Rajiv Gandhi's security: রাজীব গান্ধীর হত্যা কী পরিকল্পিত ছিল? ইচ্ছে করেই ত্রুটি রাখা হয়েছিল তাঁর নিরাপত্তায়? ৩৫ বছর আগের যে প্রশ্নে তোলপাড় হয় গোটা দেশ, সেই জল্পনা ফের উস্কে দিলেন তাঁর পুত্র তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। প্রাক্তন প্রধানমন্ত্রীর নিরাপত্তা প্রত্যাহার নিয়ে বিস্ফোরক অভিযোগ তুলেছেন কংগ্রেস সাংসদ। তাঁর দাবি, রাজীব গান্ধীর নিরাপত্তা প্রত্যাহারের নেপথ্যে উদ্দেশ্য ছিল।

নিজের স্মৃতিকথা 'বিলংগিং: আ জার্নি অফ লভ’ নিয়ে ছেলে রাহুল গান্ধী ও মেয়ে প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে এক আলোচনায় রাজীব গান্ধী-হত্যার সেই দুর্ভাগ্যজনক অতীতের কথা স্মরণ করেছেন কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধী। হ্যান্ডেলে শেয়ার করা একটি ভিডিওতে সনিয়া গান্ধী জানান, নিজের স্মৃতি থেকেই বইটি লিখেছেন তিনি। পরে রাহুল ও প্রিয়াঙ্কাও তাঁদের স্মৃতির কথা যোগ করেছেন। ফলে পুরনো ঘটনাগুলি যেন নতুন করে প্রাণ পেয়েছে। সনিয়ার কথায়, তাঁর সন্তানরাই জীবনের সবচেয়ে বড় আনন্দ ও শক্তির উৎস। যদিও মজা করে তিনি বলেন, তাঁর ধৈর্যের সবচেয়ে বেশি পরীক্ষাও নেয় এই দুই সন্তান। সেই আলোচনাতেই রাজীব গান্ধীর নিরাপত্তা নিয়ে নিজের উদ্বেগের কথা তুলে ধরেন কংগ্রেস নেত্রী। বিরোধী দলনেতা থাকাকালীন বিভিন্ন রাজ্যে সফরের সময় খোলা জিপে ঘুরতেন রাজীব গান্ধী। সেই সময় তাঁকে লক্ষ্য করে পাথর ছোড়া হতো, চলত বিক্ষোভও। বিশেষ করে বিরোধী দল শাসিত রাজ্যগুলিতে সফরের সময় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উদ্বিগ্ন ছিলেন তিনি।
সনিয়া গান্ধী বলেন, 'সে ছিল ভয়ঙ্কর এক যাত্রা।' তাঁর অভিযোগ, ১৯৯১ সালে বিহার সফরে রাজীব গান্ধীর নিরাপত্তার দায়িত্বে থাকা ব্যক্তিরা তাঁর সুরক্ষার বিষয়টিকে যথেষ্ট গুরুত্ব দেননি। সেই সফরে বাবা রাজীব গান্ধীর সঙ্গে ছিলেন রাহুল গান্ধীও। চোখের সামনে পাথর ছোড়া ও বিক্ষোভের ঘটনা দেখেছিলেন তিনি। সনিয়ার কথায়, বাড়ি ফিরে রাহুল তাঁকে বলেছিলেন, 'মা, বাবার নিরাপত্তা নিয়ে আমরা যদি কিছু না করি, তা হলে আমার মনে হচ্ছে, খুব শীঘ্রই আমাকে তাঁর শেষকৃত্যে যোগ দিতে হবে।' এরপরেই রাহুল গান্ধী জানান, বিহার সফরই ছিল তাঁর উদ্বেগের চূড়ান্ত পর্যায়। যদিও তার আগেও একাধিকবার রাজীব গান্ধীর নিরাপত্তা নিয়ে সরব হয়েছিলেন তিনি। তাঁর অভিযোগ, 'বাবাকে হত্যা করার জন্যই তাঁর নিরাপত্তা তুলে নেওয়া হয়েছিল। বাবার নিরাপত্তা প্রত্যাহার কোনও দুর্ঘটনা ছিল না। তাঁকে হত্যা করার উদ্দেশ্যেই পরিকল্পনা করে এই কাজ করা হয়েছিল।'
{{/usCountry}}সনিয়া গান্ধী বলেন, 'সে ছিল ভয়ঙ্কর এক যাত্রা।' তাঁর অভিযোগ, ১৯৯১ সালে বিহার সফরে রাজীব গান্ধীর নিরাপত্তার দায়িত্বে থাকা ব্যক্তিরা তাঁর সুরক্ষার বিষয়টিকে যথেষ্ট গুরুত্ব দেননি। সেই সফরে বাবা রাজীব গান্ধীর সঙ্গে ছিলেন রাহুল গান্ধীও। চোখের সামনে পাথর ছোড়া ও বিক্ষোভের ঘটনা দেখেছিলেন তিনি। সনিয়ার কথায়, বাড়ি ফিরে রাহুল তাঁকে বলেছিলেন, 'মা, বাবার নিরাপত্তা নিয়ে আমরা যদি কিছু না করি, তা হলে আমার মনে হচ্ছে, খুব শীঘ্রই আমাকে তাঁর শেষকৃত্যে যোগ দিতে হবে।' এরপরেই রাহুল গান্ধী জানান, বিহার সফরই ছিল তাঁর উদ্বেগের চূড়ান্ত পর্যায়। যদিও তার আগেও একাধিকবার রাজীব গান্ধীর নিরাপত্তা নিয়ে সরব হয়েছিলেন তিনি। তাঁর অভিযোগ, 'বাবাকে হত্যা করার জন্যই তাঁর নিরাপত্তা তুলে নেওয়া হয়েছিল। বাবার নিরাপত্তা প্রত্যাহার কোনও দুর্ঘটনা ছিল না। তাঁকে হত্যা করার উদ্দেশ্যেই পরিকল্পনা করে এই কাজ করা হয়েছিল।'
{{/usCountry}}ওই ভিডিও শেয়ার করে রাহুল গান্ধী বাবার নিরাপত্তা প্রত্যাহার নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁর দাবি, ২০০৪ সালে নেওয়া ওই সিদ্ধান্তে কারও কারও স্বস্তি মিলেছিল, আবার কেউ কেউ আনন্দ পেয়েছিলেন। তাঁর কথায়, তাঁর বাবার নিরাপত্তা প্রত্যাহারের পিছনে উদ্দেশ্য ছিল। ৫০০ পাতারও বেশি বই লেখার পরেও তাঁর মা এমন কিছু কথা বাদ দিয়েছেন, যা বইয়ে উঠে আসেনি। রাহুল আরও জানান, তিনি ও প্রিয়াঙ্কা মায়ের সঙ্গে বসে অতীতের সেই ঘটনাগুলি নিয়ে আলোচনা করেছেন। পুরনো স্মৃতিতে ফিরে গিয়ে আনন্দ, হাসি এবং সেই সময়ের যন্ত্রণাও নতুন করে অনুভব করেছেন তাঁরা। কংগ্রেস সাংসদের কথায়, 'মায়ের ‘বিলংগিং’ যাত্রা অপরিসীম ভালোবাসা এবং ভয়াবহ ট্র্যাজেডিতে ভরা। কিন্তু তিনি সব কিছুর মোকাবিলা করেছেন মর্যাদা ও সাহসের সঙ্গে।'
উল্লেখ্য, ১৯৯১ সালের ২১ মে। ভারতীয় রাজনীতির ইতিহাসে এক বিভীষিকাময় দিন। তামিলনাড়ুর শ্রীপেরুম্বুদূরে এক জনসভায় আত্মঘাতী বিস্ফোরণে নিহত হন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী। ঘটনাটি কোনও নিছক সন্ত্রাসবাদী হামলা নয়, বরং দক্ষিণ এশিয়ার রাজনৈতিক ইতিহাস বদলে দেওয়ার উদ্দেশ্যে তৈরি করা এক চিত্রনাট্য, ঠান্ডা মাথায় হত্যাছক। যার নেপথ্যে ছিল এলটিটিই।