত হচ্ছে ও সমর্থিত হচ্ছে বিদেশিদের দ্বারা। বিদেশি সোশ্যাল মিডিয়া সম্পূর্ণভাবে আপনাকে সমর্থন যোগায়। আমি আপনাকে চ্যালেঞ্জ করছি খোলা ডিবেট-এ আসার জন্য, যেকোনও সময়, যেকোনও মঞ্চে। যদি দম থাকে আসুন।’

রাহুল তাঁর পোস্ট থেকে এই প্রশ্নও তোলেন যে, এমন এক চ্যালেঞ্জকে মোদী গ্রহণ করবেন কি না! এই চ্যালেঞ্জের সুর চড়িয়ে রাহুল গান্ধী তাঁর পোস্টে লেখেন,‘ আপনি সাহস করবেন না, কারণ আপনি ভয় পাচ্ছেন, যতদূর আমি আপনাকে জানি।’

কিছুদিন আগেই মোদী তাঁর এক ভাষণে বিরোধীদের আক্রমণ করে বলেন, ‘গণতন্ত্রে বিরোধীদের দায়িত্ব সরকারের নীতির বিরোধিতা, তবে দুর্ভাগ্য এটাই যে, বিরোধী পক্ষ এখন অবরোধ পক্ষ হয়ে গিয়েছে।’ সদ্য একতা দিবসের মঞ্চ থেকে মোদী বলেন, ‘দিমাগি নকশালরা অস্থিরতা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। গুজব ছড়াতে এবং ভারতের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে সমাজমাধ্যমকে একটি অস্ত্র হিসাবে ব্যবহার করা হচ্ছে।’ ওই মঞ্চ থেকে মোদী অভিযোগ তোলেন, ‘ভারত মায়ের সন্তানদের মধ্যে বিভাজন সৃষ্টি করতে এবং সংঘাত উসকে দিতে জঘন্য ষড়যন্ত্র করা হচ্ছে।’

 
ABOUT THE AUTHOR
Sritama Mitra

শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks