...
...
Next Story

RailOne App details: মাঝে মাত্র ২ দিন! হোলি ২০২৬র আগেই চালু হচ্ছে ‘রেল ওয়ান’ অ্যাপ, সুবিধার লিস্ট দেখে নিন

আসছে রেলওয়ান অ্যাপ। সুবিধা কী কী?

Published on: Feb 26, 2026, 20:21:54 IST
By
Prefer HTon Google
Advertisement

দেশ জুড়ে দোল উৎসব বা হোলি পালিত হতে চলেছে মার্চের প্রথম সপ্তাহেই। আর তার আগেই ভারতীয় রেল নিয়ে এল তাদের আরও এক নয়া অ্যাপ পরিষেবা। এবার খবরে ‘রেল ওয়ান’ অ্যাপ। ট্রেনের টিকিট বুকিং-র জন্য ভিন্ন ভিন্ন অ্যাপ ব্যবহারের দিন শেষ! ফলত, একাধিক আইডি কিম্বা পাসওয়ার্ড মনে করার দিনও আর নেই রেলের এই অ্যাপের হাত ধরে। এবার, দূরপাল্লা হোক বা লোকাল ট্রেন, একটি অ্যাপ থেকেই কেটে নেওয়া যাবে টিকিট। UTSর পথ চলা শেষ হচ্ছে ১ মার্চ ২০২৬-এ। আর সেই দিন থেকেই চালু হবে ‘রেল ওয়ান অ্যাপ’।

মাঝে মাত্র ২ দিন! হোলি ২০২৬র আগেই চালু হচ্ছে ‘রেল ওয়ান’ অ্যাপ, সুবিধার লিস্ট দেখে নিন। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Southern Railways)
মাঝে মাত্র ২ দিন! হোলি ২০২৬র আগেই চালু হচ্ছে ‘রেল ওয়ান’ অ্যাপ, সুবিধার লিস্ট দেখে নিন। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Southern Railways)

'UTS’ বা ‘IRCTC Rail Connect’ অ্যাপে নিজের প্রোফাইল আগে থেকেই থাকলে, সেই আইডি দিয়েই খোলা যাবে 'রেল ওয়ান' অ্যাপ। তবে পাসওয়ার্ড আপনাকে নিজেই তৈরি করতে হবে। ওই দুটি অ্যাপের যাবতীয় তথ্য RailOne অ্যাপে আপডেটেড হয়ে যাবে। তবে পাসওয়ার্ডটি তৈরি করার যাবতীয় তথ্য ও প্রক্রিয়া রেলওয়ানই তৈরি করে দেবে। তবে যদি, 'UTS’ বা ‘IRCTC Rail Connect’ আপনার যদি প্রোফাইল যদি আগে না থাকে, তাহলে তৈরি করতে হবে নয়া আইডি। যদিও ওই দু’টি অ্যাপে আপনার প্রোফাইল না থাকে, তা হলে নতুন করে RailOne অ্যাপে প্রোফাইল তৈরি করতে পারবেন ‘New User Registration’- (নিউ ইউজার রেজিস্ট্রেশন )এর রেজিস্টার করতে হবে।

আনরিজার্ভড বা অসংরক্ষিত টিকিট যদি কাটতে হয়, তাহলে, নিজের স্টেশন ও গন্তব্যের স্টেশন চিহ্নিত করে টিকিট কাটতে পারবেন।টিকিট কাটার পেমেন্টের ক্ষেত্রে ‘আর ওয়ালেট’ থেকে নিজস্ব ইউপিআই দিয়ে টিকিট কাটা যাবে। সুবিধার তালিকা এখানেই শেষ নয়। এই অ্যাপে মান্থলি বা সিসনড টিকিটও কাটতে পারবেন। ‘রিনিউ’ করারও অপশন থাকছে, সেক্ষেত্রে দিতে হবে নির্দিষ্ট তথ্য।

তথ্য বলছে, আপনার যদি 'UTS’ এ যদি টিকিট কাটা থাকে, তাহলে তদা ট্রান্সফার হয়ে যাবে। সেক্ষেত্রে আপনাকে ‘Transfer Ticket’ লিঙ্ক ক্লিক করতে হবে। এরপর কোন টিকিট ট্রান্সফার করতে চাইছেন, তা সিলেক্ট করতে হবে। এরপর ফোনে রেল ওয়াুন অ্যাপ ডাউনলোড করতে হবে। অ্যাপের সঙ্গে আপনার পাসটি কানেক্ট হওয়া শুরু হবে। UTSএ খোনও টাকা থাকলে অ্যাপের ওয়ালেট-এ আপডেট হয়ে যাবে। এই অ্যাপ সম্পর্কে বিশেষ কিছু জানতে হলে, টোল ফ্রি নম্বর ১৩৯ এ ফোন করতে পারেন।

 
ABOUT THE AUTHOR
Sritama Mitra

শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe