...
...
Next Story

LPG shortage latest news: যুদ্ধের আঁচ রেলের ক্যাটেরিং-এও! দূরপাল্লার ট্রেন সফরে এবার নাও মিলতে পারে IRCTCর খাবার

দূরপাল্লার ট্রেন সফরে এবার নাও মিলতে পারে আইআরসিটিসির খাবার? আশঙ্কার বার্তা রিপোর্টে।

Published on: Mar 11, 2026, 15:41:47 IST
By
Prefer HTon Google
Advertisement

পশ্চিম এশিয়ায় যুদ্ধের এক সপ্তাহ কেটে গিয়েছে। তার জেরে হোমরুজ প্রণালী রুদ্ধ হওয়ায় বিশ্ব জুড়ে জ্বালানি ঘিরে তুমুুল সংকট। ভারতে এলপিজি গ্যাসের দাম ইতিমধ্যেই হু হু করে বেড়ে গিয়েছে। তার হাত ধরে কার্যত বিপুল ধাক্কা খেয়েছে রেস্তোরাঁর ব্যবসা। এদিকে, এলপিজির দাম বেড়ে যাওয়া ও এলপিজি সরবরাহ ঘিরে সরকার যে সিদ্ধান্ত নিয়েছে, তার জেরে ভারতীয় রেলের ক্যাটেরিংও বড়সড় ধাক্কার মুখে। টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট বলছে, এবার থেকে হয়তো দূরপাল্লার সফরে রেলের ক্যাটেরিংএর খাবার নাও পেতে পারেন যাত্রীরা।

যুদ্ধের আঁচ রেলের ক্যাটেরিং-এও! দূরপাল্লার ট্রেন সফরে এবার নাও মিলতে পারে খাবার।
যুদ্ধের আঁচ রেলের ক্যাটেরিং-এও! দূরপাল্লার ট্রেন সফরে এবার নাও মিলতে পারে খাবার।

এবার দূরপাল্লার সফরে গেলে, সঙ্গে বাড়ির তৈরি খাবার রাখা জরুরি! অন্তত রিপোর্ট তেমনই ইঙ্গিত দিচ্ছে। এযাবৎকালে বিভিন্ন দূরপাল্লার ট্রেনে রেলের ক্যাটেরিং খাবার সরবরাহ করেছে যাত্রীদের। তবে, ইরান যুদ্ধের মাঝে এলপিজির কমতি থাকায়, রেলের আইআরসিটিসির রান্নাঘরেও তার প্রভাব পড়তে পারে, বলে রিপোর্টে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। এক সিনিয়র অফিসারকে উল্লেখ করে টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট বলছে, ‘পরিস্থিতি বেশ সিরিয়াস হয়ে উঠেছে। আর কয়েকদিনে তা আরও কঠিন দিকে যেতে পারে। ট্রেনের ক্যাটেরিং সার্ভিস নির্ভর করে, আইআরসিটিসির রান্নাঘরে যে খাবার তৈরি হয়, তার ওপর।এলপিজি প্রাপ্তিতে যদি ছেদ পড়ে তাহলে খাবার তৈরি এবং তা ট্রেনে সরবরাহের ক্ষেত্রেও প্রভাব ফেলবে।’

আইআরসিটিসির যে 'বেস কিচেন' বা রান্নাঘর রয়েছে, তাতে ইতিমধ্যেই প্রভাব ফেলতে শুরু করে দিয়েছে এলপিজির ঘাটতি। উল্লেখ্য, এই রেলের রান্নাঘরগুলিতেই খাবার তৈরির পর তা ট্রেনে প্যান্ট্রিতে সরবরাহ করা হয়ে থাকে। ‘ রেলওয়ে ক্যাটেরিং অ্যান্ড টুরিজম কর্পোরেশন’ বা আইআরসিটিসি প্রতিদিন প্রায় ১৭ লাখ 'মিল' (খাবার) তৈরি করে থাকে। আর সেই বিপুল পরিমাণের খাবার সরবরাহের নেটওয়ার্কে বড় ধাক্কা দিতে পারে পশ্চিম এশিয়ায় ইরানের সঙ্গে ইজরায়েল ও আমেরিকার সংঘাত।

 
ABOUT THE AUTHOR
Sritama Mitra

শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe